রসুন তেলে লইট্টা মাছ
উপকরণ
লইট্টা মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুন ৫ কোয়া, কাঁচা মরিচ ৫ থেকে ৬টি, হলুদগুঁড়া ১ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, তেল দেড় টেবিল চামচ, হলুদপাতার কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি
হাঁড়িতে তেল গরম করে রসুনের কোয়াগুলো দিয়ে একটু নেড়ে পেঁয়াজকুচি, লবণ এবং কাঁচা মরিচ দিয়ে নেড়ে নিন। এরপর সামান্য পানি দিয়ে গুঁড়া মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন ১৫ মিনিট। সবকিছু ফুটলে লইট্টা মাছ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। রান্না শেষ হলে হলুদপাতার কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
লেবুপাতায় রুইয়ের ঝোল
উপকরণ
রুই মাছ ৩০০ গ্রাম, লেবুপাতা ৪টি, পেঁয়াজকুচি দেড় টেবিল চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, তেল দেড় টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি
হাঁড়িতে তেল দিয়ে গরম করে তাতে পেঁয়াজকুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হলে দুটি লেবুপাতা দিয়ে একটু নেড়ে সামান্য পানি, সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর মাছের টুকরাগুলো দিয়ে একটু কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। রান্না শেষে দুটি লেবুপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
নারকেলি চেওয়া
উপকরণ
চেওয়া মাছ ২৫০ গ্রাম, নারকেলের কুচি ৫০ গ্রাম, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা ১ টেবিল চামচ।
প্রণালি
কড়াইয়ে তেল দিয়ে গরম করুন। তারপর পেঁয়াজকুচি দিয়ে একটু নেড়ে নারকেলের কুচি, লবণ ও সব গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে ৫ মিনিট জ্বাল দিন। এরপর চেওয়া মাছ দিয়ে মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রান্না করে ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে নিন।

২০১২ সালে টিন্ডার নামের ‘ডেটিং’ অ্যাপটি আসার পরও মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল তার ওপর ‘মনের মতো মানুষ’ খুঁজে পাওয়ার জন্য। কিন্তু অবাস্তব সেই দুনিয়ায় মানুষকে পণ্যের মতো ব্যবহার, অবিশ্বাস, হতাশা, ডেটিং বার্ন আউট ইত্যাদি কারণে দেড় দশক না যেতেই এখন তাতে মানুষ ক্লান্ত। তারপরেও ডেটিং অ্যাপের ক্লান্তির চক্রে...
৫ ঘণ্টা আগে
এ বছরের ফেব্রুয়ারি মাসে টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, দারুণ পাহাড়ি প্রকৃতির মাঝ দিয়ে কাঁদতে কাঁদতে হেঁটে চলেছেন এক নারী। ভিডিওটির মূলকথা ছিল, পাহাড়ে হাইকিংয়ে গিয়ে যখন দেখেন, আপনাকে মাঝপথে একা ফেলে সঙ্গীটি চলে যায়, তখন বোঝা যায়, সে আপনাকে কখনোই ভালোবাসেনি
৮ ঘণ্টা আগে
এ সময়টায় যদিও সবার বাড়িতে গরু বা খাসির মাংস থাকে; কিন্তু এসব লাল মাংস খান না, এমন অতিথি হঠাৎ বাড়িতে এলে রান্না করতে পারেন মুরগির মাংসের কোর্মা। তার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। মুরগির মাংস বড় টুকরো করে কেটে ধুয়ে নিন। টক দই, আদা, রসুন, মরিচ ও ধনেবাটা দিয়ে মেখে ঘণ্টাখানেক...
১০ ঘণ্টা আগে
ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে অনেকে কর্মস্থলে ফিরেছেন। কেউ কেউ ফিরবেন আরও কয়েক দিন বাদে। দীর্ঘ অবসরের পর আবার রোজ সকালে হন্তদন্ত হয়ে অফিসের পথে পা বাড়ানো। আবার একগাদা ফাইলে মুখ গুঁজে বসে থাকার দিন শুরু হলেও কিছুতেই আপনার শরীর ও মন বুঝতে পারছে না, ছুটি আসলেই শেষ। উৎসবে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময়...
১২ ঘণ্টা আগে