শীতে একবার হলেও হাঁসের মাংস খাওয়া হবে না, তা কি হয়? এত দিনেও যাঁরা হাঁসের মাংস রান্না করি করি করে রাঁধতে পারেননি, তাঁরা নতুন বছরের শুরুতে না হয় রেঁধে ফেলুন। শীতের রাতে পোলাও বা খিচুড়ির সঙ্গে অথবা রুমালি রুটি বা চালের আটার রুটি দিয়ে হাঁসের ঝাল ভুনা খেতে নিশ্চয়ই মন্দ লাগবে না! আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
হাঁস ১টি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে, জিরা ও গরম মসলার গুঁড়া ১ চা-চামচ করে, কাশ্মীরি মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, এলাচি ও দারুচিনি ২টি, সয়াবিন তেল আধা কাপ।
প্রণালি
হাঁস ভালোভাবে পরিষ্কারের পর ১২ টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে অল্প পানি দিন। পরে আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো মসলায় হাঁসের মাংস দিন। এরপর ঢাকনা দিয়ে কম তাপে রান্না করুন। সেদ্ধ হলে আবারও সামান্য পানি দিন। ফুটে উঠলে এলাচি, দারুচিনি, জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। লালচে রং হলে লবণ দেখে নামিয়ে নিন। গরম-গরম পরিবেশন করুন।

বিশ্বের সেরা খাবারের প্ল্যাটফর্ম টেস্ট অ্যাটলাস সম্প্রতি ২০২৬ সালের জন্য বিশ্বের সেরা ১০০টি সসের তালিকা প্রকাশ করেছে। ১৬ হাজারের বেশি ভোজনরসিকের রেটিং এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তৈরি এই তালিকা তৈরি করা হয়। সেখানে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের জিবে জল আনা...
৪ ঘণ্টা আগে
বর্তমান যুগে নারীরা ব্যবসা, রাজনীতি, বিনোদন কিংবা মহাকাশ গবেষণা—সব ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন। একজন আত্মবিশ্বাসী নারীর ব্যক্তিত্ব যেমন তাঁর কাজে প্রকাশ পায়, তেমনি তা পোশাকেও ফুটে ওঠে। অনেকের ধারণা, ‘বস লেডি’ লুক শুধু তাঁদের জন্য, যাঁরা কোনো প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা।
৭ ঘণ্টা আগে
শিশুদের আসলে কোন বয়সে লাইফ স্কিল শেখানো উচিত? মনোবিজ্ঞানীদের মতে, একেবারে জীবনের শুরু থেকে। আমরা সাধারণত ভেবে থাকি, ঘরের সব কাজ বড়রাই করবে। শিশুরা শুধু পড়াশোনা আর খেলাধুলা করবে। কিন্তু মনোবিজ্ঞান ও শিশু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা।
৮ ঘণ্টা আগে
আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে শুরু হয়ে গেছে বাড়তি ভিড়। এই সময়ে একটু পরিকল্পনা করে বাজার করলে বাজেটের ভেতরে সব দরকারি জিনিস কেনা নিশ্চিত করা সম্ভব। এ মাসের জন্য পরিকল্পিত বাজারসদাই আপনাকে করবে দুশ্চিন্তামুক্ত।
৯ ঘণ্টা আগে