
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ (ডিইউডিএস)-এর ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মো. সাজিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে মিফতাহুল জান্নাত রিফাত নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার (২৯ জুন) ডিইউডিএস-এর কার্যনির্বাহী পর্ষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস. এম শামীম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিইউডিএস-এর গঠনতন্ত্র, মডারেটরদের পরামর্শ এবং সভার সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে গত ১৯ জুন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তফসিল অনুযায়ী গত ২৭ জুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থিতা ফর্ম বিতরণ করা হয়। নির্ধারিত সময়ে উভয় পদের জন্য চারজন করে বিতার্কিক ফর্ম সংগ্রহ করেন। তবে ফর্ম জমা দেওয়ার নির্ধারিত সময়ে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে মাত্র একজন বিতার্কিক তাঁদের ফর্ম জমা দেন।
পরবর্তীতে ২৯ জুন (সোমবার) নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদের দুজন প্রার্থী স্বেচ্ছায় নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর ফলে তফসিল অনুযায়ী সম্পূর্ণ প্রক্রিয়া শেষে মো. সাজিদ হাসান ও মিফতাহুল জান্নাত রিফাত যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবনির্বাচিত এই দুই বিতার্কিক ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বগ্রহণের দিন থেকে আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
চূড়ান্ত ফলাফলের এই বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও স্বাক্ষর করেছেন সহকারী নির্বাচন কমিশনার জুবায়ের হোসেন ও রাগীব আনজুম, নির্বাচন সচিব মো. সাব্বির হোসেন এবং নির্বাচন পর্যবেক্ষক মহিউদ্দিন মুজাহিদ মাহি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ অর্থবছরের অনুমোদিত বাজেটে শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী কল্যাণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাতগুলো উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।
৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানের সমাবর্তন বক্তা ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন। তিনি বলেন, কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে বাস্তবায়নের মধ্য দিয়েই হিফজের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তিনি শিক্ষার্থীদের কোরআনের আদর্শ অনুসরণ করে দেশ ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
৭ ঘণ্টা আগে
শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকার অপচয় সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘২০০১ সালে আমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এসব প্রকল্প সম্পর্কে আমার অভিজ্ঞতা ছিল। পূর্ববর্তী সরকার প্রচুর ঋণ এবং অনুদান নিয়েছিল কিন্তু...
৮ ঘণ্টা আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি নুর ইসলাম নির্বাচিত হয়েছেন।
৮ ঘণ্টা আগে