প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।
আইফোন এয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর পাতলা গড়ন। এটি আগের মডেলগুলোর তুলনায় এক-তৃতীয়াংশ কম পুরু। এতে রয়েছে একটিমাত্র ক্যামেরা, যা টেলিফটো লেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ছবি তোলার মান উন্নত করে। যদিও এর ব্যাটারি ছোট, ব্যাটারি-সেভিং সফটওয়্যার ব্যবহারের কারণে এটি সারা দিনের ব্যাটারি লাইফ দিতে সক্ষম। অ্যাপলের এই বাঙালি ডিজাইনার কুপার্টিনোতে ডিভাইসটির লঞ্চ ইভেন্টে বলেন, ‘এটি এমন একটি প্যারাডক্স যা আপনাকে বিশ্বাস করার জন্য হাতে ধরে দেখতে হবে।’

কে এই আবিদুর চৌধুরী?
আবিদুর চৌধুরীর জন্ম লন্ডনে। সেখানেই বেড়ে ওঠা। বর্তমানে সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন। তিনি নিজেকে একজন সমস্যা সমাধানকারী হিসেবে পরিচয় দেন এবং এমন পণ্য তৈরি করতে চান যা ছাড়া মানুষ চলতে পারে না। তিনি লন্ডনের লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
আবিদুর চৌধুরীর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ক্যামব্রিজ কনসালট্যান্টস এবং কার্ভেন্টা-এর মতো সংস্থায় ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ইন্টার্ন এবং লেয়ার ডিজাইনের nqgoc ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করেছেন।
আবিদুর চৌধুরী ক্যালিফোর্নিয়ায় চলে আসার আগে লন্ডনে কিছুক্ষণ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন এবং ২০১৯ সালের জানুয়ারিতে অ্যাপলের সঙ্গে কাজ শুরু করেন। তিনি প্রায় সাত বছর ধরে অ্যাপলে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করছেন।
বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে, আবিদুর চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত।
ছাত্রজীবনেই আবিদুর চৌধুরী বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো থ্রিডি হাবস স্টুডেন্ট গ্র্যান্ট, জেমস ডাইসন ফাউন্ডেশন বার্সারি এবং রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড। ২০১৯ সালের জানুয়ারি থেকে তিনি কুপার্টিনোতে অ্যাপলের শিল্প ডিজাইনার হিসেবে কাজ করছেন এবং নতুন আইফোন এয়ারসহ বিভিন্ন উদ্ভাবনী পণ্য ডিজাইনের সঙ্গে যুক্ত ছিলেন।
আইফোন এয়ার এবং আইফোন ১৭ সিরিজ
আইফোন এয়ারকে এখন পর্যন্ত সবচেয়ে স্লিম বা পাতলা আইফোন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর নকশাকৃত ক্যামেরা প্ল্যাটফর্মটি ক্যামেরা, চিপসেট এবং সিস্টেম মডিউলগুলোকে এমনভাবে সমন্বয় করে তৈরি করা হয়েছে, যাতে বাকি স্থানে উচ্চ-ঘনত্বের ব্যাটারি বসানো যায়। এর এআই-চালিত ফটোগ্রাফি এবং ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার এটিকে বড় মডেলগুলোর মতোই পারফরম্যান্স দিতে সাহায্য করে।
আইফোন এয়ারের পাশাপাশি অ্যাপল নতুন আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলগুলোও উন্মোচন করেছে। এই সিরিজটিতে আরও উন্নত ক্যামেরা, নতুন অ্যাপল এ১৯ প্রো চিপ এবং বড় ডিসপ্লে রয়েছে।
খুব শিগগিরই মডেলগুলোর জন্য প্রাক-ক্রয়াদেশ (প্রি-অর্ডার) শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

ফুল, প্রজাপতি, মৌমাছি কিংবা সবুজ পাতার সৌন্দর্য—প্রকৃতির এই ছোট ছোট উপাদান এবার জায়গা করে নিচ্ছে নখের সাজে। নেইল আর্টের জগতে এখন আলোচনায় গার্ডেন-ইন্সপায়ারড ম্যানিকিউর। শুধু একটি ফুল এঁকে নখ সাজানো নয়, বরং পুরো বাগানের আবহ তুলে আনার চেষ্টা দেখা যাচ্ছে এই ধারায়।
১১ ঘণ্টা আগে
প্যারিসের আইফেল টাওয়ার, রোমের কোলোসিয়াম কিংবা চোখধাঁধানো কোনো ক্যাফে। ভ্রমণ মানে ‘ছবির মতো সুন্দর’ এসব জায়গায় ঘুরে বেড়ানো। সেখানে থাকবে হাজারো পর্যটকের ভিড়। কিন্তু কোলাহলময় শহরের ঠিক পেছনেই যদি লুকিয়ে থাকে শত শত বছরের নীরব গল্প, ইতিহাস ও শিল্প?
১৩ ঘণ্টা আগে
গরমের দিনে স্বস্তি দিতে এয়ার কন্ডিশনের জুড়ি নেই। বাইরে যখন তীব্র গরম, তখন ঠান্ডা ঘরে বসে থাকা যেন প্রশান্তির অনুভূতি দেয়। কিন্তু সারাক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার আরামই হতে পারে ত্বকের জন্য কিছুটা অস্বস্তির কারণ। কারণ এসি ঘরের বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। আর বাতাসে আর্দ্রতা কমে গেলে...
১৫ ঘণ্টা আগে
প্রিয় মানুষটি সামনে বসে গল্প করছেন, আর আপনি একমনে ফোনের স্ক্রিনে আঙুল ঘষে চলেছেন। দৃশ্যটি ইদানীং খুবই পরিচিত। প্রথম দর্শনে এটি নির্দোষ বা স্বাভাবিক অভ্যাস মনে হতে পারে। তবে মনোবিজ্ঞানের ভাষায় এই আচরণের একটি সুনির্দিষ্ট নাম রয়েছে। একে বলা হচ্ছে ফাবিং।
১৭ ঘণ্টা আগে