
একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আবেদন বিফলে গেছে তাঁর। কিন্তু মহাকাশ গবেষণা সংস্থা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল) চাকরিতে যোগ দিয়েছেন তিনি! নাসার জন্য মানুষবিহীন নভোযান তৈরি, পরিচালনা ও গবেষণার কাজ করে জেপিএল।
এ মাসের প্রথম সপ্তাহে নাসার অফিশিয়াল তালিকায় যুক্ত হয়েছে আল ইমরানের নাম। মঙ্গলগ্রহে প্রাণের সম্ভাব্য বসবাসযোগ্য পরিবেশ অনুসন্ধানে কাজ করবেন ইমরান।
ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষায় প্রথম হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে শিক্ষক হতে না পেরে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগে প্রায় এক বছর শিক্ষকতা করেছেন। পরে ২০১৭ সালে ইমরান উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং আলাবামার অবার্ন বিশ্ববিদ্যালয়ে প্ল্যানেটারি জিওসায়েন্সে মাস্টার্স করেন। সেখানে অর্জন করেন পূর্ণ সিজিপিএ ৪। এরপর ২০২২ সালে ইমরান ইউনিভার্সিটি অব আরকানসাসে স্পেস অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সে পিএইচডি করেন।
আল ইমরান বলেছেন, ‘জীবনে কোনো কিছু হারালে হতাশ হওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিক্ষক হিসেবে নেয়নি, তখন আমি হতাশ হয়ে যাইনি। আমি নিরন্তর চেষ্টা করে জেপিএলে গবেষক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে রাঙামাটিয়া গ্রাম। এখানে ঢুকতেই চোখে পড়ে মাটির ঘরের সারি। তবে এসব ঘর আর দশটি গ্রামের মতো সাদামাটা নয়। কোনো দেয়ালে শিকারি জীবনের দৃশ্য, কোথাও সাঁওতাল তরুণ-তরুণীর নাচ-গান...
৫ ঘণ্টা আগে
ঘুম পৃথিবীর সব মানুষের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু ঘুমানোর ধরন সব দেশে, সব সংস্কৃতিতে এক নয়। কোনো দেশে শিশুকে শীতের মধ্যেও বাইরে ঘুম পাড়ানো হয়, আবার কোথাও স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমালেও ব্যবহার করেন আলাদা কম্বল। দেশ, আবহাওয়া, সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে বদলে যায় ঘুমের অভ্যাসও।...
৫ ঘণ্টা আগে
সিলেট ভ্রমণের আনন্দ শুরু হয় ট্রেন বা বাসে ওঠার পর থেকে। গন্তব্যে পৌঁছানোর আগে বাস বা ট্রেনের জানালা দিয়ে দেখা দুই পাশের সবুজ চা-বাগান, সারি সারি গাছ, নদী-খাল আর দিগন্তজোড়া সবুজের সমারোহ—সব মিলিয়ে এই যাত্রা হতে পারে স্মরণীয়।
৬ ঘণ্টা আগে
সবুজ পাহাড়ের বুক চিরে শত ফুট উঁচু থেকে আছড়ে পড়ছে জলরাশি। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নিচে নেমে যাচ্ছে স্বচ্ছ পানির প্রবাহ। চারদিকে উঁচু-নিচু সবুজ পাহাড়, বুনো ঝোপ, নামহীন রঙিন বুনো ফুলের নয়নাভিরাম সৌন্দর্য মুহূর্তে নিয়ে যাবে কল্পনার রাজ্যে। বলছি খাগড়াছড়ির কথা।
৭ ঘণ্টা আগে