দুই দিনের ঢাকা সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের প্রথম দিন বেশ ব্যস্ত সময় কেটেছে তাঁর। তবে এর মধ্যে বাংলাদেশের জনপ্রিয় খাবার ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৪ মে) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক ও এক্স হ্যান্ডলে শেয়ার করা এক ভিডিও ক্লিপে দেখা যায়, ডোনাল্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিচ্ছেন। সেলিব্রিটি শেফ রহিমা সুলতানার তৈরি ফুচকা ও ঝালমুড়ি খেয়েছেন তাঁরা। ফুচকা মুখে দিতে দিতে দুজনে বলেন, ‘বাংলাদেশ’জ ফুচকা ইজ দ্য বেস্ট’!
আজ সকালে ঢাকা পৌঁছান ডোনাল্ড লু। সকালে ঢাকায় এসেই চলে যান মার্কিন দূতাবাসে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে নিজের দেশের কূটনীতিকদের মূল্যায়ন শোনেন।
বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন লু। এরপর যোগ দেন নৈশভোজে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সবগুলো বৈঠকে উপস্থিত ছিলেন।
আগামীকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মামুনের সঙ্গে লুর আলাদা বৈঠকের কথা রয়েছে।

শরীরে কর্টিসল হরমোন বেড়ে গেলে হুট করে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এই হরমোন বাড়ার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপ। যখন আমাদের মস্তিষ্ক কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন এটি শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল বা স্ট্রেস হরমোন তৈরির সংকেত দেয়। সাময়িকভাবে এই হরমোন বেড়ে যাওয়া...
২৮ মিনিট আগে
পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা...
২ ঘণ্টা আগে
ছবি বা সিনেমার সেটে আমরা প্রায়ই অদ্ভুত সব ঘরবাড়ি দেখে থাকি। মানুষের হাতের ছোঁয়া আর প্রকৃতির কারুকাজ। এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দৃশ্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। পর্তুগালে এমন কিছু গ্রাম আছে, দেখে মনে হবে স্থাপত্যশিল্প ও প্রকৃতির মাঝে যেন এক অদৃশ্য বোঝাপড়া রয়েছে। পাহাড়ের খাদে ঝুলে থাকা...
৪ ঘণ্টা আগে
চুরি বিষয়টি সাধারণত গরিব মানুষের ব্যাপার মনে করা হয়। কিন্তু যে মানুষ হোটেলে এক রাত থাকতে ৫ হাজার থেকে ৫ লাখ টাকা ব্যয় করতে পারে, তাকে তো আর যা-ই হোক, গরিব বলা চলে না। কিন্তু তারও কেন চুরি করার ইচ্ছা জাগে? তা-ও আবার হোটেলেরই জিনিস! বড় রহস্যময় বিষয়। এ ঘটনায় প্রশ্ন ওঠে, তাহলে কোন জিনিসটি হোটেল থেকে...
১৭ ঘণ্টা আগে