কাচের টেবিল, জানালার কাচ বা ড্রেসিং টেবিলের আয়না ঝকঝকে তকতকে রাখা চাট্টিখানি কথা নয়। প্রতিদিন শুকনা নরম কাপড় দিয়ে মোছার পরও যদি মনে হয় ভালোভাবে পরিষ্কার থাকছে না, তাহলে সপ্তাহে এক দিন সময় নিয়ে পরিষ্কার করতে হবে। কীভাবে পরিষ্কার করা যায়, জেনে নিন এখানে—
ঈষদুষ্ণ পানিতে ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে নিন। এবার মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন। কাচের টেবিল, জানালার কাচ বা আয়নায় এই মিশ্রণ স্প্রে করুন। এরপর একটি সুতির নরম কাপড় পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে আয়না বা কাচ মুছে নিন।
কাচের ওপর বা আয়নায় জেদি দাগ থাকলে জোরে ঘষাঘষি করা যাবে না। এতে কাচে দাগ পড়ে যেতে পারে। এ ধরনের দাগ তুলতে সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করুন নির্দিষ্ট জায়গায়। ৫-১০ মিনিট রাখার পর ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন।
এ ছাড়া বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে দাগের ওপর লাগিয়ে রাখবেন ১০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে শুকনা নরম কাপড় দিয়ে মুছে নিন।
হালকা মরিচার দাগ পড়লে কাচের ওপর টুথপেস্ট লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষে নিলেই দেখবেন, দাগ উধাও হয়ে গেছে।
সূত্র: ক্লিনিপিডিয়া ও অন্যান্য

নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও বৈচিত্র্যময় ফ্যাশন অনুষঙ্গ নিয়ে নতুন ব্র্যান্ড ‘এনটয়ইন’-এর (Entwine) বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়।
৬ ঘণ্টা আগে
অমলেট বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ডিম, পেঁয়াজ আর কাঁচা মরিচের পরিচিত আয়োজন। কিন্তু পারস্যের রান্নাঘরে ডিমের এই পরিচিত পদ পেয়েছে একেবারে ভিন্ন রূপ। কুকু সাবজি হলো তাজা হার্বস, মসলা ও ডিম দিয়ে তৈরি একধরনের বেকড পার্সিয়ান অমলেট। সকালের নাশতা, ব্রাঞ্চ বা হালকা খাবার হিসেবে বাংলাদেশি রান্নাঘরে এটি হতে...
১১ ঘণ্টা আগে
দুজন মানুষের পছন্দ-অপছন্দ বা জীবনধারা আলাদা হওয়াটাই স্বাভাবিক। ভিন্ন মানসিকতা বা অভ্যাস সত্ত্বেও বহু দম্পতি বছরের পর বছর সুখে একসঙ্গে কাটিয়ে দেন। ছোটখাটো মতবিরোধ হলেও তা ভালোবাসায় বাদ সাধে না। কিন্তু সাম্প্রতিককালে সম্পর্কের সমীকরণে নীরবে ফাটল ধরাচ্ছে নতুন এক আধুনিক মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ...
১৩ ঘণ্টা আগে
কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
১ দিন আগে