বিশ্ববাজারে ভি সিরিজের নতুন মডেল ভি৩০ লাইট ৪জি ফোন নিয়ে এল ভিভো। এতে চিপসেট রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫। এই ফোনে ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ৫ হাজার এমএএইচের ব্যাটারি রয়েছে।
ফোনটি এর আগে রাশিয়া ও কম্বোডিয়ার বাজারে উন্মোচন করা হয়।
ভি ৩০ লাইট ৪জি ফোনের দাম ও রং
ভি ৩০ লাইট ৪জি ফোনটির দাম প্রায় ২২ হাজার ৫১০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফোনটি ক্রিস্টালাইন ব্ল্যাক ও সেরেন গ্রিন রঙে পাওয়া যাবে।
ভি ৩০ লাইট ৪জি ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেন্সর ক্যামেরা
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি এলটিই
আয়তন: ১৬৩.১৭ × ৭৫.৮১ × ৭.৯৫ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫
মেমোরি: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
ব্লুটুথ: ব্লুটুথ ৫.০
ইউএসবি: ইউএসবি
আইপি রেটিং: আইপি রেটিং ৫৪
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
ফাস্ট চার্জিং: ৮০ ওয়াট

দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
৪০ মিনিট আগে
পূজার দিন গোনা শুরু হয়ে গেছে। ঢাকের শব্দ, মণ্ডপে আলোকসজ্জা আর নতুন পোশাকের আনন্দের পাশাপাশি পূজার সাজে পূর্ণতা দিতে গয়নার বিকল্প নেই। এবার ষষ্ঠী থেকে দশমী—প্রতিদিনের সাজে ভিন্নতা আনতে এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে গয়নার নির্বাচনে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে পারেন।
১ ঘণ্টা আগে
ঘরে ঘরে জ্বর হচ্ছে এখন। সঙ্গে অতিরিক্ত ঘাম, সর্দি ও অন্যান্য সমস্যা তো রয়েছেই। অসুস্থতার দিনগুলোতে শারীরিকভাবে স্বস্তি পেতে এবং মেজাজ একটু হলেও ভালো রাখতে আরামদায়ক পোশাক খুঁজি আমরা। সঠিক কাপড়, কাটিং ও রঙের পোশাক রোগে আরাম দিতে পারে।
১ ঘণ্টা আগে
কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
১৩ ঘণ্টা আগে