
গ্রীষ্মের প্রচণ্ড গরমে পেট ঠান্ডা এবং সতেজ রাখতে টক দই ও শসার মেলবন্ধন খারাপ হয় না। তাই খাবারে একঘেয়েমি চলে এলে ঝটপট তৈরি করে নিতে পারেন গ্রিক কিউকাম্বার সালাদ বা টক দই দিয়ে শসার সালাদ।
-কুচানো বা স্লাইস করা শসা
-অবশ্যই পানি ঝরানো ঘন টক দই
-অলিভ অয়েল। আপনি ক্যালরি নিয়ে চিন্তিত হলে রেসিপিতে ব্যবহৃত অলিভ অয়েলের পরিমাণ অর্ধেক করে দিতে পারেন।
-পুদিনাপাতার কুচি
-সামান্য রসুনগুঁড়া
-স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া
প্রথমে শসাগুলো ভালো করে ধুয়ে পাতলা স্লাইস বা কিউব করে কেটে নিন। শসাগুলো আগেই লবণে ভিজিয়ে বাড়তি পানি ঝরিয়ে চিপে নিতে পারেন। একটি পাত্রে পানি ঝরানো ঘন টক দইয়ের সঙ্গে সামান্য অলিভ অয়েল, রসুনগুঁড়া, স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটি ক্রিমি ড্রেসিং তৈরি করুন। এবার এই দইয়ের মিশ্রণে কেটে রাখা শসা, তাজা পুদিনাপাতাকুচি দিয়ে আলতো করে মিশিয়ে নিন। পরিবেশনের আগে ওপরে সামান্য অলিভ অয়েল ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন।
পেট ভারী বা অতিরিক্ত পূর্ণ লাগার অস্বস্তি ছাড়াই আপনি এটি পেট পুরে খেতে পারবেন। টক দই ব্যবহারের কারণে এটি প্রচুর প্রোবায়োটিকস (ভালো ব্যাকটেরিয়া) সমৃদ্ধ, যা গরমের দিনে অন্ত্রের স্বাস্থ্য ও হজমপ্রক্রিয়া ভালো রাখে। যাঁরা কম কার্বোহাইড্রেটের ডায়েট বা ‘কিপ্টো ডায়েট’ অনুসরণ করছেন, তাঁদের জন্য এটি আদর্শ প্রোটিনসমৃদ্ধ সাইড ডিশ, যা যেকোনো মাংসের পদের সঙ্গে দারুণ মানিয়ে যায়।
এই সালাদ আপনি ফ্রিজে এয়ারটাইট পাত্রে সর্বোচ্চ দুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে সময় যত যাবে, শসা থেকে পানি ছাড়ার কারণে সালাদটি কিছুটা পাতলা বা তরল হয়ে যেতে পারে। তাই তাজা তাজা বানিয়ে খাওয়াই সবচেয়ে উত্তম। একটি নিখুঁত ক্রিমি সালাদ তৈরির জন্য ফুল-ফ্যাট, পানি ঝরানো টক দই ব্যবহার করা সবচেয়ে ভালো।
শসায় প্রায় ৯৬ শতাংশ পানি থাকে। যখনই শসায় লবণ দেওয়া হয়, তখন তা থেকে পানি বের হতে শুরু করে। সালাদকে অতিরিক্ত পানি-পানি বা পানসে হওয়া থেকে বাঁচাতে দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন।
প্রথম পদ্ধতি: শসা কাটার পর তাতে লবণ মাখিয়ে কিছুক্ষণ একটি ছাঁকনিতে রেখে দিন, যাতে বাড়তি পানি ঝরে যায়। এরপর দইয়ের ড্রেসিংয়ে মেশানোর আগে শসাগুলো হাত দিয়ে হালকা চিপে নিন।
দ্বিতীয় পদ্ধতি: শসায় আগে থেকে লবণ না মেখে, ঠিক পরিবেশন করার আগমুহূর্তে সালাদটি সিজনিং বা লবণ-মসলা দিয়ে মেখে নিন। তবে এই পদ্ধতিতে সালাদটি মাখার পর দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাবে না।
মনে রাখবেন: ভিনেগার বা টকজাতীয় উপাদানও শসাকে নরম করে ফেলে, তবে লবণের মতো অতটা পানি বের করে না।
সূত্র: রিয়্যাল গ্রিক রেসিপিস

দৈনিক চার ঘণ্টা বা তার বেশি সময় টিভি দেখার অভ্যাস মস্তিষ্কজনিত জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি’-তে প্রকাশিত একটি গবেষণা। ‘ইউকে বায়োব্যাংক’-এর ডেটা বিশ্লেষণ করে গবেষকেরা...
২ ঘণ্টা আগে
বাসি খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। অফিস বা ঘরের ব্যস্ততায় কয়েক মিনিটেই খাবার ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার সুবিধা অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন, সব খাবার মাইক্রোওয়েভে গরম করার জন্য উপযুক্ত নয়? কিছু খাবার মাইক্রোওয়েভে গরম করলে শুধু তার স্বাদ ও টেক্সচারই নষ্ট হয়...
৪ ঘণ্টা আগে
আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়। বর্তমানে এটি কিশোর-কিশোরীদের জীবনযাপনের ধরনকেও গভীরভাবে প্রভাবিত করছে। বিউটি টিউটরিয়াল দেখা কিংবা প্রিয় ইনফ্লুয়েন্সারের ব্যবহৃত মেকআপসামগ্রী কেনা, এসবই যেন এখন বয়ঃসন্ধিকালের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে পর্দার এই ঝলমলে দুনিয়ার পেছনে
৭ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে আত্ম-উন্নয়ন বা লাইফস্টাইলের যেকোনো অভ্যাসের পেছনে ‘ম্যাক্সিং’ শব্দটি যুক্ত করার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। বই পড়ার অভ্যাস বাড়ানোকে বলা হচ্ছে ‘বুকসম্যাক্সিং’। ফাইবারযুক্ত খাবার বেশি খাওয়াকে ‘ফাইবারম্যাক্সিং’। চেহারার আকর্ষণ বৃদ্ধিতে ‘লুকসম্যাক্সিং’, কিংবা একটু স্বস্তির
৯ ঘণ্টা আগে