
মেষ
সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জেমস বন্ড বা সুপারম্যান মনে হতে পারে। তবে সাবধান! অফিসে যাওয়ার পথে বা কাজের শুরুতে সেই আত্মবিশ্বাস আপনাকে বিপদে ফেলতে পারে। নিজের দক্ষতা প্রমাণ করতে গিয়ে এমন কোনো ফাইলে হাত দেবেন না, যা আপনি বোঝেন না। তবে বিকেলের দিকে যখন আপনার বস কফি খেতে গিয়ে একটু অন্যমনস্ক হবেন, তখনই আপনার আসল গুরুত্ব প্রকাশ পাবে। বসের কফিতে বিষ নয়, বরং একটু বাড়তি চিনি দিয়ে দেখুন, কাজ হতে পারে।
বৃষ
আজ কর্মচারীদের সঙ্গে বা যারা আপনার অধীনে কাজ করে, তাদের সঙ্গে কথা বলার সময় মুখে একটা অদৃশ্য ‘জিপার’ লাগিয়ে রাখুন। যদি একটুও মেজাজ হারান, তবে মানিব্যাগ থেকে টাকা এমনভাবে বেরোবে, যেন সেখানে পাখা গজিয়েছে। বাড়ির লোকেরা আজ আপনাকে দিয়ে ঘর পরিষ্কার বা আলমারি গোছানোর মতো ‘বিপজ্জনক’ সব কাজ করাতে চাইবে। রোববারের দুপুরটা যদি শান্তিতে কাটাতে চান, তবে আজ ‘আমি খুব অসুস্থ’ এই অজুহাতটা তৈরি রাখুন।
মিথুন
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আইনি ঝামেলা বা প্রতিবেশীর সঙ্গে সীমানা বিবাদ আজ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তবে আজকের আসল বিপদ হলো আপনার প্রিয় জিনিস হারিয়ে যাওয়া বা কেউ চেয়ে বসা। আপনার নতুন আইফোন হোক বা এক প্যাকেট কুড়মুড়ে চানাচুর—বন্ধুরা আজ আপনার দিকে হাত বাড়িয়েই থাকবে। কেউ কিছু চাইলে সরাসরি ‘না’ বলতে শিখুন, নয়তো আপনি আজ ‘দানবীর উন্নাসিক’ হয়ে ঘরে ফিরবেন।
কর্কট
ব্যবসায়ীরা আজ বড় কোনো ডিল বা নতুন প্রজেক্টের স্বপ্ন দেখবেন। স্বপ্ন দেখা ভালো, তবে সেটা যেন দিবাস্বপ্ন না হয়ে যায়। যাঁরা উচ্চশিক্ষা নিচ্ছেন, তাঁদের জন্য আজকের দিনটি দারুণ, তবে সেটা তখনই কার্যকর হবে যখন আপনি ফেসবুকের নিউজফিড ছেড়ে বইয়ের পাতায় মন দেবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু টালমাটাল অবস্থা। রাস্তার ধারের ঝালমুড়ি বা ফুচকা আজ এড়িয়ে চলুন, নয়তো বাথরুমের সঙ্গে আপনার আজ গভীর মিতালি গড়ে উঠবে।
সিংহ
আজ আপনার জন্য সবকিছু এতটা সহজ হবে যে সন্দেহ করতে শুরু করবেন—‘আমি কি কোনো সিনেমার হিরো?’ বা ‘এটা আবার প্রাঙ্ক ভিডিও হচ্ছে না তো?’ তবে খুশিতে ডগমগ হয়ে সবাইকে সাহায্য করতে গিয়ে নিজের কাজ ফেলে রাখবেন না। আর্থিক উন্নতির যোগ আছে, কিন্তু সেই টাকাটা সন্ধ্যার দিকে মোমো, বিরিয়ানি বা কোনো শপিং মলে বিসর্জন দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
কন্যা
অফিসে আজ দেরি করে পৌঁছানো আপনার জন্মগত অধিকার মনে হতে পারে, কিন্তু বস আজ আপনাকে ‘টার্গেট’ করতে পারেন। বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে অফিসের বা নিজের বাড়ির গোপন কথা ফাঁস করবেন না। মনে রাখবেন, আজকের দুনিয়ায় দেয়ালের শুধু কান থাকে না, ক্যামেরা আর স্ক্রিনশটও থাকে। স্বামী বা স্ত্রীর সঙ্গে আজ রোমান্টিক সময় কাটানোর সম্ভাবনা আছে, যদি না আবার পুরোনো ঝগড়া খুঁচিয়ে বের করেন।
তুলা
অফিসে কাজ করার সময় মনে রাখবেন, সিসিটিভি ক্যামেরা বা বসের দুরবিন আপনার দিকেই তাক করা। আজ একটু আধটু কোমর ব্যথা বা হাঁচি-কাশি হতে পারে, যা আপনাকে নিষ্ঠুরভাবে মনে করিয়ে দেবে যে আপনার টিনএজ অনেক আগেই শেষ হয়ে গেছে। সন্তানদের সঙ্গে একটু মিষ্টি করে কথা বলুন, অন্তত আজকের জন্য নিজেকে তাদের ‘বন্ধু’ হিসেবে উপস্থাপন করুন।
বৃশ্চিক
