সম্প্রতি ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘সুতোর গল্প’ উৎসব। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রাজধানীর মাইডাস সেন্টারে শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি শেষ হয় এটি। ‘নিজস্বতায় বোনা উৎসব’ স্লোগানে এই আয়োজনে অংশ নেয় দেশের প্রথিতযশা ও উদীয়মান ফ্যাশন উদ্যোক্তা এবং বিভিন্ন ব্র্যান্ড। সমন্বিত এই আয়োজন ছিল দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, নতুনত্ব আর স্বকীয়তার অনন্য মেলবন্ধনের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।
মূলত আসন্ন ঈদ সামনে রেখে এই আয়োজনে উদ্যোক্তারা তাঁদের নতুন নতুন নকশার সৃষ্টিশীল, নান্দনিক ও রুচিশীল পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছিলেন। মেলায় ৩৯টি প্রতিষ্ঠানের আসন্ন ঈদের নতুন কালেকশন একসঙ্গে প্রদর্শিত হয়। এই আয়োজন ছিল ক্রেতাদের জন্য উৎসবমুখর পরিবেশে এক ছাদের নিচে শপিং করার সুযোগ।
মেলায় অংশ নিয়েছিল দেশীয় জনপ্রিয় ব্র্যান্ড রঙ বাংলাদেশ, অঞ্জন’স, দেশাল, কে ক্র্যাফট ও সাদাকালো। সঙ্গে ছিল উঠতি জনপ্রিয় ফ্যাশন উদ্যোগ খুঁত, সরলা, খাদি বাই নুভিয়া, ঋতি, আট কুঠুরি নয় দরজা, পোশাক বাই তান্নাস, কালিন্দী, ভারমিলিয়ন, সিগনেট, পৌরাণিক, শস্য প্রবর্তনা, গুটিপা, অজিন, ভেনোরি, ফারহানা ফ্যাশন, মুনমুনস, মিতার গল্প, কইন্যা, সুরঞ্জনা, অয়ন ক্র্যাফটস, ঋ, মঞ্জুরী, যথাশিল্প, সীবনী, আজুরা বাই শান্তা কবির, বালুচর, কনক দ্য জুয়েলারি প্যালেস, পটের বিবি, বক্স অব অর্নামেন্টস, রিংকি’স অ্যাটায়ার, কল্পতরু, শিল্পলোক, মিথ এবং এন’স কিচেন।
মেলায় প্রবেশপথের ডানে ছিল কালিন্দী। এর কর্ণধার মুনিয়া জামান। কালিন্দীর পণ্যগুলোর বেশির ভাগ ছিল পাটের তৈরি। সেসবের মধ্যে ছিল ল্যাপটপ ব্যাগ, মানিব্যাগ, লেডিস ব্যাগসহ বিভিন্ন পণ্য। মুনিয়া জামান বলেন, পরিবেশবান্ধব পণ্য হিসেবে বিশ্ববাজারে পাটপণ্যের গ্রহণযোগ্যতা বেড়েছে। তাই তাঁরা নতুন কালেকশনের পাশাপাশি পুরোনো সব কালেকশনও রেখেছিলেন মেলায়।

কইন্যার স্বত্বাধিকারী তাসমিনা নিশাত। তিনি জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য়, দেশজ তন্তু নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের এক ছাদের নিচে আনা।
মেলায় গয়নাগাটি নিয়ে বক্স অব অর্নামেন্টসের স্টল ছিল। এবারের আয়োজনে তারা তুলে ধরেছে আদিবাসী মোটিফে অনুপ্রাণিত নান্দনিক গয়নার এক অনন্য সংগ্রহ। বসন্ত, একুশ ও ঈদের কালেকশন নিয়ে স্টল সাজিয়েছিল দেশীয় ব্র্যান্ড রঙ বাংলাদেশ। হরেক রঙের পোশাকের সমারোহ চোখ লেগে থাকার মতো। এক্সিট দরজার ডানে বসে ছিলেন সীবনীর কর্ণধার আবেদা খাতুন মিতুল। কথা হলো তাঁর সঙ্গে। তিনি জানান, বিভিন্ন পেইন্টিং থেকে অনুপ্রেরণা নিয়ে কিছু শাড়ি নিয়ে এসেছেন তিনি। শাড়ির পাশাপাশি কুর্তির কালেকশনও রেখেছেন।
কথা হয় মিথ আর্টস অ্যান্ড ক্র্যাফটের স্বত্বাধিকারী ও ডিজাইনার পৃথ্বীলা শাহনেওয়াজের সঙ্গে। তিনি মূলত আপ সাইক্লিং পণ্য নিয়ে কাজ করেন। তিনি বলেন, ‘এখন মানুষ আপ সাইক্লিং পণ্যকে খুব ভালোভাবে গ্রহণ করছে; বিশেষ করে তরুণদের মধ্য়ে এ ধরনের পণ্য কেনার বিষয়ে আগ্রহ লক্ষ করছি।’
ঈদের মতো বড় উৎসবের আগে সুতোর গল্পের মতো আয়োজন এক দারুণ বিষয়। এতে বাজারের ট্রেন্ড যেমন বোঝা যায়, তেমনি বাড়ে বিক্রি এবং উৎসবের আমেজ।

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ, প্রাণঘাতী বন্যা ও ভয়াবহ ভূমিধসের কারণে দেশটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এবং পাহাড়ি এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস...
১১ ঘণ্টা আগে
ঘুমের সময় ঘাড়, কাঁধ বা পিঠে ব্যথা হলে অনেকেই বিছানা বা গদির দিকে নজর দেন। কিন্তু সমস্যার কারণ হতে পারে বালিশও। ঘুমের ধরন, কাঁধের প্রস্থ, গদির নরম-শক্তভাব—এসব বিবেচনা করেই নিজের জন্য উপযুক্ত বালিশ বেছে নেওয়া উচিত বলে জানিয়েছেন ম্যানচেস্টার স্কুল অব ফিজিওথেরাপির সহযোগী অধ্যাপক ও ফিজিওথেরাপিস্ট
১৫ ঘণ্টা আগে
কথায় আছে, বিড়ালের নয় জীবন। কিন্তু ভূমধ্যসাগরের দুই খুদে দ্বীপে গেলে মনে হবে, নয় জীবন নয়; একেবারে রাজ্য গড়ে সেখানে রাজত্ব করছে হাজার হাজার বিড়াল। একটি হলো ভূমধ্যসাগরের পূর্ব কোণের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। অন্যটি স্পেনের ছোট্ট দ্বীপ নুয়েভা তাবারকা। মানুষের চেয়ে বিড়ালের দাপট যেখানে বেশি...
১৫ ঘণ্টা আগে
অনেক সময় দেখা যায়, ক্যানসার ধরা পড়ে চতুর্থ স্টেজে গিয়ে। তখন কারও কারও ক্ষেত্রে কিছুই করার থাকে না। অথচ জীবনের শুরু থেকে সুস্থ ও সুন্দর জীবনযাপন মেনে চললে যেকোনো ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
২১ ঘণ্টা আগে