
ডিম নিয়ে বিতর্কের যেন শেষ নেই। ‘মুরগি নাকি ডিম’ কোনটি আগে— এ বিতর্ক দিয়ে সম্ভবত শুরু। তারপর দিনে কতটি ডিম খাওয়া যাবে আর কতটি খাওয়া যাবে না, সে বিতর্ক আছে। সম্প্রতি যুক্ত হয়েছে, কমলা নাকি হলুদ কোন রঙের ডিমের কুসুম স্বাস্থ্যের জন্য ভালো, সে বিতর্ক।
ডিম ভাঙলে কখনো দেখা যায় হলুদ আবার কখনো কমলা রঙের কুসুম। এটি মূলত নির্ধারিত হয় মুরগির খাবার এবং তাদের জীবনযাত্রার ওপর। সাধারণভাবে, কমলা কুসুমকে বেশি পুষ্টিকর বলে মনে করা হয়। তবে সব ধরনের ডিমই পুষ্টিকর। তাই যদি পুষ্টির উদ্দেশে ডিম খাওয়া হয় তাহলে কুসুমের রং দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
কুসুমের রং যেভাবে পরিবর্তিত হয়
সাধারণত উজ্জ্বল কমলা কুসুম দেখলে বোঝা যায় মুরগিটি পুষ্টিকর খাবার খাচ্ছে। মুরগি যদি উন্মুক্ত থাকে অর্থাৎ মাঠে ঘুরে বেড়ায় এবং প্রাকৃতিক খাবার খায়, তাহলে তাদের ডিমের কুসুমের রং আরও কমলা হয়। এর বিপরীতে যেসব মুরগি খামারের শেডে সীমিত জায়গায় বেড়ে ওঠে এবং কৃত্রিম খাদ্য খায় তাদের ডিমের কুসুমের রং হয় হলুদ বা হালকা হলুদ।
হলুদ কুসুমের ডিমের বৈশিষ্ট্য
হলুদ কুসুম সাধারণত মুরগির খাবারের কারণে হয়। যে সব মুরগির খাদ্যতালিকায় কর্ন ও সয়া থাকে তাদের কুসুম হলুদ বা হালকা হয়। এই ধরনের ডিমে কম পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। মুরগির মুক্ত পরিবেশে চলাফেরা করার সুযোগ থাকে না এমন ফার্ম থেকে আসে এসব ডিম। এই মুরগিগুলো একঘেয়ে কৃত্রিম খাবার খেয়ে থাকে। এর ফলে তাদের কুসুমের রং হালকা হয়ে যায়।
কমলা কুসুমের ডিমের বৈশিষ্ট্য
সাধারণত প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার খায় এবং উন্মুক্ত প্রান্তরে ঘুরে বেড়ানো মুরগি থেকে কমলা কুসুমের ডিম পাওয়া যায়। এ ধরনের ডিমে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। এসব ডিম স্বাস্থ্যের জন্য উপকারী। বাজারে এখন অনেক পণ্যের মধ্যে এমন ডিমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কারণ মানুষ মনে করে, কমলা কুসুম বেশি পুষ্টিকর।
কমলা কুসুম কি সত্যিই স্বাস্থ্যকর?
অনেকেই বিশ্বাস করেন, কমলা কুসুমের ডিম বেশি পুষ্টিকর। তবে গবেষণা জানাচ্ছে, কুসুমের রং সব সময় পুষ্টির মান নির্ধারণ করে না। একটি গবেষণায় দেখা গেছে, যেসব মুরগি ক্যারোটিনয়েড সমৃদ্ধ খাবার খায় তাদের ডিমের কুসুম কমলা রং ধারণ করে। তবে, সব ধরনের ডিমই ভিটামিন, প্রোটিন, মিনারেল এবং অন্যান্য পুষ্টি উপাদানে ভরপুর। তাই কুসুমের রঙের ভিত্তিতে পুষ্টির মানের পার্থক্য করা ঠিক নয়।

পুষ্টির যে দিকগুলো গুরুত্বপূর্ণ
প্রতিটি ডিমই পুষ্টিতে সমৃদ্ধ। এগুলোতে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন এ, ডি, ই, কে এবং বি কমপ্লেক্স থাকে। এ ছাড়া ডিমে থাকে ক্যালসিয়াম, লোহা, সেলেনিয়াম, জিংক, ফসফরাস এবং জোলাইন। মুরগির খাবার এবং কেমন পরিবেশে তারা থাকে তার ওপর ভিত্তি করে ডিমে এসব পুষ্টির পরিমাণে কিছুটা ভিন্নতা আসতে পারে।
যদি আপনি সবচেয়ে পুষ্টিকর ডিম খেতে চান, তাহলে শুধু কুসুমের রং দেখে নয়, মুরগির খাদ্য, ডিমের আকার এবং খামারের পরিবেশও লক্ষ্য করা উচিত। যদি মুরগির খাবারে ফ্ল্যাক্সসিড, মাছের তেল বা আলগী দেওয়া হয় তাহলে তাদের ডিমে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে। তবে, মনে রাখতে হবে যে, ডিমের তুলনায় অন্য উৎস থেকে ওমেগা-৩ নেওয়া আরও বেশি কার্যকর।
সুতরাং, আপনি যে ডিমই খান, সেটা একদম স্বাস্থ্যকর। কুসুমের রং বা ডিমের আকার দেখে পুষ্টির মান বিচার না করে, বরং মুরগির জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস অনুসন্ধান করা ভালো। খাদ্যাভ্যাসে বৈচিত্র্য থাকলে ডিমের পুষ্টি আরও বাড়ানো সম্ভব। তাই সুস্থ থাকতে প্রতিদিন যথেষ্ট ডিম খাওয়া নিশ্চিত করুন। তাতে আপনার শরীর অনেক পুষ্টি পাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

যাদের বাড়িতে পোষা প্রাণী আছে, তারা বেশির ভাগ সময়ই সেই প্রাণীগুলোকে আলিঙ্গন করে আদর করে। এমনকি অনেক সময় তাদের নিয়েই ঘুমাতে ভালোবাসে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নারীদের ক্ষেত্রে একজন পুরুষ সঙ্গীর চেয়ে একটি কুকুর অনেক বেশি কার্যকর ‘স্লিপ পার্টনার’ বা ঘুমের সঙ্গী হতে পারে।
১ ঘণ্টা আগে
প্রযুক্তির কল্যাণে এখন যেকোনো জটিল প্রশ্নের উত্তর মিলছে চোখের পলকে। গুগল সার্চের ওপরের পাতায় থাকা ‘এআই ওভারভিউ’ কিংবা চ্যাটবটের এক লাইনের উত্তর আমাদের জীবন সহজ করে দিয়েছে মনে হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বিরাট আশঙ্কার কথা।
২ ঘণ্টা আগে
গরমকাল মানেই অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের হয়ে যাওয়াই নয়, গ্রীষ্মকালে পরিবেশগত কারণে ত্বকের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।
৪ ঘণ্টা আগে
গরমের ছুটি মানেই যেন একটু স্বস্তির নিশ্বাস। একঘেয়েমি আর গরম আবহাওয়া থেকে বাঁচতে পাহাড় অথবা সবুজে ঘেরা নিরিবিলি কোনো জায়গা হতে পারে আপনার গ্রীষ্মকালীন ভ্রমণের সেরা গন্তব্য। এ জন্য গরমে আরামদায়ক ভ্রমণের জরুরি টিপস জেনে রাখা জরুরি। ছুটিতে শহর থেকে কেউ হয়তো পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা...
৬ ঘণ্টা আগে