
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে শূন্য আসন পূরণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় থাকা এ, বি, সি ও ডি ইউনিটের বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামীকাল ২২ এপ্রিল তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (jnuadmission.com) নিজ নিজ প্যানেলে লগইন করে অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে। একই দিন সকাল ৮টা থেকে বেলা ৩টার মধ্যে সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
কোন ইউনিটে ভর্তি ফি কত
বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ: ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ফিসহ)।
বিজনেস স্টাডিজ অনুষদ: ১০ হাজার ৬৩০ টাকা।
কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটসমূহ: ১০ হাজার ৬৩০ টাকা।
ভর্তির সময় সংশ্লিষ্ট ডিন অফিসে সশরীরে জমা দিতে হবে
এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র (মার্কশিট), ভর্তি পরীক্ষার পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্র, অনলাইন থেকে প্রিন্ট করা ভর্তি ফরম এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ২৩ এপ্রিল তারিখে পরবর্তী তালিকা প্রকাশ করা হতে পারে।

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষায়...
১০ ঘণ্টা আগে
সাইবার মাধ্যম ব্যবহার করে কেউ এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করলে তা প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৩ ঘণ্টা আগে
এনটিআরসিএ’র চেয়ারম্যান বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল বুধবার সন্ধ্যায় বা রাতে প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের কাজ আমরা গুছিয়ে এনেছি। মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষ ফল প্রকাশ করা হবে।’
১৩ ঘণ্টা আগে
চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইস্পাহানি-সিআইইউ স্পোর্টস কার্নিভাল ২০২৬’। সিআইইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে এবং ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় এই বর্ণাঢ্য ক্রীড়া উৎসবটি চট্টগ্রামের...
১৮ ঘণ্টা আগে