
নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও বৈচিত্র্যময় ফ্যাশন অনুষঙ্গ নিয়ে নতুন ব্র্যান্ড ‘এনটয়ইন’-এর (Entwine) বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়।
শপিং মলটির গ্রাউন্ড ফ্লোরে (GA-033B) অবস্থিত এই আউটলেটে নারীদের ক্যাজুয়াল, পার্টি ও অফিসওয়্যার পোশাকের পাশাপাশি ফ্যাশনেবল জুতার সংগ্রহ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, আধুনিক নারীর জীবনযাপন, প্রয়োজন ও ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়ে পোশাকগুলোর নকশা তৈরি করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ব্র্যান্ডটির ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া বিনতে হোসাইন বলেন, ‘আজ কেবল একটি শোরুমের যাত্রা শুরু নয়, এটি একটি দীর্ঘমেয়াদি স্বপ্নের প্রথম ধাপ। ক্রেতাদের ভালোবাসা ও আস্থাকে সম্বল করে ব্র্যান্ডটিকে আরও দূর এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের।’
তিনি আরও জানান, কেবল বাণিজ্যিক কর্মকাণ্ড নয়, পোশাক ও ফ্যাশনের মাধ্যমে গ্রাহকদের একটি ভিন্নমাত্রার অভিজ্ঞতা দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
ব্র্যান্ডটি তাদের কাজের মূল দর্শন হিসেবে ‘ইন্টারটওয়াইন্ড বিয়ন্ড বাউন্ডারিজ’ ধারণাটি নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটির মতে, পোশাক শুধু সৌন্দর্য প্রকাশের মাধ্যম নয়; এটি নারীর আত্মবিশ্বাস ও নিজস্ব রুচিরও প্রতিফলন।
উদ্বোধন অনুষ্ঠানে এনটয়ইনের পরিচালনা পর্ষদ, ফ্যাশন সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রথম আউটলেট চালু হলেও ভবিষ্যতে দেশের নারী ক্রেতাদের জন্য আরও বৈচিত্র্যময় সংগ্রহ নিয়ে পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে।

কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য...
৭ মিনিট আগে
চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
২ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৪ ঘণ্টা আগে
এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
২০ ঘণ্টা আগে