সঠিক উপায়ে সংরক্ষণ করতে পারলে শীতের ফল ও সবজি ৮ থেকে ১০ দিন ফ্রিজে তাজা থাকবে। জেনে নিন উপায়।
গাজর
ধুয়ে বোঁটার অংশ কেটে ফেলে জিপ লক ব্যাগে টিস্যু পেপার বিছিয়ে তারপর গাজর রাখুন। এভাবে রাখলে ফ্রিজে ১০ থেকে ১৫ দিন গাজর ভালো থাকবে।
ফুলকপি
ডাঁটা ও পাতা কেটে ফেলে দিন। এবার ফুলগুলো পেপার টাওয়েলে মুড়ে জিপ লক ব্যাগে করে ফ্রিজে রাখুন। এক সপ্তাহ ভালো থাকবে।
পেঁয়াজপাতা
পেঁয়াজপাতার গোড়ার অংশ ভালোভাবে পরিষ্কার করে নিন। একটি পাত্রে অল্প পানি নিয়ে তাতে গোড়ার অংশ ভিজিয়ে ফ্রিজে রাখুন। এক সপ্তাহ নিশ্চিন্ত। তবে চেষ্টা করুন যত দ্রুত সম্ভব রান্না করে ফেলার।
কমলালেবু
জিপ লক ব্যাগে কমলালেবু ফ্রিজে রাখুন। অনেক দিন ভালো থাকবে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট ও অন্যান্য

সারা দিন আমরা কতখানি শক্তি অনুভব করব তা অনেকাংশেই নির্ভর করে সকালের নাশতার ওপর। দিনের প্রথম খাবারটি কেবল ক্ষুধাই মেটায় না; বরং সারা দিনের কাজের গতি ও মনোযোগ ঠিক রাখতে জ্বালানি হিসেবে কাজ করে। স্বাস্থ্যসচেতন অনেকেরই সকালের নাশতায় পছন্দের তালিকায় থাকে ফল। আর ফলের কথা ভাবলেই মনে আসে কমলা আর কলার নাম।
৩১ মিনিট আগে
বিশ শতকের শুরুর দিকে যখন কর্নফ্লেক্স আর গ্রানোলা বারকে ‘হেলথ ফুড’ হিসেবে মার্কেটিং করা শুরু হয়, তখন থেকে আমরা শর্করা বা কার্বোহাইড্রেটের মোহে পড়ে প্রোটিন অবহেলা করতে শুরু করেছি। কিন্তু জানলে অবাক হবেন, আপনার শরীরের প্রতিটি কোষ থেকে শুরু করে হরমোনের ভারসাম্য—সবকিছুর চালিকা শক্তি হলো এই প্রোটিন...
১৪ ঘণ্টা আগে
বিষয়টি এখন আর সেলেনা গোমেজ বা কিম কার্দাশিয়ানের মতো সেলিব্রিটিদের মধ্যেই সীমাবদ্ধ নেই। এখন অনেকে সম্পর্কে বিচ্ছেদের মতো জীবনের একটি কঠিন ঘটনার পর পারলারে গিয়ে চুলে দিচ্ছেন ইচ্ছেমতো কাট। মনে হচ্ছে, বিচ্ছেদের পুরো দায়দায়িত্ব চুলের। আর কেটে ফেললেই পাওয়া যাবে শান্তি।
১৬ ঘণ্টা আগে
আমাদের সারা দিনের খাদ্যতালিকার দিকে তাকালে দেখা যাবে, সকাল থেকে রাত, প্রতি বেলার খাবার শর্করায় ভরপুর। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, টানা ৩০ দিন যদি এই শর্করা খাওয়ার পরিমাণ কমিয়ে দেন তবে আপনার শরীরে কী কী পরিবর্তন দেখা দিতে পারে? এক মাস সময়টি আসলে খুব দীর্ঘ না হলেও শরীরের অভ্যন্তরীণ...
১৮ ঘণ্টা আগে