আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর নতুন নতুন সফটওয়্যার আপডেটের নিয়ে আসছে অ্যাপল। এই মাসে আইওএস ১৮ এর মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্স আইফোনে চালু করার পাশাপাশি কোম্পানিটি আরও একটি কাজ হাতে নিয়েছে বলে জানা গেছে। অ্যাপ স্টোরের বাইরে অ্যাপল একটি আলাদা গেম স্টোর তৈরি করছে বলে দাবি করছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ।
নতুন অ্যাপে অ্যাপ স্টোর ও গেম সেন্টারের বেশ কিছু ফিচার থাকবে। তবে গেমিং অ্যাপটি গেম সেন্টারকে প্রতিস্থাপন করবে না, বরং ব্যবহারকারীদের গেম সেন্টার প্রোফাইলের সঙ্গে যুক্ত করবে।
নতুন গেমিং অ্যাপে বেশ কিছু ট্যাব থাকবে, যার মধ্যে একটি ‘প্লে নাও’ সেকশন থাকবে। সেই সঙ্গে ব্যবহারকারী এবং বন্ধুদের জন্য আলাদা গেম ট্যাব থাকবে। প্লে নাও সেকশনে এডিটোরিয়াল কনটেন্ট এবং গেম রেকমেনডেশন, চ্যালেঞ্জ, লিডারবোর্ড এবং অ্যাচিভমেন্টও দেখা যাবে। এটি অ্যাপ স্টোর এবং অ্যাপল আর্কেড গেম উভয়কেই অন্তর্ভুক্ত করবে।
এ ছাড়া নতুন অ্যাপটি বিশেষ গেমিং ইভেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলোকে বিশেষভাবে তুলে ধরবে। নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, গেমিংয়ের সময় ফেসটাইম এবং আইমেসেজ ব্যবহার করার সুবিধা দেওয়া নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। এর মাধ্যমে গেমাররা সহজে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। অ্যাপ ক্লিপস ব্যবহার করে ডেভেলপারদের মিনি গেম তৈরির সুযোগ দেওয়ারও সম্ভাবনাও রয়েছে।
নতুন অ্যাপটি আইফোনে এক্সবক্স অ্যাপের মতো কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপটি ব্যবহারকারীদের গেমিং স্ট্যাটাস, বন্ধুদের কার্যক্রম দেখা, নতুন গেম আবিষ্কার খুঁজে পাওয়া এবং তাদের গেম লাইব্রেরি পরিচালনা করতে সাহায্য করবে। এই নতুন অ্যাপের মাধ্যমে গেমারদের কাছে অ্যাপল নিজের ডিভাইসগুলো জনপ্রিয় করার চেষ্টা করছে।
গুগল বনাম এপিক গেমসের মামলার রায়ের পর অ্যাপলের গেম স্টোর সম্পর্কে এসব তথ্য জানা গেল। অ্যাপ স্টোর নীতিমালা এবং আয় ভাগাভাগির নিয়ে গুগল ও এপিক গেমসের মধ্যে বিরোধটি চলমান। গুগল ও অ্যাপল এর কমিশন ফি এবং অ্যাপ বিতরণের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে এপিক গেমস।
বর্তমানে ‘অ্যাপল আর্কেড’ নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে অ্যাপলের। এটি আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভির জন্য বিভিন্ন গেমের অ্যাকসেস দেয়। এই সার্ভিসটি অ্যাপ স্টোরের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং প্রতি মাসে এই সার্ভিসের জন্য প্রায় ৬ দশমিক ৯৯ ডলার দিতে হয় (প্রায় ৮৩৪ টাকা)।
নতুন আইওএস ১৮ ও ম্যাকওএস ১৫ আপডেটের অ্যাপল নতুন টুলস যুক্ত করেছে যা ম্যাকের গেমগুলো আইওএসে–চালানোর জন্য ডেভেলপারদের সুযোগ দেয়।
তবে কবে নাগাদ এই গেমিং অ্যাপ চালু হবে তা এখনো স্পষ্ট নয়।

ঈদ তো চলেই এল। ভ্যাপসা গরম আর অতিরিক্ত ঘামের কারণে ভালোভাবে মেকআপ করলেও কিছুক্ষণের মধ্যে মেকআপ গলে লেপ্টে গিয়ে মুখ তেলতেলে হয়ে যায়। আর এতে পড়তে হয় বিব্রতকর অবস্থায়। এই সমস্যার সমাধান হলো সোয়েট-প্রুফ ফাউন্ডেশন। এটি এমন এক ধরনের বেজ মেকআপ যা ত্বক ঘেমে যেতে দেয় না এবং দীর্ঘ সময় ধরে সাজ অক্ষুণ্ন রাখে...
১৭ ঘণ্টা আগে
চা বা কফি আমাদের শুধু তরতাজাই করে না। পরিমাণে বেশি পান করলে এগুলো আমাদের শরীরে ভিন্ন কাজও করতে পারে। তাই চা-কফি পানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হুট করে চা-কফি পানের অভ্যাস বাদ দেওয়া যায় না। কিন্তু ক্যাফেইন গ্রহণের পরিমাণ কমানোর সহজ উপায় আছে কিছু। পরিমাণ কমানোর জন্য সেগুলোর অভ্যা গড়ে তোলার চেষ্টা...
২১ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ার ‘ডার্ট ইটিং’ বা মাটি খাওয়া কিংবা ‘র মিল্ক’ বা কাঁচা দুধ পানের মতো অদ্ভুত ও ক্ষতিকর সব ট্রেন্ড আমরা হরহামেশা দেখি। এসবের ভিড়ে টিকটকের একটি ভিন্ন ট্রেন্ড (ফাইবারম্যাক্সিং) বা পুপম্যাক্সিং। এই ট্রেন্ড আবার বেশ ব্যতিক্রম। ড্যানিয়েল ফিশেল বা ল্যান্স বাসের মতো তারকারাও এই ট্রেন্ডের জোয়ারে
১ দিন আগে
মাছের তরকারি একটু ভিন্নভাবে খেতে মন চাইছে? বাড়িতে শোল মাছ থাকলে রান্না করতে পারেন একটি ভিন্ন পদ। আপনাদের জন্য করলা দিয়ে শোল মাছের তরকারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ দিন আগে