ফ্রিজে মাঝে মাঝে বরফ এত বেশি জমাট বাঁধে যে সেগুলো দেখতে গুহার মতো লাগে। ফলে ফ্রিজের ভেতরের জায়গা কমে যায়, খাবার ঠিকমতো সংরক্ষণ করা যায় না, মেশিনের কাজের দক্ষতা কমে যায় এবং বিদ্যুতের বিল বাড়ে।
সাধারণত বেশির ভাগ ফ্রিজে একটা ডিফ্রস্ট বোতাম থাকে, যা দিয়ে বরফ ঝরানো যায়। কিন্তু অনেক পুরোনো বা সস্তা ফ্রিজারে এই ফিচার থাকে না। তাহলে কী করবেন?
এই সমস্যার সমাধান পেতে পারেন ৭টি সহজ, নিরাপদ ও কার্যকর উপায়ে।
ফ্রিজারের প্লাগ খুলে সব খাবার সরিয়ে নিন
প্রথম কাজ হলো নিরাপত্তার জন্য ফ্রিজের প্লাগ খুলে দেওয়া। এরপর ভেতরের খাবারগুলো দ্রুত অন্য কোনো কুলার ব্যাগে রাখুন, যাতে ঠান্ডা থাকে। এতে খাবার নষ্ট হওয়ার আশঙ্কা কমে। কিছুক্ষণ রাখলে ফ্রিজারের বরফ গলতে শুরু করবে।
গরম পানি দিয়ে ভাপ তৈরি করুন
পানি ফুটিয়ে গরম করে একটি বাটিতে ঢেলে ফ্রিজারের ভেতরে রেখে দরজা বন্ধ করে দিন। গরম পানির ভাপ জমাট বাঁধা বরফ গলতে সাহায্য করে। তারপর ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। তবে খেয়াল রাখবেন, পানি যেন পড়ে না যায়।
প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ তুলে নিন
বরফ নরম হয়ে গেলে প্লাস্টিকের বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ তুলে নিন। কখনো ধাতব ছুরি বা শক্ত কোনো জিনিস ব্যবহার করবেন না। তাতে ভেতরের পলিমার বা কুণ্ডলী ক্ষতিগ্রস্ত হতে পারে।
হেয়ার ড্রায়ার ব্যবহার করুন
হেয়ার ড্রায়ারকে মাঝারি বা ন্যূনতম তাপমাত্রায় চালিয়ে জমা বরফের ওপর গরম বাতাস দিন। বরফ গলতে শুরু করলে তা সরিয়ে নিন। সাবধানতা অবলম্বন করুন, যেন পানিকে ড্রায়ার স্পর্শ না করে। এতে পরবর্তী সময়ে বৈদ্যুতিক সমস্যা তৈরি করতে পারে।
তোয়ালে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়ে বরফের ওপর ঢেকে দিন
গরম পানি দিয়ে মোটা তোয়ালে ভিজিয়ে, অতিরিক্ত পানি বরফের ওপর ঢেকে ৫ থেকে ১০ মিনিট রাখুন। গরম তোয়ালে বরফ গলতে সহায়তা করবে।

ফ্যান দিয়ে গরম বাতাস প্রবাহিত করুন
যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করতে অসুবিধা হয়, তবে ফ্রিজারের দরজা খোলা রেখে ফ্যান দিয়ে গরম বাতাস দিন। এতে বরফ ধীরে ধীরে গলে যাবে।
বরফ ঝরানোর পর করণীয়

ফ্রিজের ভেতর জমে থাকা বরফ শুধু জায়গা কমায় না, বিদ্যুতের খরচ বাড়ায় এবং ফ্রিজারের আয়ু কমিয়ে দেয়। তবে ভয় পাওয়ার কিছু নেই। এই সহজ ঘরোয়া উপায়গুলো প্রয়োগ করলেই ডিফ্রস্ট বোতাম ছাড়া বরফ ঝরানো সম্ভব। সঠিক নিয়মে পরিষ্কার করলে আপনার ফ্রিজ দীর্ঘদিন ভালোভাবে কাজ করবে এবং খাবার থাকবে তাজা ও নিরাপদ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দাম্পত্যজীবনের এক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অনেক যুগল এমন একপর্যায়ে পৌঁছান, যখন তাঁদের সন্তানেরা বড় হয়ে পড়াশোনা বা কাজের প্রয়োজনে ঘর ছেড়ে চলে যায়। মনোবিজ্ঞানের ভাষায় এই সময়টাকে বলা হয় ‘এম্পটি নেস্ট’ বা খালি বাসা। গত কয়েক দশকে বিশ্বজুড়ে একটি বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে—সন্তানেরা...
১২ ঘণ্টা আগে
ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য আমরা সাধারণত বাজারের নামীদামি ব্র্যান্ডের শ্যাম্পুর ওপর নির্ভর করি। কিন্তু অধিকাংশ বাণিজ্যিক শ্যাম্পুতে থাকে সালফেট, প্যারাবেন ও কৃত্রিম সুগন্ধি, যা দীর্ঘ মেয়াদে চুলের প্রাকৃতিক তেল কেড়ে নিয়ে চুল রুক্ষ ও প্রাণহীন করে ফেলে।
১৪ ঘণ্টা আগে
একদিন ইফতারে আলুর চপের পরিবর্তে ব্রকলির পাকোড়া তৈরি করে দেখুন। খাবার টেবিলে এটিই হয়ে উঠবে মধ্যমণি। আপনাদের জন্য ব্রকলির পাকোড়ার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৬ ঘণ্টা আগে
ঈদের আনন্দ আর নতুন পোশাকের পূর্ণতা পায় একটি চমৎকার সুগন্ধির ছোঁয়ায়। তবে পারফিউমের বিশাল জগতে সঠিক সুগন্ধিটি খুঁজে পাওয়া নতুনদের জন্য কিছুটা কঠিন হতে পারে। পারফিউম কেবল একটি সুগন্ধি নয়, এটি আপনার ব্যক্তিত্ব ও রুচির প্রতিফলন। এবারের ঈদে নিজের জন্য বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য সেরা পারফিউমটি...
১৬ ঘণ্টা আগে