
‘আমার শহীদ সাজিদের একটি গেঞ্জি বুকে জড়িয়েই আমি আজও প্রতি রাতে ঘুমাই।’ ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের মা এভাবেই সন্তানের স্মৃতিচারণ করছিলেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির জবি শাখা আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় শহীদ সাজিদের মা এসব কথা বলেন।
আবেগাপ্লুত হয়ে শহীদ সাজিদের মা বলতে থাকেন, ‘আমি জিন্দা লাশের মতো বেঁচে আছি। আমার সাজিদ নেই, ওর বাবাও নেই। আমি আর আমার মেয়ে বেঁচে আছি ঠিকই, কিন্তু এটাকে বেঁচে থাকা বলে না।’
শহীদ সাজিদের মা আরও বলেন, ‘সাজিদকে হারানোর শোক আজও আমাকে তাড়া করে বেড়ায়। সন্তানের স্মৃতি আঁকড়ে ধরেই আমার প্রতিটি দিন ও রাত কাটে। আমার সাজিদের একটি গেঞ্জি নিয়েই আমি এখনো ঘুমাই। এক সেকেন্ডের জন্যও আমি আমার ছেলেকে ভুলতে পারিনি।’
সাজিদের মা আরও বলেন, ‘ছেলে হারানোর পর আমার স্বামীও মারা গেছেন। ফলে বর্তমানে আমি ও আমার মেয়ে পরস্পরের অবলম্বন হয়ে জীবন কাটাচ্ছি। যদি আমার সাজিদ আজ বেঁচে থাকত, তাহলে আমি শহীদের মা হিসেবে এখানে আসতাম না।’
ছেলে ও স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আল্লাহ যেন আমার ছেলেকে জান্নাতুল ফেরদৌস দান করেন, তাঁর শহীদি মর্যাদা কবুল করেন। একই সঙ্গে আমার স্বামীকেও জান্নাতুল ফেরদৌস দান করেন।’
জাতীয় ছাত্রশক্তির জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন। এ ছাড়াও এ আয়োজনে বিভিন্ন অতিথি ও ছাত্র শক্তির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

দুই দিনের কর্মশালায় মানবাধিকারের মৌলিক ধারণা, নীতিমালা, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, মানবাধিকার সুরক্ষা ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ, নাগরিক সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি এবং অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি দলীয় আলোচনা ও বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে মানবাধিকার তত্ত্বের
৭ ঘণ্টা আগে
রাজধানীর আজিমপুর এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুটি আবাসিক হলে মশক নিধনে ব্যবহৃত ফগার মেশিন বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
৮ ঘণ্টা আগে
দেশের আরও ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ১৫টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথকভাবে এসব প্রজ্ঞাপন জারি করে...
৮ ঘণ্টা আগে
গণ রুম প্রথা পুনরায় চালু করা ঠেকাতে এবং শিক্ষার্থীবান্ধব সিট নীতিমালা প্রণয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভা ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা-কর্মীদের একাংশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান নিয়ে তাঁরা এই
৯ ঘণ্টা আগে