দশমীতে খাবার টেবিলে প্রথম পাতে ধবধবে সাদা ভাতের সঙ্গে মাছের কয়েক পদ থাকবে না, তা কি হয়? চিরাচরিত সাদা ভাতে এ দিন আর মন ভরবে না। লেবুর রস সহযোগে রান্না করা চাই দশমীর ভোজের সাদা ভাত। এরপর মন দিয়ে না হয় ইলিশ পাতুরি রাঁধলেন, তবে নতুন রেসিপি ঘেঁটে মাছের অন্য পদ রাঁধার সময় না থাকলে মন খারাপের কিছু নেই। আপনাদের জন্য লেবুর রস সহযোগে তৈরি সুগন্ধি ভাত ও মাছের ভিন্ন স্বাদের কয়েকটি রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
লেবুর রস সহযোগে সুগন্ধি ভাত
উপকরণ: চাল আধা কেজি, পানি পরিমাণমতো, লেবুর রস ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা বা লেবুপাতা সাজানোর জন্য।
প্রণালি: প্রথমে চাল ধুয়ে পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ দিতে হবে। চাল ফুটে এলে লেবুর রস দিয়ে ভাত রান্না করতে হবে। এর মধ্য়ে লবণ দিয়ে নেড়ে দিতে হবে। ভাত হয়ে এলে মাড় ফেলে পরিবেশন করুন। লেবু গোল করে কেটে ও ধনেপাতা ছড়িয়ে তারপর পরিবেশন করতে পারেন। চাইলে লেবুপাতাও সাজানোর কাজে ব্যবহার করতে পারেন।

কলাপাতায় ইলিশ পাতুরি
উপকরণ: ইলিশ মাছ রিং পিস করা ৬ পিস, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচের কম, ধনেগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, সরিষাবাটা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল বা সয়াবিন তেল ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৭-৮টি এবং কচি কলাপাতা বাঁধার জন্য।
প্রণালি: ইলিশ মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে রিং পিস করে নিন। এবার একটি বাটিতে রিং পিস করা মাছের টুকরা, আদা ও রসুনবাটা, পেঁয়াজবাটা, সরিষাবাটা, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া, লবণ এবং সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে কচি কলাপাতায় ভালো করে বেঁধে ভাপে ১০-১৫ মিনিট রান্না করুন। তৈরি হয়ে গেল সুস্বাদু কলাপাতায় ইলিশ পাতুরি।

মাসালা রুই ফ্রাই
উপকরণ: রুই মাছ ১ কেজি (রিং পিস করে), আদা ও রসুনবাটা ২ চা-চামচ, ধনেপাতা বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল চামচ, ধনে ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, কাশ্মীরি মরিচগুঁড়া ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, বেসন ১ কাপ, চালের গুঁড়া ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ কাপ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ভাজার জন্য।
প্রণালি: মাছ রিং পিস করে কেটে ধুয়ে নিন। পরে মাছ লবণ ও লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। পরে মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাছের মধ্যে আদা ও রসুনবাটা, ধনেপাতাবাটা, কাঁচা মরিচবাটা ও লেবুর রস মাখিয়ে আরও ২০ মিনিট রেখে দিন। তারপর একটি প্লেটে চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, বেসন, জিরা ও ধনেগুঁড়া, কাশ্মীরি মরিচগুঁড়া, লবণ ও চাটমসলা দিয়ে মাখিয়ে নিন। পরে মিশ্রণে মাছগুলো চেপে মিশ্রণ জড়িয়ে নিন। আবারও ৩০ মিনিট রেখে দিন। তারপর কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে মাছ দিয়ে সোনালি করে ভেজে নিন। তৈরি হয়ে গেল মাসালা ফিশ ফ্রাই।

সিরকা ও নুনে মাখা মচমচে তেলাপিয়া
উপকরণ: তেলাপিয়া মাছ ১টা, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬টা, হলুদ ও আদা-রসুনবাটা আধা চা-চামচ করে, লেবুর রস এক চা-চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ভাজার জন্য।
প্রণালি: তেলাপিয়া মাছ কেটে সিরকা ও লবণ দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে রাখুন। এবার বাটিতে রিং পিস করে কাটা মাছ, হলুদ, লবণ ও লেবুর রস মাখিয়ে রাখুন আধা ঘণ্টা। পরে ফ্রাইপ্যানে সয়াবিন তেল গরম হলে মাছের পিসগুলো লালচে করে ভেজে তুলুন। সেই তেলে হলুদমাখা পেঁয়াজ সোনালি করে ভেজে কাঁচা মরিচ দিয়ে আরও ২-৩ মিনিট ভেজে উঠিয়ে নিন। এবার সার্ভিং ডিশে তেলাপিয়া মাছ সাজিয়ে ওপরে সোনালি পেঁয়াজ আর ভাজা কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মচমচে তেলাপিয়া।

এক বছর হওয়ার আগে সন্তান নিয়ে বিমানযাত্রা না করাই ভালো। তবে এর আগে যদি জরুরি কোনো কাজে বিমানে চড়তেই হয়, তাহলে সতর্ক থাকতে হবে। ভ্রমণের আগে মানসিক প্রস্তুতি তো নেবেনই, সঙ্গে আরও কয়েকটি বিষয় মনে রাখলে সফর অনেকটাই সহজ হয়ে যাবে।
৩৩ মিনিট আগে
ডোপামিন ড্রেসিং খুব চর্চা হচ্ছে এখন। তা-ও একটু বলে নিই, ডোপামিন ড্রেসিং হচ্ছে এমন ধরনের পোশাক পরা, যা আপনার মস্তিষ্কে ভালো অনুভূতির হরমোন ডোপামিন ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে মন ঝরঝরে হয়ে ওঠে। অলংকারের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। একটু মনে করে দেখুন, ছোটবেলায় মা, দাদি-নানিরা বাড়ির ছোট মেয়েদের কানে...
১৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে হোম ট্যুর বা হোম ডেকোরেশন-সম্পর্কিত রিলস দেখতেই কি বেশি ভালোবাসেন? ঘর সাজাতে যাঁরা পছন্দ করেন, তাঁরা ট্রেন্ডে কী রয়েছে, তা-ও রাখেন নখদর্পণে। ঘর সাজানোর আধুনিক বা নতুন পদ্ধতিতে এখন কৃত্রিম জাঁকজমকের চেয়ে মানসিক প্রশান্তি, স্থায়িত্ব এবং কার্যকারিতাকে বেশি প্রাধান্য দেওয়া...
১৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন স্ক্রল করতেই কয়েক দিন ধরে চোখে পড়ছে বন্ধু কিংবা পরিচিত কারও পুরোনো ছবি। এগুলো আশি বা নব্বই দশকের ঝাপসা ছবি। ওয়ার্ম টোন আর রেট্রো ফিল্টারে তৈরি। কারও কারও হয়তো ওই সময়ে জন্মও হয়নি। তবু সে সময়ের ছবি এল কোথা থেকে! পুরোনো দিনের সেই ‘ভিন্টেজ ভাইব’ ফিরিয়ে আনার এই নতুন
১৯ ঘণ্টা আগে