চীনের বাজারে ভিভো ওয়াইসিরিজের নতুন মডেল ওয়াই ৩০০ ছাড়া হয়েছে। ডিভাইসটি ওয়াই ২০০ প্রো–এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে, যা এই বছরের শুরুতে বাজারে এসেছিলো। নতুন স্মার্টফোনটিতে বিশাল ব্যাটারি, উন্নত প্রসেসর ও নতুন ডিজাইনসহ উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
ফোনটিতে ৬ হাজার ৫০০ এমএইচের ব্যাটারিসহ ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এর ফলে ফোনটিতে একবার চার্জ দিলে ২৩ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সেই সঙ্গে একবার সম্পূর্ণ চার্জে ফোনটি প্রায় ৩১ ঘণ্টা চালানো যাবে বলে দাবি করেছে ভিভো।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর দাম
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩০ হাজার ২৯৮ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৩ হাজার ৬৬৬ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ১৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩৭ হাজার ৩৪ টাকা।
ভিভো ওয়াই ৩০০ প্রো এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪২ হাজার ৮৭ টাকা।
ফোনটি চারটি রঙে পাওয়া যাবে। সেগুলো হলো—জেড, হোয়াইট (সাদা), গোল্ড (সোনালি) ও টাইটানিয়াম। চীনে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে।
ফোনটির স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—প্রধান সেন্সর হিসেবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি–৬০০ এবং ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স থাকবে।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
আয়তন: ৬৩.৪ x৭৬.৪ x৭.৬৯ এমএম
ওজন: ১৯৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ৬০ হাটর্জ, ৯০ হার্টজ ও ১২০ হার্টজ
রেজল্যুশন: ১,০৮০ x ২,৩৯২ পেক্সেলস
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওরিজিনওএস ৪
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৬ জেন ১
জিপিইউ: অ্যাড্রিনো ৭১০
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.১
আইপি রেটিং: আইপি ৬৫
ব্যাটারি: ৬,৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

মিসরের খাদ্যসংস্কৃতির ইতিহাস প্রায় ৫ হাজার বছরের প্রাচীন এবং সমৃদ্ধ। নীল নদের উর্বর অববাহিকা, বিভিন্ন সাম্রাজ্যের উত্থান-পতন এবং মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের সংস্কৃতির মিশ্রণে এই রন্ধনশৈলী গড়ে উঠেছে। মিসরের খাবার মূলত শস্য, শাকসবজি এবং সুগন্ধযুক্ত মসলার এক অপূর্ব সংমিশ্রণ। এই প্রাচীন...
১১ ঘণ্টা আগে
যখন তুর্কি নারীর সৌন্দর্যের কথা বলা হয়, তখন আমাদের মনে ভেসে ওঠে কোমল, উজ্জ্বল ত্বকের অধিকারী নারীদের অবয়ব। তুর্কি নারীদের সুন্দর ত্বকের রহস্য কোনো নামীদামি প্রসাধনী নয়, বরং তাঁদের দেশের আবহাওয়া ও খাদ্যাভ্যাসের প্রভাব প্রবল। এর পাশাপাশি তাঁরা ত্বকে প্রাকৃতিক কয়েকটি উপকরণ ব্যবহার করেন, যেগুলোর...
১৪ ঘণ্টা আগে
ফুটবলের দেশ বললেই সবার আগে যে দুটি দেশের নাম আমাদের মনে আসে, তার একটি আর্জেন্টিনা, অন্যটি ব্রাজিল। মজার বিষয় হলো, ফুটবল জনপ্রিয় হলেও এই দুটি দেশের কোনোটিরই জাতীয় খেলা ফুটবল নয়। আর্জেন্টিনার সরকারি জাতীয় খেলার নাম পাতো (Pato)। ঘোড়ার পিঠে চড়ে এ খেলা খেলতে হয়। এটি এমনই এক রোমাঞ্চকর খেলা, যেখানে...
২ দিন আগে
কাগজের নোট কিংবা ক্রেডিট কার্ডের ব্যালেন্স—কোনোটিই কমবে না। এদিকে শপিং ব্যাগ ভর্তি করার নিখাদ আনন্দটুকু ঠিকই পাওয়া যাবে। বিষয়টি শুনতে অবাস্তব মনে হলেও তীব্র সামাজিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের কাছে এটিই এখন মানসিক শান্তি খোঁজার আধুনিক ট্রেন্ড। দক্ষিণ কোরিয়ার তরুণ...
২ দিন আগে