বাজারে পাওয়া যাচ্ছে অপোর এ সিরিজের নতুন অলরাউন্ডার ফোন অপো–এ১৬। সম্প্রতি সারা দেশে একযোগে ফোনটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এ১৬ এর শক্তিশালী দিকগুলো হচ্ছে এর অসাধারণ ডিজাইন, বড় ব্যাটারি এবং ট্রিপল ক্যামেরা। মাত্র ১২ হাজার ৯৯০ টাকার ফোনটিতে রয়েছে সাইড মাউনটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ম্যাক্রো লেন্সসহ প্রিমিয়াম নানা সুবিধা। এককথায় বাজেট ও পারফরমেন্সের কারণে ফোনটি হবে অলরাউন্ডার।
মিডিয়াটেক হেলিও অক্টা-কোর প্রসেসরের ফোনটিতে থাকছে ৩জিবি র্যাম ও ৩২জিবি রম। এর ৬০ মেগাহার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, ১২০ মেগাহার্টজ টাচ স্যাম্পলিং রেট প্রতিটি স্ক্রলিংয়ের সময় দেবে ভিন্ন এক অনুভূতি। ভালো পারফরমেন্স নিশ্চিতের জন্য ফোনটিতে রয়েছে পাঁচটি তাপমাত্রা সেন্সর। পারফরমেন্সের পাশাপাশি ৬ দশমিক ৫ ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লের ডিজাইনও নান্দনিক। ফোনটির ৮ দশমিক ৪ মিলিমিটার পুরুত্ব ব্যবহারকারীকে দেবে স্লিম ও আরামদায়ক এক অনুভূতি।
এবারের এ১৬ ফোনের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হচ্ছে এর ৫ হাজার এমএএইচ বড় ব্যাটারি। একবার ফুল চার্জ করলে সারা দিন ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সবই করা যাবে। বারবার ফোনের চার্জ নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না। বলা হচ্ছে, একবার চার্জ দিয়ে ফোনটিতে ২১ ঘণ্টা ইউটিউব দেখা সম্ভব। আছে নাইট চার্জ মোড, যার মাধ্যমে রাতে নিশ্চিন্তে ফোন চার্জ দিয়ে রাখা যাবে। ওভারচার্জিং বা ফোন গরম হওয়ার কোনো ভয় নেই।
ফোনটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ট্রিপল ক্যামেরা। এমনিতেই ক্যামেরার জন্য অপো ফোনের আলাদা সুনাম রয়েছে। এ১৬ ফোনটিও ব্যতিক্রম নয়। ফটোগ্রাফি করার জন্য ফোনটির রিয়্যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল করে। সেলফি প্রিয়দের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সামনে ও পেছনের উভয় ক্যামেরাই স্মার্ট বিউটিফিকেশন ফিচার সমর্থন করে। আরও আছে ম্যাক্রো লেন্সের মতো দারুণ ফিচার ।

গ্রীষ্মকালে ঘরে ফিরে অল্প হলেও ত্বকের যত্ন নেওয়া উচিত। এতে করে রোদের তাপ ও ঘাম থেকে ত্বকে সমস্যা হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে। এ সময়ে ত্বক সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এই যেমন বাইরে থেকে ফিরে মুখে পানির ঝাপটা দিয়ে এক টুকরো পেঁপে চটকে মুখে মেখে নিলেন।
১১ ঘণ্টা আগে
সন্তানের টিফিনে মজাদার কিছু বানিয়ে দিতে চাইছেন? এই গরমে স্বাস্থ্যকর ও মজাদার কী টিফিন দেওয়া যায়, সে কথাই ভাবছেন নিশ্চয়ই? বাড়িতে টুনা ফিশ থাকলে তৈরি করে ফেলুন ভিন্ন স্বাদের কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে বসবাসরত মানুষের সৌন্দর্যের অন্যতম প্রতীক হলো উজ্জ্বল, স্বাস্থ্যকর চুল। শতাব্দীর পর শতাব্দী ধরে আরব উপদ্বীপজুড়ে নারীরা তাঁদের চুলের যত্ন নিতে প্রাকৃতিক প্রতিকার এবং ঐতিহ্যবাহী রীতির ওপর নির্ভর করে আসছেন। আরবীয়দের চুলের পরিচর্যার প্রাচীন রহস্য আসলে কী?
১৫ ঘণ্টা আগে
ধরুন আলমারিতে লাল রঙের দুটি শাড়ি আছে। তবে আপনার আরও একটি শাড়ি ভালো লেগেছে, যা লাল রঙেরই। কিনবেন? আবার ধরুন আপনার বাড়ির দুই গলি পরই একটি স্কুল আছে, আপনার আদরের সন্তানটিকে সেখানে ভর্তি করাবেন। তবে সেই স্কুলটি কাছে হলেও লেখাপড়া সেখানে খুব একটা ভালো হয় না। তাহলে কোথায় ভর্তি করাবেন?
১৭ ঘণ্টা আগে