আইপ্যাডের জন্য নতুন পেন্সিল নিয়ে এল অ্যাপল। এতে ইউএসবি সি পোর্ট যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে পেন্সিলটিতে চার্জ দেয়া ও পেয়ারিং করা যাবে। অন্যান্য অ্যাপল পেন্সিলের তুলনায় এটি সবচেয়ে সাশ্রয়ী। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
অ্যাপল দাবি করছে, প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেন্সিলের মত টিল্ট সেন্সিটিভিটি ও কম ল্যাটেন্সি থাকবে এই মডেলে। নোট, স্কেচিং, জার্নালিংসহ অন্যান্য কাজ পেন্সিলটি নির্ভুলভাবে করতে পারবে।
পেন্সিলটির দাম ও যেসব স্থানে পাওয়া যাবে
নভেম্বর থেকে ইউএসবি টাইপ সি যুক্ত অ্যাপল পেন্সিলটি পাওয়া যাবে। এটির দাম হল ৭ হাজার ৯৯০ রুপি। বর্তমান শিক্ষার্থী ও কলেজে ভর্তি হবে এমন ছাত্র–ছাত্রী ও অভিভাবক, ফ্যাকাল্টি ও ফ্যাকাল্টির সদস্য এবং হোম–স্কুলের শিক্ষকরা ৬ হাজার ৯৯০ রুপিতে পেন্সিলটি কিনতে পারবে।
যেসব আইপ্যাডে অ্যাপল পেন্সিলটি ব্যবহার করা যাবে
ইউএসবি টাইপ সি পোর্ট যুক্ত আইপ্যাডে নতুন অ্যাপল পেন্সিলটি ব্যবহার করা যাবে। যেসব আইপ্যাডে এই পেন্সিল ব্যবহার করা যাবে সেগুলো হল–
ইউএসবি সি যুক্ত অ্যাপল পেন্সিলের ফিচার
অ্যাপল পেন্সিলের একদম উপরে স্লাইডিং কভারের ভেতরে ইউএসবি সি পোর্ট রয়েছে। ইউএসবি সি পোর্টের মাধ্যমে চার্জিং ও পেয়ারিং করা যাবে।
অ্যাপল বলছে, আইপ্যাডে চুম্বকের সঙ্গে আটকে পেন্সিলটি চার্জিং দেওয়া যাবে। এ সময় ব্যাটারি সাশ্রয় করতে পেন্সিলটি স্লিপিং স্টেটে থাকবে। প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেন্সিলের সব সুবিধা এতে পাওয়া যাবে। এটি অ্যাপলের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নতুন অ্যাপল পেন্সিলটি আইপ্যাডওসের স্ক্রিবল, কুয়িক নোটের সঙ্গে কাজ করবে। এছাড়া ফ্রি ফর্মেও এই পেন্সিলটি ব্যবহার করা যাবে।
আইপ্যাড প্রো এর এম২ মডেলের সঙ্গে পেয়ার করলে পেন্সিলটি দিয়ে হোভার ফিচারের ব্যবহার করা যাবে। স্কেচিং ও ইলাস্ট্রেশনকে আরও সহজ করে তুলবে এই ফিচার।

উনিশ শতকের সেই অদ্ভুত ও কিছুটা বিকৃত কৌতূহল কিন্তু ইতিহাস থেকে মুছে যায়নি। আধুনিক যুগে এসে সেই আগ্রহই জন্ম দিয়েছে এক নতুন আন্তর্জাতিক ভ্রমণ ধারা, যাকে বলা হচ্ছে ডার্ক ট্যুরিজম। অ্যাডভেঞ্চার ও থ্রিল-সন্ধানী একদল ভিন্নধর্মী পর্যটক এখন আর সমুদ্রসৈকত বা কোনো বিখ্যাত শহরের রাস্তায় ঘোরে না। তাদের...
৫ ঘণ্টা আগে
একজন মানুষ দৈনন্দিন নানা বিষয় নিয়ে স্বাভাবিকভাবে কথা বললেও নিজের অনুভূতি নিয়ে কথা বলতে চান না। সম্পর্কের কোনো জটিল বিষয় উঠলে তিনি এড়িয়ে যান। অন্যজন কষ্টের কথা বললে সেটি গুরুত্বের সঙ্গে না নিয়ে বিরক্তি প্রকাশ করেন। আবার কখনো সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সময় তিনি নিজেই দূরত্ব তৈরি শুরু করেন। এ ধরনের...
৮ ঘণ্টা আগে
ভ্রমণপ্রেমী নারীরা আজকাল বিভিন্ন ট্রাভেল গ্রুপের সঙ্গে ট্য়ুরে যাচ্ছেন। আমাদের নারীভিত্তিক অনেক ট্রাভেল গ্রুপ বিশ্বস্ততা অর্জন করেছে এরই মধ্যে। তবে প্রথমবারের মতো অচেনা মানুষদের সঙ্গে গ্রুপে ভ্রমণে গেলে আনন্দ বজায় রাখার পাশাপাশি নিজের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কিছু বিষয় মেনে চলতে হবে।
১৩ ঘণ্টা আগে
অবশেষে এ বছর মিনমিনে উচ্চারণে কর্তৃপক্ষ ঘোষণা করল, ‘সমাপ্ত’। এই একটি শব্দ শোনার জন্য পৃথিবীর মানুষদের অপেক্ষা করতে হয়েছে ১৪৪ বছর। খুব জাঁকজমক করে উদ্বোধনও করা হলো। অথচ আজও শেষ হয়নি এর নির্মাণকাজ। যাঁর হাত ধরে শুরু হয়েছিল, সেই বিশ্বখ্যাত স্থপতি আন্তোনি গাউদিও গত হয়েছেন; তা-ও এক শতাব্দী হয়ে গেছে।
১৪ ঘণ্টা আগে