সেমাই যে ঈদেই খেতে হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঈদের পরেও আতিথেয়তায় সেমাইয়ের বিভিন্ন আইটেম বানিয়ে অতিথিদের চমকে দেওয়া যায়। নবাবি সেমাইয়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন স্বপ্না মণ্ডল।
উপকরণ
ঘি ১ টেবিল চামচ, লাচ্ছা সেমাই ৪০০ গ্রাম, গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ, চিনি, পেস্তা বাদাম, কাজু বাদাম ও কিশমিশ পরিমাণমতো।
ফিলিং তৈরির উপকরণ
জ্বাল দেওয়া দুধ ১ লিটার, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ক্রিম ২ থেকে ৩ ভাগ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক আধা কাপ।
প্রণালি
একটি গরম পাত্রে ১ চামচ ঘি দিয়ে তাতে লাচ্ছা সেমাই ঢেলে দিয়ে নাড়তে হবে। এরপর গুঁড়ো দুধ আর চিনি মিশিয়ে মৃদু আঁচে ভেজে নিতে হবে। এবার ভেতরের ফিলিং তৈরির জন্য জ্বাল দেওয়া দুধের সঙ্গে একে একে কর্নফ্লাওয়ার, ক্রিম, কাস্টার্ড পাউডার, গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক ভালো করে মিশিয়ে মৃদু আঁচে নাড়তে হবে। মিশ্রণটি ঘন হয়ে ফুটে উঠলে নামিয়ে নিতে হবে।
পরিবেশন
ভেজে রাখা সেমাইয়ের অর্ধেকের থেকে একটু বেশি সেমাই একটি পাত্রে ছড়িয়ে দিন। এর ওপর তৈরি করা সেই ফিলিংয়ের মিশ্রণটি ঢেলে দিতে হবে। তারপর বাকি ভাজা সেমাই সমান ভাবে ছিটিয়ে দিতে হবে যেন কোনো গ্যাপ না থাকে। সবশেষে এর ওপরে পেস্তা বাদাম, কাজু ও কিশমিশ ছড়িয়ে দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

মূল বরফের মহাদেশে পৌঁছানোর আগে দীর্ঘ রুটে মালভিনাস ও সাউথ জর্জিয়া—এই দুটি দ্বীপকে অন্তর্ভুক্ত করা পুরো অভিযানের অভিজ্ঞতার মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। এই দ্বীপগুলো দক্ষিণ মহাসাগরের অতি-সংবেদনশীল ও সমৃদ্ধ প্রাণবৈচিত্র্যের সঙ্গে অভিযাত্রীদের প্রথম পরিচয় করিয়ে দেয়।
৬ ঘণ্টা আগে
আমরা কমবেশি সবাই কাজের ফাঁকে বা অবসর সময়ে মনকে একটু ডানা মেলতে দিই, কিছুটা দিবাস্বপ্ন বা ডে-ড্রিমিং করি। এটি স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে সেই রঙিন কল্পনা এতটাই ঘনীভূত ও তীব্র হয় যে তা ঘণ্টার পর ঘণ্টা বাস্তব জীবন থেকে তাঁদের দূরে সরিয়ে রাখে।
৭ ঘণ্টা আগে
শরতের স্নিগ্ধ আলোয় রাঙামাটির কাপ্তাই হ্রদ সেজেছে এক অপরূপ সৌন্দর্যে। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে তুলার মতো সাদা মেঘ। মেঘের ছায়া হ্রদের বিস্তীর্ণ নীলাভ জলরাশিতে পড়েছে। চারপাশের প্রগাঢ় সবুজ পাহাড়গুলো যেন আরও জীবন্ত ও ঝলমলে হয়ে উঠেছে।
১২ ঘণ্টা আগেআপনি যদি অ্যাডভেঞ্চার, হাইকিং এবং মেঘ-পাহাড়ের দৃশ্য পছন্দ করেন, তবে অক্টোবর-নভেম্বরে পাহাড়ে ট্রেকিং বুদ্ধিমানের কাজ হবে। সময়টা ট্রেকিংয়ের জন্য চমৎকার হলেও কিছু বিশেষ ঝুঁকি থেকেই যায়। তাই নিরাপদে ট্রেকিং সম্পন্ন করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস বিবেচনায় নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়ুন।
১২ ঘণ্টা আগে