
চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইস্পাহানি-সিআইইউ স্পোর্টস কার্নিভাল ২০২৬’। সিআইইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে এবং ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় এই বর্ণাঢ্য ক্রীড়া উৎসবটি চট্টগ্রামের চাদগাঁও থানার অন্তর্গত বাহির সিগন্যাল এলাকায় অবস্থিত সিচো অ্যারেনা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
আন্তঃবিশ্ববিদ্যালয় এই ক্রীড়া কার্নিভালে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ভেন্যু পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। দিনব্যাপী আয়োজনে ছিল প্রতিযোগিতার উত্তেজনা, বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং খেলাধুলার প্রতি সবার গভীর আগ্রহ।
কার্নিভালে মোট চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ১২টি দল অংশ নিয়ে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা উপহার দেয়। এতে চ্যাম্পিয়ন হয় সালেহ হুজুর এসই দল এবং রানার্স-আপ হয় শের এ বাংলা দল।
অন্যদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২টি দলের মধ্যকার ফাইনাল ম্যাচ ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলায় রেড উইংস দল চ্যাম্পিয়ন এবং একোয়া ওয়ারিয়র্স দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
মেয়েদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২১টি দল অংশগ্রহণ করে, যেখানে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে রেড উইংস দল চ্যাম্পিয়ন হয় এবং ব্ল্যাক হক্স দল রানার্স-আপ হয়।
এছাড়া শিক্ষক-কর্মকর্তাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টেও ছিল সমান উত্তেজনা। ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ইভেন্টে ওয়ারিয়র্স দল চ্যাম্পিয়ন এবং লিজেন্ড স্ট্রাইকার্স দল রানার্স-আপ হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. নুরুল আবসার, ইস্পাহানি টি লিমিটেডের ম্যানেজার (টি ট্রেড) তাসবির হাকিম, সিআইইউ রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, সিআইইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা আবু সোহেল মাহমুদ প্রমুখ।
পুরস্কার প্রদানকালে উপাচার্য খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ, যা অংশগ্রহণকারীদের মাঝে তৈরি করে স্মরণীয় অভিজ্ঞতা। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষায়...
১০ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে শূন্য আসন পূরণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় থাকা এ, বি, সি ও ডি ইউনিটের বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামীকাল ২২ এপ্রিল তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
১২ ঘণ্টা আগে
সাইবার মাধ্যম ব্যবহার করে কেউ এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করলে তা প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৩ ঘণ্টা আগে
এনটিআরসিএ’র চেয়ারম্যান বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল বুধবার সন্ধ্যায় বা রাতে প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের কাজ আমরা গুছিয়ে এনেছি। মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষ ফল প্রকাশ করা হবে।’
১৩ ঘণ্টা আগে