
ঘুরতে যাওয়ার কথা। কিন্তু ‘মাস্ট হ্যাভ’ ডেনিম প্যান্ট; যেটা ছাড়া চলবেই না, সেটাই ধুতে ভুলে গেছেন। কী করবেন বলুন তো? কপালে ভাঁজ ফেলার কারণ নেই। ডেনিম প্যান্টের পায়ে কাদাপানি বা কোনো ময়লা লেগে থাকলে না ধুয়ে শুধু কয়েকটি বুদ্ধি মেনেই সেটি পরার উপযোগী করে তোলা সম্ভব। তা ছাড়া ডেনিম কাপড় নিয়ে যেসব ডিজাইনার কাজ করেন, তাঁরাও বলেন, ‘এই কাপড় যত কম কাচা যায়, ততই ভালো। ঘন ঘন কাচলে ডেনিমের সুতা দুর্বল হয়ে পড়ে, আসল রং চটে যায় এবং কাপড়ের ফিটিং নষ্ট হয়ে যায়।’ আর এই অজুহাতেই কিন্তু লেখাটা চট জেনে নিতে পারেন; না ধুয়েও কীভাবে পরার উপযোগী করবেন ডেনিম প্যান্ট।
ভিনেগার প্রাকৃতিক জীবাণুনাশক। এটি দুর্গন্ধ দূর করতে সহায়ক। একটি স্প্রে বোতলে সমপরিমাণ পানি ও সাদা ভিনেগার মেশান। সুগন্ধির জন্য এতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা টি-ট্রি এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন। এবার ডেনিম প্যান্টটি উল্টো করে পুরো কাপড়ে হালকা করে স্প্রে করুন। সম্ভব হলে প্যান্টটি রোদে মেলে দিন। নয়তো বাতাসে শুকিয়ে ইস্তিরি করে নিন। এতে ভিনেগারের টক গন্ধ একদম চলে যাবে এবং ডেনিম প্যান্ট থেকে সুঘ্রাণ বের হবে।

ডেনিম প্যান্টের কোথাও কাদা, ঝোল বা চা-কফির দাগ লাগলে পুরো প্যান্টটি কাচতে বা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে না দিলেও চলবে। দাগ লাগা অংশের নিচে একটি শুকনো কাপড় বা টিস্যু রাখুন। এবার একটি পুরোনো নরম টুথব্রাশে সামান্য লিকুইড সোপ বা মৃদু ডিটারজেন্ট নিয়ে শুধু দাগের ওপর আলতো করে ঘষুন। দাগ উঠে গেলে ভেজা কাপড় দিয়ে জায়গাটি মুছে শুকিয়ে নিন।
সহজে ডেনিম প্যান্টের কুঁচকানো ভাব দূর করতে এবং এটি রিফ্রেশ করতে স্টিম বা বাষ্প ব্যবহার করুন। আপনি যখন গরম পানিতে গোসল করবেন, তখন বাথরুমের শাওয়ার থেকে দূরে একটি হ্যাঙ্গারে প্যান্টটি ঝুলিয়ে রাখুন। গরম পানির ভাপ বা বাষ্প প্যান্টের সুতার ভেতর ঢুকে গন্ধ দূর করে দেয়। এরপর এটিকে ভালোভাবে ইস্তিরি করে নিলে তা পুনরায় ব্যবহারের উপযোগী হয়ে ওঠে।
প্রতিবার ব্যবহারের পর ডেনিম প্যান্ট উল্টো করে বারান্দায় বা ছাদে কড়া রোদে ২ থেকে ৩ ঘণ্টা ঝুলিয়ে রাখুন। সূর্যের অতিবেগুনি রশ্মি প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে। তবে খেয়াল রাখবেন, সোজা পিঠে রোদ লাগলে রং চটে যেতে পারে, তাই সব সময় উল্টো করে শুকাতে দিতে হবে।
বেকিং সোডা যেকোনো তীব্র গন্ধ শুষে নিতে কার্যকরী। ডেনিম প্যান্ট একটি সমতল জায়গায় মেলে দিন। এবার এর ওপর সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিতে হবে। এভাবে কয়েক ঘণ্টা বা সারা রাত রেখে দিন। পরদিন সকালে জিনসটি ভালো করে ঝেড়ে ফেলুন বা ভ্যাকিউম ক্লিনার দিয়ে সোডা পরিষ্কার করে নিন। দুর্গন্ধ নিমেষে গায়েব হয়ে যাবে।
শুনতে অদ্ভুত লাগলেও ডেনিম প্যান্ট পরিষ্কার রাখার একটি উপায় হলো, এটিকে ফ্রিজে রাখা। প্রথমে ডেনিম প্যান্ট সুন্দর করে ভাঁজের পর একটি এয়ারটাইট প্লাস্টিক বা জিপলক ব্যাগে ঢুকিয়ে মুখ বন্ধ করুন। ব্যাগটি ২৪ ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। ডেনিম প্যান্ট দুর্গন্ধ হওয়ার মূল কারণ আমাদের শরীরের ঘাম এবং ত্বক থেকে তৈরি হওয়া ব্যাকটেরিয়া। ফ্রিজের তীব্র ঠান্ডায় এই ব্যাকটেরিয়াগুলো মরে যায়। ফলে কাপড় ধোয়া ছাড়াই দুর্গন্ধ দূর হয়ে পরার উপযোগী হয়ে ওঠে।
সূত্র: লিভ অ্যাবাউট ও অন্যান্য
ছবি: পেক্সেলস

সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন স্ক্রল করতেই কয়েক দিন ধরে চোখে পড়ছে বন্ধু কিংবা পরিচিত কারও পুরোনো ছবি। এগুলো আশি বা নব্বই দশকের ঝাপসা ছবি। ওয়ার্ম টোন আর রেট্রো ফিল্টারে তৈরি। কারও কারও হয়তো ওই সময়ে জন্মও হয়নি। তবু সে সময়ের ছবি এল কোথা থেকে! পুরোনো দিনের সেই ‘ভিন্টেজ ভাইব’ ফিরিয়ে আনার এই নতুন
২ মিনিট আগে
কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য...
২৮ মিনিট আগে
চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
২ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৪ ঘণ্টা আগে