একটি খালি প্লাস্টিকের বোতল। সাধারণত এর ঠিকানা হয় ডাস্টবিন, ড্রেন কিংবা খোলা মাঠে। তবে সেই বোতলের বিনিময়ে যদি পাওয়া যায় গাছের চারা, কেমন হয়? এমন ভাবনা থেকে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিবেশবিষয়ক সংগঠন গ্রিন ভয়েস। তাদের আয়োজন ‘প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা’।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এলিভেটর এক্সপ্রেস ভবনের নিচে কর্মসূচির উদ্বোধন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। কেউ ব্যাগে থাকা খালি বোতল জমা দিয়েছেন, কেউ রুমে রাখা প্লাস্টিক এনেছেন, আবার কেউ ক্যাম্পাস থেকে কুড়িয়ে আনা প্লাস্টিকের বিনিময়ে সংগ্রহ করেছেন একটি চারা। শুধু একটি খালি বোতল জমা দিলেই মিলেছে জাম, কাঁঠাল, নিম, ফুলগাছ ও ইনডোর গাছের চারা।
আয়োজকদের মতে, প্লাস্টিকের দূষণ কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পুনর্ব্যবহার এবং বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। কর্মসূচিতে সংগ্রহ করা প্লাস্টিক পরে পুনঃপ্রক্রিয়াজাত করার জন্য পৌরসভার সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করা হবে।
গ্রিন ভয়েসের সভাপতি মো. মুহুস্তাসিন নাদির বলেন, প্লাস্টিককে বর্জ্য হিসেবে না ফেলে পুনর্ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে চান তাঁরা। একই সঙ্গে একটি গাছের মাধ্যমে মানুষকে পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত করাই তাঁদের উদ্দেশ্য।
অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, প্লাস্টিক প্রকৃতির জন্য বড় হুমকি। তাই এটি যত্রতত্র না ফেলে একটি গাছের বিনিময়ে পরিবেশকে আরও সবুজ করে তোলার অভ্যাস গড়ে তুলতে হবে।
এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী এবং গ্রিন ভয়েসের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এই আয়োজন ছিল চোখে পড়ার মতো।

গবেষণা কিংবা সাংবাদিকতার মাধ্যমে নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চান? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে একটি দারুণ সুযোগ। আন্তর্জাতিক শিক্ষার্থী, পিএইচডি গবেষক এবং সাংবাদিকতায় আগ্রহীদের জন্য ২০২৭ সালের স্কলারশিপ কর্মসূচিতে আবেদন আহ্বান করেছে জার্মানির হান্স সাইডেল ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যরা কোনো সভায় অংশগ্রহণ করলে বিধি অনুযায়ী সম্মানী ভাতা পান। এ জন্য সরকারের নির্ধারিত সুস্পষ্ট বিধিবিধান রয়েছে। কিন্তু ‘সিটি অ্যালাউন্স’ নামে কোনো ভাতা দেওয়ার বিধান নেই। তবে রাজধানীর ঢাকা সিটি কলেজে গভর্নিং বডির সদস্যরা সিটি অ্যালাউন্সের নামে...
৯ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই (আজ) দিবাগত রাত ১টায় অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন—এমন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, যা নিরাপত্তাব্যবস্থার...
১৬ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণা পরিচালনার জন্য একজন টিম লিডারের নেতৃত্বে এক বা একাধিক সহযোগী গবেষক নিয়ে গবেষণা দল গঠন করতে হবে। পিটিআই, ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এ দলে গবেষক হিসেবে অংশ নিতে পারবেন।
১৭ ঘণ্টা আগে