আমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করছে কি না, ঋতুকালীন অসুখ-বিসুখ সারিয়ে তুলতে সক্ষম কি না, সেসবও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন, যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে। মধু, লেবু, কালিজিরা, মৌরি, শর্ষে ইত্যাদি যোগ করলে মাছ খেতেও যেমন সুস্বাদু হয়, তেমনি শরীরের উপকারও করে। ঔষধি উপাদানযোগে মাছের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।

মধুমাখা চিংড়ি
উপকরণ
চিংড়ি ৩০০ গ্রাম, সয়াবিন তেল ২ টেবিল চামচ, লেবুর রস ১ চামচ, শুকনো মরিচগুঁড়া, রসুনকুচি, রেড চিলি সস, সয়া সস, রোজমেরি হার্বস ও তিলের তেল ১ চা-চামচ করে, কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ, মাখন ১ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও গোলানো কর্নফ্লাওয়ার।
প্রণালি
প্রথমে চিংড়িগুলো লবণ, লেবুর রস ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে সয়াবিন তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
এরপর প্যানে তিলের তেল, মাখন ও রসুনকুচি দিয়ে অল্প সময় ভেজে তাতে সয়া সস, রেড চিলি সস, মরিচগুঁড়া দিয়ে দিন। একটু ফুটে উঠলে তাতে ভাজা চিংড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। দু-তিন মিনিট রান্না করে তাতে কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে ফুটতে দিন। এরপর ফুটে উঠলে রোজমেরি হার্বস ও মধু দিয়ে মিশিয়ে হালকা ঝোল থাকতে নামিয়ে নিলেই তৈরি মধুমাখা চিংড়ি।

হাতে মাখা লেবু পাবদা
উপকরণ
পাবদা মাছ ৮টি, সরিষার তেল এক কাপের ৪ ভাগের ১ ভাগ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনবাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদ ও জিরাগুঁড়া আধা চা-চামচ করে, মরিচ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে, লেবুর রস ১ টেবিল চামচ, সুগন্ধি লেবুপাতা ৩ থেকে ৪টি, পানি ১ কাপ।
প্রণালি
একটি পাত্রে লেবুপাতা বাদে বাকি সব উপকরণ পরিষ্কার করে রাখা মাছের সঙ্গে হাত দিয়ে মাখিয়ে নিন। ঝোলের জন্য ১ কাপ পানি দিয়ে আরেকবার সবকিছু একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এরপর মাঝারি জ্বালে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। পছন্দমতো ঝোল রেখে নামানোর আগে লেবুপাতা দিয়ে নামিয়ে ফেল। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন হাতে মাখা লেবু পাবদা।

ঢাকা থেকে রাতের বাসে ছুটি খাগড়াছড়ি জেলার দীঘিনালা। যানজটমুক্ত থাকায় ভোর সাড়ে ৪টায় পৌঁছে যাই। আগে থেকে গেস্টহাউসে রুম বুকিং থাকায় বাড়তি ঝামেলা না করে সোজা রুমে। গাইডের অপেক্ষায় থাকতে থাকতে বিশ্রামও হয়ে যায়। অতঃপর সকাল ৯টায় রুম থেকে বের হয়ে নাশতা শেষে বাইকে ছুটি আলমগীর টিলা—২০ মিনিটের পথ।
৩ ঘণ্টা আগে
পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়ে শাওনের প্রথম প্রশ্নটা সাধারণত হয়—এই বাড়িটা কত বছরের? কিন্তু প্রশ্নটা সেখানেই শেষ হয় না। বাড়িটির দরজা কে বানিয়েছিল, জানালার নকশা এমন কেন, এই সিঁড়িতে আলপনা আঁকা হয়েছিল কেন, একসময় এখানে কারা থাকতেন—এমন নানা প্রশ্ন তাঁকে টেনে নিয়ে যায় বাড়িটির ভেতরে...
৪ ঘণ্টা আগে
কেনাকাটা কিংবা শপিং শুধু প্রয়োজনীয় পণ্য কেনার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন ভ্রমণ-সংস্কৃতির অন্যতম বড় আকর্ষণ। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড প্রকাশিত বিশ্বসেরা ৫০টি শপিং গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার ১২টি বৈচিত্র্যময় শহর। আধুনিকতার ঝলকানি, ঐতিহ্যবাহী বাজার এবং অনন্য সাংস্কৃতিক...
৫ ঘণ্টা আগে
কারও বাড়িতে বেড়াতে গিয়ে ফ্রিজ দেখলে বোঝা যায় যে বাড়ির সদস্যরা কোথায় কোথায় ঘুরতে গেছেন। বেড়াতে গেলে মানুষ স্মারক হিসেবে ফ্রিজ ম্যাগনেটই বেশি কেনে। এগুলো ছোট, সুন্দর ও কাজে লাগে। আবার ভ্রমণের স্মৃতি হিসেবেও থাকে। সব সময় ম্যাগনেট কিনবেন কেন? স্যুভেনির হিসেবে বেছে নিতে পারেন আরও কয়েকটি দারুণ জিনিস।
৬ ঘণ্টা আগে