বাজারে আমড়া উঠেছে। ভর্তা করে বা ডালে আমড়া দিয়ে তো খাবেনই, আচারও বানাবেন নিশ্চয়ই। কিন্তু আমড়ার ঝাল রসগোল্লা? আপনাদের জন্য আস্ত আমড়ার ঝাল রসগোল্লার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
আমড়া ১২টা, চিনি ১ কাপ, বিট লবণ সামান্য, শুকনো মরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদ মতো, হলুদ ১ চিমটি, পাঁচফোড়ন গুঁড়া ১ চা-চামচ।

প্রণালি
খোসা ফেলে আস্ত আমড়াগুলো সবদিকে ভালোভাবে কেঁচে ধুয়ে নিন। এরপর হাঁড়িতে পানি ফুটে উঠলে আমড়া দিয়ে ৩ থেকে ৪ মিনিট রান্না করে চালনিতে ঢেলে দিন। এবার কড়াইতে চিনি, বিট লবণ, শুকনো মরিচ টালা গুঁড়া, লবণ, পাঁচফোড়ন গুঁড়া আর সেদ্ধ আমড়া দিয়ে মাখিয়ে ৪ থেকে ৫ ঘণ্টা রেখে দিন। তারপর চুলায় দিয়ে রান্না করুন। নামানোর আগে ১ চিমটি হলুদ দিয়ে আরও কিছু সময় রান্না করলেই তৈরি হয়ে যাবে আমড়ার ঝাল ঝাল রসগোল্লা। এবার সার্ভিং ডিশে রেখে পরিবেশন করুন।

চলতি বছর ৬১তম জন্মদিন উদ্যাপন করেছেন আমির খান। সম্প্রতি বিয়েও সারলেন। এই বয়সেও তাঁর নাটকীয় শারীরিক পরিবর্তন আবারও সবার দৃষ্টি কেড়েছে। বিভিন্ন মাধ্য়মে জানা যায়, চলতি বছরের শুরুতে ১৮ কেজি ওজন কমিয়েছেন এই বলিউড তারকা। এ-ও জানা গেছে, নিয়ম করে জিমে গিয়ে কিংবা অবিরাম কার্ডিও করে তিনি ওজন কমাননি...
১৯ মিনিট আগে
যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির রিসার্চ অ্যাসোসিয়েট ড. ইতামার শাতজ তাঁর গবেষণায় এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তিনি তাঁর ‘সলভিং প্রোক্রাস্টিনেশন’ বইয়ে দেখিয়েছেন, মানুষ আসলে মোট ৯টি ভিন্ন উপায়ে বা ধরনে কাজ জমিয়ে রাখে। আলসেমি দূর করা মানেই দিনরাত গাধার খাটুনি নয়। এর অর্থ, কোনো অপরাধবোধ ছাড়া...
১৮ ঘণ্টা আগে
ফরাসি নারীরা তাঁদের হালকা বাদামিরঙা ঝলমলে সুন্দর চুল পেতে কী করেন বলুন তো? শুধুই কি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করা তাঁদের কাজ? নাকি অন্য কোনো রহস্য রয়েছে? চলুন, ফরাসি নারীদের মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের রহস্যের সন্ধান করি। ফরাসি নারীরা এই বিষয়ের ওপর যথেষ্ট জোর দেন। স্বাস্থ্যকর চুল, নখ আর ত্বকের...
২০ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের মুখ না দেখলে যেন আমাদের দিনটা ঠিক শুরু হয় না। তাই ত্বকের যত্নে শুধু ভালো পণ্য কেনাই নয়, জানতে হবে সেগুলো ব্যবহারের সঠিক সময় ও নিয়ম। যে নিয়ম মেনে ত্বকের যত্ন নিলে ধীরে ধীরে আপনার ত্বক হয়ে উঠতে পারে আরও স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত। জেনে নিতে পারেন...
১ দিন আগে