
ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে।
স্মার্টফোনটিতে ৬০০০ এমএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে প্রধার ক্যামেরা হিসেবে রয়েছে–৫০ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে–৮ মেগাপিক্সেল। ধূলা ও পানি প্রতিলোধের জন্য এর আইপি ৬৯ রেটিং রয়েছে।
রিয়েলমি সি৭৫ এর দাম ও রঙ
রিয়েমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টান্যাল স্টোরেজের দাম ৫৬ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ২৬ হাজার ৮৪৭ টাকা।
রিয়েলমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টানাল স্টোরেজের দাম ৬৪ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ৩০ হাজার ৬২২ টাকা।
রিয়েলমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টানাল স্টোরেজের দাম ৭৪ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ৩৫ হাজার ৩৪০ টাকা।
ডিসেম্বরের ১ তারিখ থেকে ফোনটি ভিয়েতনামে বিক্রি শুরু হবে। এটি ব্ল্যাক স্ট্রম নাইট (কালো) ও লাইটনিং গোল্ড ডং (সোনালি) রঙে পাওয়া যাবে।
রিয়েলমি সি৭৫ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ডুয়াল ৪ জি
আয়তন: ১৬৫.৬৯ x ৭৬.২২ x ৭.৯৯ এমএম
ওজন: ১৯৬ গ্রাম
সিম: ডুয়াল সিম
ডিসপ্লে: ৬.৭২-ইঞ্চি ফুল-এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ১৮০ হার্টজ
সাইজ: ৬.৭২ ইঞ্চি
রেজল্যুশন: ২,৪০০ x ১,০৮০ পিক্সেল
ব্রাইটনেস: ৬৯০ নিটস (পিক ব্রাইটনেস)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক রিয়েলমিইউআই ৫.০
চিপসেট: মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স।
সিপিইউ: অক্টা-কোর
জিপিইউ: মালি–জি ৫৭
র্যাম: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি (যথেষ্ট বিস্তৃত স্টোরেজ)
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫.০
এনএফসি: নেই
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: মিনি ক্যাপস্যুল ৩.০ (হোল-পাঞ্চ কাটআউটের চারপাশে এলার্ট এবং নোটিফিকেশন দেখানোর সুবিধা)
ব্যাটারি: ৬,০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং
রঙ: কালো, সাদা

কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
১১ ঘণ্টা আগে
অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
১৪ ঘণ্টা আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
১৭ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
১৯ ঘণ্টা আগে