দেশে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স২০০। ভিভোর এক্স সিরিজের এই ফ্ল্যাগশিপ দেবে উন্নত জাইস টেলিফটো ক্যাপাবিলিটি, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও পারফরম্যান্স এবং অত্যাধুনিক ডিজাইনের দুর্দান্ত অভিজ্ঞতা।
ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ও চাহিদাকে সামনে রেখেই উদ্ভাবনকে গুরুত্ব দিয়েছে ভিভো। এরই ধারাবাহিকতায় দেশে এসেছে এক্স২০০। ভিভো এক্স২০০-এর ক্যামেরা দেবে পেশাদার মানের ফটো ও ভিডিওগ্রাফির অভিজ্ঞতা। এতে আছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার সেন্সর জাইস টেলিফটো ক্যামেরা, যা দেবে স্পষ্ট, নিখুঁত এবং ডিটেইলড ছবি। টেলিফটো ম্যাক্রো দিয়ে ২০ গুণ জুমে মিলবে ক্ষুদ্রতম ডিটেইল। পাশাপাশি টেলিফটো পোর্ট্রেট মোডে দীর্ঘ ফোকাল লেন্স এবং জাইস অপটিক্স ব্যবহার করে প্রতিটি ছবি হয়ে উঠবে দৃষ্টিনন্দন। এছাড়াও আছে ১০০ গুণ হাইপারজুম, সুপার ল্যান্ডস্কেপ মোড, জাইস সিনেমাটিক পোর্ট্রেট ভিডিও।
ভিভো এক্স২০০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে জাইস টি-কোটিং প্রযুক্তি, যা সব বাধা-বিঘ্ন দূর করে নিশ্চিত করে প্রাণবন্ত ও ঝকঝকে ছবি। জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট দিয়ে ৩ মি.মি. থেকে ১০০ মি.মি. পর্যন্ত বিভিন্ন ফোকাল রেঞ্জে পেশাদার মানের ছবি তোলা যাবে।
ভিভো এক্স২০০ স্মার্টফোনের ৩ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট নিশ্চিত করবে মসৃণ মাল্টিটাস্কিং। এর সাথে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি রমের ক্ষমতা প্রয়োজনীয় সবকিছু সংরক্ষণ ও নির্বিঘ্নে চালানোর জন্য যথেষ্ট। এতে আছে ৫৮০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও থাকবে দৃঢ়। এআই ইরেজ ও এআই নোট অ্যাসিস্ট দিয়ে প্রতিদিনের কাজ হবে আরও গতিময়। ৪৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ৬.৬৭ ইঞ্চি জাইস মাস্টার কালার ও আই প্রোটেকশন ডিসপ্লেতে চোখ কখনো ক্লান্ত হয়ে পড়বে না।
ভিভো এক্স২০০ এ আছে কোয়াড কার্ভড ডিসপ্লে। প্রিমিয়াম মেটালিক ফিনিশ স্মার্টফোনটির লুকে এনেছে বৈচিত্র্য। ভিভো এক্স২০০ স্মার্টফোন এর আইপি ৬৮ ও আইপি ৬৯ রেটিংস। এতে আছে নতুন ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেম, যা দেবে আপডেটেড ভিজ্যুয়াল ডিজাইন, নিরাপত্তা এবং স্মুথ পারফরম্যান্স অভিজ্ঞতা। এছাড়া স্মার্টফোনটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় গিফট ও অফার।

তপ্ত গরমে প্রশান্তি পেতে গোসলের চেয়ে ভালো আর কী হতে পারে! সারা দিনের ক্লান্তি দূর করে শরীর ও মন সতেজ করে তোলার জন্য গোসলের জুড়ি নেই। গোসল আরও আরামদায়ক আর স্নিগ্ধ হতে পারে, যদি আপনি সঠিক সাবান ব্যবহার করতে পারেন।
৬ ঘণ্টা আগে
সন্তান বড় হয়ে কেমন মানুষ হবে, তা অনেকাংশে নির্ভর করে তার শৈশবের ওপর। তার সঙ্গে মা-বাবার মানসিক সংযোগ কেমন ছিল, তার ওপরও অনেক কিছু নির্ভর করে। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় সন্তানের বস্তুগত চাহিদা মেটালেও তাদের আবেগীয় চাহিদার দিকে নজর দিতে ভুলে যাই। সার্থক অভিভাবকত্বের জন্য খুব জটিল কিছু করার...
৬ ঘণ্টা আগে
সাজতে খুব একটা ভালোবাসেন না, এমন নারীর সাজবাক্সে অন্তত একটি লিপস্টিক পাওয়া যায়। কিন্তু লিপস্টিকের বেলায় দুঃখজনক ঘটনা হলো, মেয়াদ ফুরোনোর আগে নষ্ট হয়ে যাওয়া। হয় গলে যায়, নয়তো ঘেমে ছত্রাক পড়ে যায়।
৭ ঘণ্টা আগে
আজ আপনার সামনে হিমালয় সমান চ্যালেঞ্জ। গ্রহ বলছে, অফিসের ফাইলগুলো আপনার দিকে এমনভাবে ধেয়ে আসবে যেন আপনিই বিশ্বের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। আর্থিক যোগ দারুণ, পকেটে টাকার গরম অনুভব করতে পারেন।
৮ ঘণ্টা আগে