বিশ্বের খ্যাতিমান এমন অনেক তারকা আছেন যাঁদের একনামে সবাই চেনে। আবার পড়াশোনা ও বুদ্ধির দিক দিয়েও তাঁদের নাগাল পাওয়া কঠিন। কেউ ছিলেন স্কুলের সেরা শিক্ষার্থী, একসঙ্গে আয়ত্ত করেছেন বেশ কয়েকটি ভাষা। কেউ আবার বইপোকা, সিনেমা করার আগেও একটু পড়াশোনা করে তবেই কাজটা করতে চেয়েছেন। কারও আবার ঝটপট শিখতে পারার ক্ষমতা অসীম। এককথায় যে রাঁধে, সে চুলও বাঁধে। জেনে নিন আন্তর্জাতিক অঙ্গনের এমনই ৫ জন তারকার কথা।
বিশ্বের সেরা সংগীতশিল্পীদের মধ্য়ে অন্যতম শাকিরা। শুধু গায়কিই নয়, জ্ঞানগত জায়গাতেও তাঁকে অনেকের চেয়ে এগিয়ে রাখতে হবে। বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম আইকিউ সোসাইটি মেনসা ইন্টারন্যাশনাল পরিচালিত আইকিউ পরীক্ষায় তিনি ১৪০ আইকিউ এর অধিকারী হয়েছিলেন বলে জানা যায়। কলম্বিয়ান এই শিল্পী ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ ও ইতালিয়ান ভাষায় সমানতালে কথা বলতে পারদর্শী। পাশাপাশি কবিতা পড়তেও ভালোবাসেন তিনি।
এমা ওয়াটসন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেন। পাশাপাশি অক্সফোর্ডেও পড়াশোনা চালিয়ে যান।
মেগান মার্কেল ২০০৩ সালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। এ ছাড়া তিনি কাপা কাপা গামা সরোরিটির সদস্য। কাপা কাপা গামা সরোরিটি কেকেজি নামেও পরিচিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মনমাউথ কলেজে প্রতিষ্ঠিত একটি কলেজিয়েট সরোরিটি। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দুই লাখ ৬০ হাজারেরও বেশি নারীর সদস্যপদ রয়েছে।
আশির দশকের জনপ্রিয় আমেরিকান সুপারমডেল সিন্ডি ক্রফোর্ড। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছিলেন তিনি। তার আগে হাইস্কুল পর্যায়ে ছিলেন ছাত্রীদের মধ্য়ে অন্যতম। পরবর্তীতে ‘ভোগ’ ম্যাগাজিনের কভারে তো জায়গা করে নিয়েছেনই, পাশাপাশি সেরা সুপারমডেলদের তালিকায়ও নাম লিখিয়েছেন।
ব্রিটিশ তারকা কেট বেকিংসেলকে বলা হয় বইপোকা। আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম সিরিজ ‘আন্ডারওয়ার্ল্ড’ এ কাজ করার আগে তিনি অক্সফোর্ডে ফরাসি ও রুশ সাহিত্যে পড়াশোনা করেছেন। তিনি ফরাসি, রুশ, জার্মান ও ইংরেজি এই চারটি ভাষায় অনর্গল কথা বলতেও পারদর্শী।
সূত্র: এমএসএন ডট কম

আপনি কি দিনের শেষে তুচ্ছ কোনো কারণে মেজাজ হারান? ধরুন, ট্রাফিক জ্যামে বসে আছেন। হঠাৎ পাশের জনের কোনো একটা কথায় কি রেগে যান? অথবা কারও ছোট একটা কথায় কি একদম ভেঙে পড়েন? আপনার অস্থিরতার গভীরে লুকিয়ে থাকা আসল আবেগটি চিনুন। জানুন এটা কেন হচ্ছে।
৭ ঘণ্টা আগে
হিমালয়-কন্যা নেপাল বছরের প্রতিটি ঋতুতেই আপন সৌন্দর্যে অনন্য। তবে যাঁরা ট্রেকিংয়ের জন্য আদর্শ আবহাওয়া এবং মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্যের খোঁজে আছেন, তাঁদের জন্য মে মাস হতে পারে সেরা সময়। বর্ষা শুরুর ঠিক আগের এই মাসে বিদায়ী বসন্ত প্রকৃতি সতেজ করে রাখে।
১৪ ঘণ্টা আগে
গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত খেতে মন্দ লাগে না কিন্তু। আপনাদের জন্য তেঁতুলের শরবতের একটি ভিন্ন ধরনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
১৫ ঘণ্টা আগে
থাইল্যান্ড মানেই কি শুধু সমুদ্রসৈকত আর উদ্দাম রাত? অনেকের কাছে এর উত্তর হবে—‘না’। জনপ্রিয় ট্রাভেল পোর্টাল ট্রিপ অ্যাডভাইজরের মতে, থাইল্যান্ডের আসল মাধুর্য লুকিয়ে আছে সেখানকার স্থানীয় জনজীবন, নদীপথ আর খাদ্যের স্বাদে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাসে থাইল্যান্ডের ‘অফ-পিক সিজন’। সময়টা বর্ষাকাল।
১৫ ঘণ্টা আগে