আজ কাউকে বড় কোনো প্রতিশ্রুতি দেবেন না। ‘আমি চাঁদ এনে দেব’ বা ‘আগামীকালই টাকা ফেরত দেব’—এমন কথা বলা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। বাড়ির আসবাবপত্র বা কাচের জিনিস থেকে আজ দূরত্ব বজায় রাখুন। গ্রহের প্রভাবে আপনার হাত থেকে আজ কিছু একটা ভেঙে পড়ার প্রবল যোগ আছে। আপনার রসিক মনোভাব আজ অফিসের গম্ভীর পরিবেশকেও হালকা করে দেবে।
ধনু
আপনার জন্য দারুণ সুসংবাদ হলো—আজ আপনার পকেটে টাকা আসবে। আর দুঃসংবাদ হলো—সেই টাকাটা আপনার পকেটে ঢোকার আগেই আপনার স্ত্রী/স্বামী বা বাড়িওয়ালা খরচের একটা লম্বা লিস্ট ধরিয়ে দেবেন। কারও কাছে কড়া কথা শুনতে হতে পারে, তাই আজ কানে একটু তুলো দিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
মকর
আজ বড় কোনো আর্থিক সিদ্ধান্ত বা শেয়ারবাজারে টাকা ঢালতে যাবেন না। বিনিয়োগ করতে চাইলে দশবার ভাবুন। ভালোবাসার মানুষ আজ আপনার কাছে হিরের আংটি না হোক, অন্তত একটা ভালো রেস্টুরেন্টে ডিনার আশা করবেন। ব্যবসায়ীদের আজ সাবধানে থাকতে হবে, বিশেষ করে চেনা পরিচিত কেউ আপনাকে আজ ‘পাগলু’ বানিয়ে ঠকাতে আসতে পারে।
কুম্ভ
আজ জীবনসঙ্গীর প্রতি আপনার ভালোবাসা উথলে উঠবে। তাকে খুব বেশি আগলে রাখতে ইচ্ছে করবে। তবে খেয়াল রাখবেন, সেই ‘আগলানো’ যেন আবার তার কাছে ‘পুলিশি পাহারা’ মনে না হয়। আজ বাজেট সামলে চলুন, নাহলে মাসের মাঝপথেই লবণ দিয়ে ভাত খাওয়ার শপথ নিতে হতে পারে।
মীন
চারপাশের পরিবেশ আজ একটু গুমোট বা বিরক্তিকর মনে হতে পারে। বাইরে বেরোলে ট্রাফিক জ্যাম বা রোদের তাপ দেখে আপনার মনে হবে—‘কেন যে জন্মেছিলাম এই পৃথিবীতে!’ তার চেয়ে বাড়ির এসির নিচে বা ফ্যানের নিচে বসে নেটফ্লিক্সে সিনেমা দেখুন। ভাগ্য আজ একটু আলসেমি করতে পারে, তাই পুরোটা ভাগ্যের ওপর না ছেড়ে নিজের দুই হাতের ওপর ভরসা রাখুন।

সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে ইদানীং একধরনের মিম খুব চোখে পড়ে—পিৎজা অর্ডার করতে গিয়ে দশবার মনে মনে রিহার্সাল করা। কিংবা লিফটে পরিচিত কাউকে দেখে সিঁড়ি দিয়ে ১০ তলায় উঠে যাওয়া। বিষয়গুলোকে আমরা ইনট্রোভার্ট বা অন্তর্মুখী স্বভাবের তকমা দিয়ে বেশ মজা পাই। এমনকি ইদানীং ইনট্রোভার্ট হওয়াটা অনেকটা ‘কুল’...
১ ঘণ্টা আগে
গভীর রাত। হঠাৎ ঘামতে ঘামতে আপনার ঘুম ভেঙে গেল, বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে কেউ যেন আপনাকে তাড়া করছিল। কিছুক্ষণ পর বুঝতে পারলেন, আপনি দুঃস্বপ্ন দেখেছেন! কিন্তু সমস্যাটা তখনই শুরু হয়, যখন এই ‘ভয়ংকর স্বপ্ন’ আপনার রাতের ঘুম কেড়ে নেয় এবং দিনের স্বাভাবিক কাজকর্মে বাধা হয়ে দাঁড়ায়। সাধারণ খারাপ স্বপ্ন আর...
৩ ঘণ্টা আগে
স্মৃতি হাতড়ালে আজও মনে পড়ে শৈশবের সেই দিনগুলোর কথা। তখন একটা গ্রীষ্মের ছুটি মনে হতো অনন্তকাল। অথচ আজ বড় হয়ে মনে হয়, এই তো সেদিন নতুন বছর শুরু হলো! তখন দেখতে দেখতে মাসগুলো ক্যালেন্ডারের পাতা থেকে হাওয়া হয়ে গেল বলে মনে হয়। কেন শিশু ও প্রাপ্তবয়স্কদের কাছে সময়ের গতিবেগ এতটা আলাদা; কখনো ভেবেছেন...
১৭ ঘণ্টা আগে
সামনেই আসছে খরতপ্ত গরম। আর তার হাত ধরেই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। উৎসবের দিনটিতে উজ্জ্বল ও সতেজ থাকতে আমরা কত কী-ই না করি! কিন্তু রোদে পোড়া ভাব, ঘাম আর তৈলাক্ত ত্বকের বিড়ম্বনায় উৎসবের আনন্দ মাটি হতে কতক্ষণ? অথচ আমাদের হাতের কাছেই, রান্নাঘরের চালের গুঁড়ার মধ্যেই লুকিয়ে আছে হাজার বছরের এশীয়
১ দিন আগে