
যাঁরা রান্না করতে ভালোবাসেন, তাঁরা ইফতারে নিত্যনতুন আয়োজন রাখতে পছন্দ করেন। এবারের ইফতারে না হয় তুর্কি খাবারই রাখলেন! খুব বেশি আয়োজনের কিছু নেই। রান্নার উপকরণগুলো পাওয়া যাবে হাতের নাগালে। আপনাদের জন্য তুর্কি দুই ইফতারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
বেকড বেগুন ও মুরগির ক্যাসেরোল
উপকরণ
কিউব করে কাটা মাঝারি বেগুন ২টি, কিউব করে কাটা মুরগির বুকের মাংস পরিমাণমতো, কুচি করা পেঁয়াজ ১টি, রসুন থেঁতো ২ কোয়া, টমেটো পেস্ট ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, জলপাই তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ক্যাপসিকাম কিউব করে কাটা আধা কাপ, আদাকুচি ১ চা-চামচ।
প্রণালি
ওভেন ৩৭৫ ডিগ্রি ফারেনহাইট বা ১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করুন। বেকিং ট্রেতে কিউব করা বেগুন রাখুন। সেই বেগুনে জলপাই তেল ছিটিয়ে ১৫ মিনিট বেক করুন। একটি আলাদা প্যানে জলপাই তেলে কাটা পেঁয়াজ, রসুন ও আদাকুচি ভাজুন। তারপর তাতে মুরগির টুকরা যোগ করে হালকা বাদামি না হওয়া পর্যন্ত রান্না করুন। এবার তাতে টমেটো পেস্ট, গোলমরিচ, জিরা, পাপারিকা ও লবণ দিয়ে নাড়ুন। ক্যাপসিকাম ও বেক করা বেগুন তাতে মিশিয়ে বেকিং ডিশে দিয়ে ২০ মিনিট বেক করুন। তারপর নামিয়ে পরিবেশন করুন বেকড বেগুন ও মুরগির ক্যাসেরোল।

দই গাজরের ট্যারেটর
উপকরণ
কুচি করা গাজর ৩টি, পানি ঝরানো টক দই ১ কাপ, রসুনকুচি ১ কোয়া, জলপাই তেল ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, আখরোটগুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি
একটি প্যানে জলপাই তেল গরম করুন। কুচি করা গাজর হালকা করে ভাজুন, যতক্ষণ না নরম হয়। গাজর ঠান্ডা হতে দিন। তারপর ভাজা গাজরের সঙ্গে দই, রসুন, চিনি ও লবণ মিশিয়ে নিন ভালো করে। অতিরিক্ত ক্রাঞ্চের জন্য চূর্ণ আখরোট ছড়িয়ে দিন।
এই সাইড ডিশ শুধু মূল খাবারের পরিপূরকই নয়, বরং এটি হজমেও সহায়তা করে।

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ, প্রাণঘাতী বন্যা ও ভয়াবহ ভূমিধসের কারণে দেশটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এবং পাহাড়ি এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস...
১১ ঘণ্টা আগে
ঘুমের সময় ঘাড়, কাঁধ বা পিঠে ব্যথা হলে অনেকেই বিছানা বা গদির দিকে নজর দেন। কিন্তু সমস্যার কারণ হতে পারে বালিশও। ঘুমের ধরন, কাঁধের প্রস্থ, গদির নরম-শক্তভাব—এসব বিবেচনা করেই নিজের জন্য উপযুক্ত বালিশ বেছে নেওয়া উচিত বলে জানিয়েছেন ম্যানচেস্টার স্কুল অব ফিজিওথেরাপির সহযোগী অধ্যাপক ও ফিজিওথেরাপিস্ট
১৫ ঘণ্টা আগে
কথায় আছে, বিড়ালের নয় জীবন। কিন্তু ভূমধ্যসাগরের দুই খুদে দ্বীপে গেলে মনে হবে, নয় জীবন নয়; একেবারে রাজ্য গড়ে সেখানে রাজত্ব করছে হাজার হাজার বিড়াল। একটি হলো ভূমধ্যসাগরের পূর্ব কোণের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। অন্যটি স্পেনের ছোট্ট দ্বীপ নুয়েভা তাবারকা। মানুষের চেয়ে বিড়ালের দাপট যেখানে বেশি...
১৫ ঘণ্টা আগে
অনেক সময় দেখা যায়, ক্যানসার ধরা পড়ে চতুর্থ স্টেজে গিয়ে। তখন কারও কারও ক্ষেত্রে কিছুই করার থাকে না। অথচ জীবনের শুরু থেকে সুস্থ ও সুন্দর জীবনযাপন মেনে চললে যেকোনো ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
২১ ঘণ্টা আগে