আজ থেকে ছয় বছর আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটির) একদল ইঞ্জিনিয়ার একটি সৌর কোষ তৈরি করেছিল যা এতই হালকা যে সাবানের বুদ্বুদের ওপর ভারসাম্য রাখতে সক্ষম। তবে উৎপাদনের কাঁচামালের অপ্রতুলতা এবং ব্যয়বহুল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের জৈব এবং ন্যানোস্ট্রাকচার্ড ইলেকট্রনিকস ল্যাবরেটরির (ওয়ান ল্যাব) প্রকৌশলীদের উদ্ভাবনটি বড় পরিসরের কোনো পরিকল্পনার মুখ দেখেনি।
তবে পপুলার সায়েন্সের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে ওয়ান ল্যাব একই ধরনের অতি-পাতলা একটি নতুন সৌর কোষের উপাদানের কথা জানিয়েছে। এটি প্রচলিত সৌর কোষের ওজনের একশ ভাগের এক ভাগ। পাশাপাশি সাধারণ সৌর প্রযুক্তির তুলনায় প্রতি-কিলোগ্রামে প্রায় ১৮ গুণ বেশি বিদ্যুৎ উৎপন্ন করে। শুধু তাই নয়, এর উৎপাদন পদ্ধতির কারণে বড় আকারে উৎপাদনে যাওয়া সহজ হবে।
অতি পাতলা হলেও নতুন এই সৌর কোষটি প্রচুর সৌরশক্তি উৎপাদন করতে সক্ষম। গবেষণাপত্রের সহ-লেখক এমআইটির বৈদ্যুতিক প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞানের স্নাতকের ছাত্র ময়ুরান সারাভানাপাভানান্থম এই ক্ষুদ্র সোলার সেলের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বোঝাতে এটিকে একটি আদর্শ বাড়ির ছাদে থাকা সোলার প্যানেলের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘ম্যাসাচুসেটসে একটি সাধারণ ছাদে সোলার প্যানেল প্রায় ৮ হাজার ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের মাত্র ২০ কেজি ওজনের ফ্যাব্রিক ফটোভোলটাইকের (পাতলা সোলার প্যানেল) প্রয়োজন হবে।’
এমআইটি থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির ব্যাখ্যায় বলা হয়েছে—বেশি উৎপাদন সক্ষমতার সৌর কোষের ভঙ্গুর প্রকৃতির সুরক্ষার জন্য পুরু কাচ এবং অ্যালুমিনিয়ামের আবরণ প্রয়োজন হয়। এতে করে সেগুলোর বহুমুখী ব্যবহারযোগ্যতার সুযোগ সীমিত হয়।
মানুষের চুলের চেয়ে পাতলা এই সৌর কোষটি বানানো হয় একটি অত্যন্ত পাতলা পৃষ্ঠের ওপর অর্ধপরিবাহী কালি লেপন করে। এরপর প্যানেলগুলোকে ডায়নিমার নামে একটি স্তরে আঠার মতো করে লাগিয়ে দেওয়া হয়। এটি একটি প্রতিরক্ষামূলক আস্তরণ, যা অত্যন্ত পাতলা কম্পোজিট ফ্যাব্রিকে তৈরি। এর ওজন প্রতি বর্গমিটারে মাত্র ১৩ গ্রাম। ফলস্বরূপ এক মাইক্রোনের কাছাকাছি পাতলা শিটটি বিভিন্ন পৃষ্ঠে বা উপকরণের ওপরে স্থাপন করা যায়।
উদাহরণ হিসেবে, দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রমের সময় বিদ্যুতের চাহিদা মেটাতে তাঁবুর বাইরের গায়ে বা সম্ভাব্য উড্ডয়নকাল বাড়ানোর জন্য ড্রোনের ডানায় সেঁটে দেওয়ার কথা ভাবা যেতে পারে।
স্থায়িত্বও যে কোনো কার্যকর সৌর প্যানেলের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্থায়িত্ব পরীক্ষায় ওয়ান ল্যাব টিম তাদের নতুন ডিজাইনের সৌর প্যানেলটি ৫০০ বারের বেশি কাগজের মতো গুটিয়ে আবার খুলেছেন। এর ফলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কমেছে ১০ শতাংশেরও কম।

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন ও ব্যবসাকেন্দ্র দুবাই জনসমক্ষে আচরণ এবং বিভিন্ন উৎসব-অনুষ্ঠান উদ্যাপন নিয়ে নতুন সরকারি নির্দেশিকা চালুর উদ্যোগ নিয়েছে। শহরটিকে বিশ্বের সবচেয়ে সভ্য ও বাসযোগ্য নগরীগুলোর একটি হিসেবে আরও সুসংহত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুবাই প্রশাসন।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি ভ্রমণ-বিষয়ক অনলাইন ম্যাগাজিন ‘ট্রাভেল+লিজার’ বিশ্বের এমনই ৩০টি দ্বীপের তালিকা প্রকাশ করেছে, যেগুলো জনপ্রিয় গন্তব্যের তালিকায় না থাকলেও অসাধারণ। এই তালিকায় এশিয়ার ৫টি দেশের ৫টি দ্বীপ জায়গা করে নিয়েছে। পকেট-ফ্রেন্ডলি ব্যাক প্যাকিং থেকে শুরু করে বিলাসবহুল অবকাশ—সবকিছুরই স্বাদ মিলবে এশিয়ার...
৬ ঘণ্টা আগে
মানচিত্রে থাকা আকৃতির কারণে বিশ্বে একটি দেশকে বলা হয় ‘দ্য হার্ট শেপড ল্যান্ড’। দেশটির নাম বসনিয়া ও হার্জেগোভিনা। এক ছাদের নিচে থাকা দুই স্বায়ত্তশাসিত অঞ্চল। শুধু ভৌগোলিক আকৃতিই নয়, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই বসনিয়া ও হার্জেগোভিনা।
৮ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। তাই তো আজ নিজের জন্মদিনে ফুটবল দুনিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
১৩ ঘণ্টা আগে