ঘরে ঘরে জ্বর হচ্ছে এখন। সঙ্গে অতিরিক্ত ঘাম, সর্দি ও অন্যান্য সমস্যা তো রয়েছেই। অসুস্থতার দিনগুলোতে শারীরিকভাবে স্বস্তি পেতে এবং মেজাজ একটু হলেও ভালো রাখতে আরামদায়ক পোশাক খুঁজি আমরা। সঠিক কাপড়, কাটিং ও রঙের পোশাক রোগে আরাম দিতে পারে। অসুস্থতার সময় পোশাক কেমন হওয়া উচিত, জেনে নিন—
অসুস্থ অবস্থায় ত্বক স্পর্শকাতর থাকে। তাই সিনথেটিক বা সিল্ক এড়িয়ে শতভাগ সুতি, লিনেন বা নরম ফ্যাব্রিকের পোশাক বেছে নিন। এগুলো ত্বকে জ্বালাপোড়া তৈরি করে না এবং বাতাস চলাচলের সুযোগ দেয়।
ঢিলেঢালা ফতুয়া, নরম নাইটি কিংবা ঢোলা ট্রাউজার পরুন। যাতে শোয়া এবং বারবার উঠে বসার সময় শরীরে কোনো চাপ না লাগে।
জ্বরের সময় প্রচুর ঘাম হয়। তাই পাতলা সুতির মতো হালকা নরম কাপড় পরুন, যা দ্রুত ঘাম শুষে নেয় এবং ভেজা শরীরের অস্বস্তি থেকে মুক্ত রাখে।
অসুস্থতায় গাঢ় রং চোখ ও মস্তিষ্ক ক্লান্ত করে। হালকা নীল, প্যাস্টেল গ্রিন, ল্যাভেন্ডার বা অফ হোয়াইট রং মানসিক দুশ্চিন্তা ও উদ্বেগ কমিয়ে স্নায়ু শিথিল রাখে।
সামনে বা পেছনে বোতাম বা জিপার থাকা ঢিলেঢালা পোশাক বেছে নিন। এতে শরীরে প্রয়োজনীয় ওষুধ লাগানো, তাপমাত্রা মাপা বা শরীর স্পঞ্জ করা সহজ হয়।
সূত্র: ফিট ফর আর্ট প্যাটার্নস ও অন্যান্য

দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
২১ মিনিট আগে
পূজার দিন গোনা শুরু হয়ে গেছে। ঢাকের শব্দ, মণ্ডপে আলোকসজ্জা আর নতুন পোশাকের আনন্দের পাশাপাশি পূজার সাজে পূর্ণতা দিতে গয়নার বিকল্প নেই। এবার ষষ্ঠী থেকে দশমী—প্রতিদিনের সাজে ভিন্নতা আনতে এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে গয়নার নির্বাচনে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে পারেন।
১ ঘণ্টা আগে
কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
১২ ঘণ্টা আগে
অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
১৫ ঘণ্টা আগে