ভারতে নতুন স্মার্টফোন ‘টি ৩ আলট্রা’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। মডেলটি কোম্পানিটির ‘টি’ সিরিজের অন্তর্ভুক্ত। নতুন স্মার্টফোনটি আধুনিক ডিজাইন ও শক্তিশালী ফিচার দিয়ে সাজানো, যা প্রযুক্তি প্রেমীদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদেরও আকৃষ্ট করবে। এতে ১ দশমিক ৫কে রেজল্যুশনের অ্যামলেড কার্ভ ডিসপ্লে রয়েছে। ফলে এতে ভিডিও স্ট্রিমিং ও গেমিং অভিজ্ঞতা আরও ভালো হবে। স্মার্টফোনটিকে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ভিভো ফোনটির ক্যামেরার সঙ্গে কোম্পানিটির বিশেষ ‘অরা ফ্ল্যাশ’ রয়েছে। এ ছাড়া ফোনটি গরম হওয়া টেকাতে এর সঙ্গে ৪ হাজার ২০০ এমএম স্কয়ারের ভিসি কুলিং সিস্টেম রয়েছে। ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে স্মার্টফোনটির লক খোলা যাবে।
ফোনটিতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। তাই একবার চার্জ দিলে স্মার্টফোনটিতে টানা ৬৫ ঘণ্টা গান শোনা যাবে বলে দাবি করছে ভিভো।
ভিভো টি৩ আলট্রার দাম ও রং
র্যাম ও ইন্টারনাল স্টোরেজের অনুযায়ী ভিভো টি৩ স্মার্টফোনটি তিনটি সংস্করণে পাওয়া যাবে।
ভিভো টি৩—এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩১ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৬৯৪ টাকা।
স্মার্টফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩৩ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ হাজার ৫৫০ টাকা।
আর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩৫ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ হাজার ৪০৬ টাকা।
ফোনটি ফরেস্ট গ্রিন (হালকা সবুজ) ও লুনার গ্রে (হালকা ধূসর) রঙে পাওয়া যাবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ফোনটি ভারতে খুচরা বাজারে বিক্রি শুরু হবে।
ভিভো টি৩ আলট্রা স্মার্টফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—অটোফোকাস ফিচারসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯২১ প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: অটোফোকাস ফিচারসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬৪.৬ x ৭৪.৯৩ x ৭.৫৮ এমএম
ওজন: ১৯২ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি কার্ভ অ্যামলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
রেজল্যুশন: ১২৬০ x ২.৮০০ পিক্সেলস
ব্রাইটনেস: ৪,৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪
চিপসেট: অক্টা–কোর ৪ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ +
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
জিপিএস: আছে
আইপি রেটিং: আইপি ৬৮
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
৪০ মিনিট আগে
পূজার দিন গোনা শুরু হয়ে গেছে। ঢাকের শব্দ, মণ্ডপে আলোকসজ্জা আর নতুন পোশাকের আনন্দের পাশাপাশি পূজার সাজে পূর্ণতা দিতে গয়নার বিকল্প নেই। এবার ষষ্ঠী থেকে দশমী—প্রতিদিনের সাজে ভিন্নতা আনতে এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে গয়নার নির্বাচনে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে পারেন।
১ ঘণ্টা আগে
ঘরে ঘরে জ্বর হচ্ছে এখন। সঙ্গে অতিরিক্ত ঘাম, সর্দি ও অন্যান্য সমস্যা তো রয়েছেই। অসুস্থতার দিনগুলোতে শারীরিকভাবে স্বস্তি পেতে এবং মেজাজ একটু হলেও ভালো রাখতে আরামদায়ক পোশাক খুঁজি আমরা। সঠিক কাপড়, কাটিং ও রঙের পোশাক রোগে আরাম দিতে পারে।
১ ঘণ্টা আগে
কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
১৩ ঘণ্টা আগে