
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়, বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
ঘড়ি এখন শুধু হাতের কবজিতে পরার জন্য নয়, নেকলেস, ব্রুচ এমনকি কোমরের বিছা হিসেবেও পরা হচ্ছে ঘড়ি!

ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্সে দেখা মিলবে তেমনই সব অলংকার। বিশেষ এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে ফরাসি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের ‘মি’ সিরিজ। এই সিরিজে কিস মি, প্রটেক্ট মি ও গিভ মি লাক নামের তিনটি ভিন্ন ডিজাইনের ঘড়ি উন্মোচন করেছে তারা। যেগুলো প্রথমে দেখে বোঝার কোনো উপায় নেই যে এগুলো ঘড়ি। কিস মি নামের ঘড়িটি প্রথম দেখায় মনে হবে—এটি নেকলেস, লকেটে লিপস্টিক। কিন্তু লিপস্টিকের মতো দেখতে অংশে চাপ দিলেই বেরিয়ে আসে ঘড়ির ডায়াল। একইভাবে প্রটেক্ট মি ডিজাইনের ঘড়িগুলো প্রথম দেখায় মনে হতে পারে সুরক্ষা তাবিজ। আর গিভ মি লাক ঘড়িটি বাইজান্টাইন মোটিফে তৈরি।

শ্যানেলের পাশাপাশি ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস, ক্যাখতি (Cartier), পিয়াজেই, ডিওরের মতো ব্র্যান্ডগুলোও এনেছে ব্রুচ, পেন্ডেন্ট ও চোকার। ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস তাদের ৯০ বছর পূর্তি উপলক্ষে নিজেদের আইকনিক কাডেনাস ঘড়ির হীরাখচিত একটি সংস্করণ এনেছে। ঘড়িটি তালা–চাবির আদলে তৈরি। প্রথম দেখায় ব্রেসলেট মনে হলেও একটু ভালো করে তাকালে নজরে পড়বে ঘড়ির ডায়াল।

ক্যাখতি প্রদর্শন করেছে ‘পানতেয়াখ’ ঘড়ি। যেখানে ব্র্যান্ডটির প্রতীকে লাফিয়ে ওঠা প্যানথারের আদল ফুটিয়ে তোলা হয়েছে। ঘড়ির ডায়ালের ওপর লাফিয়ে পড়ছে প্যানথারটি। এটি মূলত একটি কাফ–অলংকার, যা হালকা বাঁকালে বেরিয়ে আসে একটি ঘড়ির ডায়াল। পুরুষদের জন্য এনেছে কাঁটা বা সাধারণ ডায়াল ছাড়া ব্যতিক্রমী একটি ঘড়ি। যার নাম রাখা হয়েছে তঙ্ক আ গুশে (Tank à Guichets)। ঘড়িটিতে রয়েছে ছোট দুটি জানালার মতো অংশ। জানালায় ডিজিটাল ঘড়ির মতো সময় প্রদর্শন করা হয়।
ফ্যাশন সচেতনদের মধ্যে ব্যতিক্রমীধর্মী এসব ঘড়ির চাহিদা এখন তুঙ্গে। টেলর সুইফট, রিয়ান্নার মতো জনপ্রিয় সব তারকাও মঞ্চ কিংবা লাল গালিচার সাজে ভিন্নতা আনতে বেছে নিচ্ছেন ব্যতিক্রম এসব ঘড়ি। সম্প্রতি ব্রিটিশ মালিকানাধীন অন্যতম বড় নিলামঘর সোথবি আয়োজিত ‘এরিয়া ৫১’ নিলামে ব্যতিক্রমী ডিজাইনের এই জোয়ারেরই প্রমাণ মেলে। ওই নিলামে ঘড়ি বিক্রি হয়েছে কমপক্ষে ৫১টি, দাম উঠেছিল ১৬ লাখ মার্কিন ডলার পর্যন্ত।
সোথবির ঘড়ি বিভাগের সেলস ডিরেক্টর বলেন, ঘড়ির বাজারে এখন নতুন হাওয়া বইছে। এখন ঘড়ির মূল ক্রেতা আসলে নারী ও জেন–জি। তাঁরা সাধারণ ঘড়ি চান না। তাঁরা চান স্বকীয়তা ও বহুমাত্রিকতা।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন ধারার ঘড়ি পরার ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ঘড়ি এখন কেবল সময় দেখার যন্ত্র নয়, বরং পরিধানযোগ্য শিল্পকর্ম—যা একই সঙ্গে অলংকার ও স্বাতন্ত্র্যের প্রতীক।

বাড়িতে ট্যাংরা মাছ ও চিচিঙ্গা—দুটোই থেকে থাকলে এই রেসিপি আপনার জন্য। ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪০ মিনিট আগে
বলিউড তারকা আলিয়া ভাটের কাছে ত্বকের যত্ন তাঁর দৈনন্দিন রুটিনের অপরিহার্য অংশ। তাঁর অসাধারণ রূপ সবাইকে মুগ্ধ করে। এর রহস্য লুকিয়ে আছে সহজ রুটিনের মধ্যে, যা তিনি কোনো ভুল না করে মেনে চলেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এই তারকা তাঁর ত্বকের যত্নের রুটিনের বিস্তারিত ধাপগুলো জানিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে; একই সঙ্গে এই বাজারে ব্যয়ের পরিমাণও। এমন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামনে পর্যটন খাত সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রা আয়ের বড় সুযোগ তৈরি হয়েছে। তবে পরিকল্পনা, সমন্বিত বিপণন এবং আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতার অভাবে সেই সম্ভাবনার...
৮ ঘণ্টা আগে
মেয়েটি এল সন্ধ্যাবেলায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। পাহাড়ের ঢালে বনের ভেতরে আমাদের হোস্টেল। চারপাশে গাছপালা দিয়ে আবৃত ছোট ডরমিটরি। বাইরে থেকে বোঝা যায় না। হোস্টেলের বারান্দায় বসে বনে সন্ধ্যাবেলার বৃষ্টি দেখছিলাম। গাছের পাতায় বৃষ্টির ফোঁটার টপটপ শব্দ শুনতে দারুণ লাগছে।
৮ ঘণ্টা আগে