
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘প্রাতিষ্ঠানিক সুবিধার’ আড়ালে পুনরায় পোষ্য কোটা চালুর অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা আগামীকাল ১১টার মধ্যে প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্ত স্থগিত না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
অবস্থান কর্মসূচিতে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রাব্বি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করে প্রশাসনিক সুবিধার নামে পুনরায় পোষ্য কোটা পুনর্বহাল করেছে। প্রশাসন মূলত নতুন বোতলে পুরোনো মদ বিক্রির চেষ্টা করছে, যা আমরা আর মেনে নেব না। ২৪ এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ছলচাতুরী করে কোটা ব্যবস্থা পুনরায় বহাল রাখা যাবে, প্রশাসনের এমন ভাবনা সম্পূর্ণ ভুল।’
জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল বৈষম্যমূলক পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করা। পূর্বে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এই কোটার কবর রচনা করা হলেও, পরবর্তী সময় জাকসু বন্ধের হুমকি দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে প্রাতিষ্ঠানিক সুবিধার নামে এটি পুনরায় ফিরিয়ে আনা হয়েছে।
‘আগামীকাল বেলা ১১টার মধ্যে পোষ্য কোটা পুনর্বহালের এই সিদ্ধান্ত স্থগিত করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাবে। জাকসু থাকবে কী থাকবে না—এমন হুমকিতে শিক্ষার্থীরা আর ভয় পায় না। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার্থীরা দিন-রাত এখানে অবস্থান করবে।’
জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবাইদা ওসামা বলেন, ‘আগামী ১ থেকে ৯ মার্চ পর্যন্ত প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় ভর্তির আবেদন গ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয়ে এখন সচল কেন্দ্রীয় ছাত্র সংসদ, ২১টি হল সংসদ এবং বিভাগীয় সংসদ রয়েছে।
‘শিক্ষার্থীদের এমন গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে স্টেকহোল্ডারদের মতামত নেওয়া প্রয়োজন ছিল। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, ১৪ হাজার শিক্ষার্থীর মতামতের প্রতিফলন ঘটাতে প্রয়োজনে গণভোটের আয়োজন করা হোক।’

‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৩ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৪ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৪ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৮ ঘণ্টা আগে