চামড়ার ব্যাগ আমরা একটু বেশি যত্নেই রাখি। কিন্তু রোদ দেখে বাইরে বের হওয়ার পর আচমকা বৃষ্টি নেমে আপনার সাধের চামড়ার ব্যাগটি যদি ভিজিয়ে দেয়, তাহলে ভাঙা মন জোড়া লাগাবেন কী করে, তা-ই ভাবতে বসতে হয়। বৃষ্টিতে ভিজে যাওয়ার প্রথম কয়েক ঘণ্টার মধ্যে কী করছেন, তার ওপর নির্ভর করে এই ব্যাগের মেয়াদ আর কত দিন থাকবে। ভিজে যাওয়ার পর সঠিকভাবে যত্ন না নিলে চামড়ায় দাগ পড়তে পারে, শক্ত হয়ে যেতে পারে কিংবা ফাটলও ধরতে পারে। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে অনেক ক্ষতি এড়ানো সম্ভব।
গন্তব্যে পৌঁছে প্রথমে ব্যাগের ভেতর থেকে সবকিছু বাইরে বের করুন। ব্যাগের ওপরটা নরম ও শুকনো সুতির কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলুন। জোরে ঘষবেন না। এতে চামড়ার উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে। যত দ্রুত পানি মুছে ফেলতে পারবেন, ততই ভালো।
ব্যাগের ভেতরে শুকনো, নরম কাপড় অথবা কাগজ ভরে রাখুন। এতে ভেতর পর্যন্ত পানি ঢুকলে তা এই কাপড় বা কাগজ শুষে নিতে পারবে। পানি শুষে নেওয়ার পর বাতাসে ব্যাগটি শুকাতে দিন। রোদ কিংবা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবেন না।
চামড়ার ব্যাগ থাকলে চামড়ার কন্ডিশনারও বাড়িতে রাখতে হবে। ব্যাগ সম্পূর্ণ শুকিয়ে গেলে এই বিশেষ কন্ডিশনার অল্প নিয়ে ব্যাগের ওপরের অংশে মাখাতে হবে।
সূত্র: ক্ল্যাসি লেদার ব্যাগস ও অন্যান্য

যাঁরা প্রতিদিন বাইরে বের হন বা অফিস করেন; তাঁরা সপ্তাহের ছুটির দিনটি বেছে নেন চুলের যত্ন নিতে। কেউ কেউ তো সারা সপ্তাহ অপেক্ষা করেন ছুটির দিন মাথার ত্বক পরিষ্কার করার জন্য। সপ্তাহে মাত্র এক দিন নিয়ম মেনে পরিষ্কার করলে মাথার ত্বকের তেল, ময়লা এবং ক্ষতিকর জীবাণু দূর হয়ে যায়।
১৩ মিনিট আগে
আলমারিভর্তি জামাকাপড় থাকলেও প্রতিদিন সকালে ‘আজ কী পরব’—এ কথা ভেবেই অনেকের সময় পার হয়ে যায়। অনলাইন শপিং আর ফাস্ট ফ্যাশনের এই যুগে নতুন পোশাক কেনা এবং কয়েকবার পরার পর তা আলমারির কোণে ফেলে রাখা অথবা ফেলে দেওয়া সাধারণ এক প্রবণতায় পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগে
বাজারে দামি ক্রিম বা সেরাম পাওয়া গেলেও আসল সৌন্দর্য আসে ভেতর থেকে। আমাদের ত্বক কেমন হবে, তা অনেকটা নির্ভর করে আমরা প্রতিদিন কী খাচ্ছি, তার ওপর। পুষ্টিকর খাবার শরীরের পক্ষে তো ভালোই, ত্বকের জন্যও। এসব খাবারে ত্বকের কোষ পুনরুজ্জীবিত হয় এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও মোলায়েম করে তোলে। কিন্তু জানতে হবে...
১৫ ঘণ্টা আগে
ইউটিউবে হোয়াইট নয়েজ লিখে খুঁজলে দেখা যায়, কোটি কোটি মানুষ ঘণ্টার পর ঘণ্টা এসব ভিডিওর বার্তা শুনছেন। কারও উদ্দেশ্য দ্রুত ঘুমিয়ে পড়া, কেউ আবার পড়াশোনায় মনোযোগ বাড়াতে কিংবা কর্মব্যস্ত দিনের শেষে নিজেকে একটু রিলাক্স বা শান্ত করতে এসব শব্দের আশ্রয় নিচ্ছেন। শুধু হোয়াইট নয়েজই নয়। এর বাইরে...
১৮ ঘণ্টা আগে