
ঈদে মাংসের বিভিন্ন পদ খেয়ে ওজন বেড়ে গেলে টনক নড়ে আমাদের। অনেকে স্বাস্থ্যকর খাবার সাজিয়ে ডায়েট রুটিন বানিয়ে ফেললেন তড়িঘড়ি। কিন্তু এর মধ্য়েই যদি আবারও দাওয়াত পেয়ে যান, তাহলে? ‘এক দিন খেলে কিচ্ছু হবে না’ এই বাক্য়ে বিশ্বাসী বাঙালির ভুলটা ওখানেই। দাওয়াতে একবার সুস্বাদু খাবার চেখে দেখার পরদিনও মনে হয়, যা খুশি খাই। এক দিন খেলে কিছু হয় না। কিন্তু জন্মদিন, বিয়ে ও অন্যান্য দাওয়াতে গিয়েও পরিমিত খাওয়া যায়। একটু বুঝে খেলে ওজনও থাকে নিয়ন্ত্রণে। তবে এ ক্ষেত্রে মেনে চলতে হবে কয়েকটি বিষয়।

বলা বাহুল্য, বিয়েবাড়িতে যেসব খাবার পরিবেশন করা হয়, সেগুলো বেশ সুস্বাদু। সেগুলোতে তেল-মসলা-ঘি ব্যবহারের পরিমাণও থাকে বেশি। কোনো কোনো অনুষ্ঠানে কয়েক পর্বে খাবার পরিবেশন করা হয়। শেষ পাতে থাকে দই, মিষ্টি আর কোমল পানীয়। ডায়েটে থাকাকালীন এসব লোভনীয় খাবার দেখে নিজেকে সংযত রাখা কঠিন হতে পারে অনেকের জন্য। তাই দাওয়াতে যাওয়ার আগে এক প্লেট ফল বা সবজির সালাদ খেয়ে নেওয়া যেতে পারে। তাতে পেট অনেকটাই ভরা থাকবে এবং পরিমিত খাওয়াটাও নিয়ন্ত্রণে থাকবে।

বন্ধুদের সঙ্গে যদি রেস্তোরাঁয় গেট টুগেদার করেন, তাহলে প্রথমেই স্টার্টার ও সফট ড্রিংকস দিয়ে খাওয়া শুরু হয়। অনেকে একাধিক ক্যান বা গ্লাস কোমল পানীয় পান করেন, যা মোটেও স্বাস্থ্যকর নয়। চেষ্টা করুন খাবার পরিবেশনের পর প্রথমেই এক গ্লাস পানি পান করে নিতে। তাতে শরীরে পানির চাহিদা কমবে এবং খাবার হজমও ভালোভাবে হবে। খাওয়ার ফাঁকে ফাঁকে পানি পান থেকে বিরত থাকুন।

পারিবারিক আড্ডা ও গেট টুগেদারের জন্য এমন রেস্তোরাঁ বেছে নিতে পারেন, যেখানে ভেজিটেরিয়ান ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়। তাতে বাইরে খাওয়াও হবে, আবার পরিমাণটাও ঠিক থাকবে।

কারও বাসায় দাওয়াতে গেলে চেষ্টা করুন আগে সবজি ও সালাদ খেয়ে নেওয়ার। এরপর মাছ বা মাংস যেটা থাকে নিন; সঙ্গে অল্প ভাত বা পোলাও। এ ক্ষেত্র কোমল পানীয় একেবারেই এড়িয়ে যাওয়া যেতে পারে। দই ও মিষ্টি—দুটোই থাকলে যেকোনো একটা অল্প পরিমাণে খান। ফাস্ট ফুডের সঙ্গে যদি ফলমূলও পরিবেশন করা হয়, তাহলে ফলকেই বেছে নিতে পারেন।

কসরত করে যেহেতু ডায়েট রুটিন তৈরি করেছেন, তাই মাসে কতবার রেস্তোরাঁয় খেতে যাচ্ছেন বা বাইরে থেকে খাবার অর্ডার করছেন, সেটারও একটা খসড়া তৈরি করুন। ডায়েটে থাকলে মাসে দুইবারের বেশি রেস্তোরাঁর খাবার তথা প্রক্রিয়াজাত ও লবণাক্ত খাবার খাওয়া উচিত নয়। এটুকু মেনে চললেই আর ক্ষতি নেই।
সূত্র: হেলথ লাইন

আপনি কি এমন কারও প্রেমে পড়েছেন, যাঁর চিন্তায় সারা দিন ব্যাকুল হয়ে থাকেন? যাঁর একটা খুদে বার্তা বা সামান্য হাসির ওপর নির্ভর করে আপনার সারা দিনের মেজাজ? কিংবা যাঁর কাছ থেকে সামান্য অবহেলা পেলেই আপনার মনে হয় পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে! সাধারণ দৃষ্টিতে একে অতি-রোমান্টিকতা মনে হলেও মনোবিজ্ঞানের...
২ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় পৌঁছাতে পৌঁছাতে ক্ষুধায় মাথা ভোঁ ভোঁ করছিল। আমাদের গন্তব্য জোহর রাজ্যের রাজধানী জোহর বাহরু শহর, ঠিক সিঙ্গাপুরের পাশে। ঠিক করা হলো, রাস্তায় কিছু খেয়ে নেব। বিমানবন্দরের অদূরেই ম্যাকডোনাল্ডস পেয়ে গেলাম। ভ্রমণে যতটা পারা যায়, আঞ্চলিক খাবারের স্বাদ নেওয়া উচিত বলে মনে হয়।
৭ ঘণ্টা আগে
একা ভ্রমণ বা সলো ট্রাভেল একজন পর্যটককে পূর্ণ স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং নতুন সব অভিজ্ঞতার আনন্দ দেয়। সেই অভিজ্ঞতার ঝুলি বাড়িয়ে নিতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবছর সেরা দেশ নির্বাচন করে থাকে। অনলাইন ভ্রমণ ম্যাগাজিন ‘ট্রাভেল+লিজার’ও তেমনি একটি তালিকা প্রকাশ করেছে।
৮ ঘণ্টা আগে
বর্ষাকালে ঘুরতে যাওয়ার ঝক্কি আছে বৈকি! তবে এ সময় যখন-তখন বৃষ্টি নামে, পথে-ঘাটে কাদাপানি থাকে। সে কারণে বর্ষাকালের ভ্রমণ নিরাপদ এবং আরামদায়ক করতে সঙ্গে কী কী নিতে হবে, দেখে নিন...
৮ ঘণ্টা আগে