নীল আকাশে উড়ছে বিভিন্ন আকার, আকৃতির ও রংবেরঙের ঘুড়ি। রঙিন ঘুড়িতে ছেয়ে গেছে আকাশ। এগুলোতে ইগল, সাপ, জাতীয় পতাকাসহ শিশুদের পছন্দের বিভিন্ন কার্টুন চরিত্র ফুটে উঠেছে। এ ছাড়া ওড়ানো হয়েছে ড্রাগন ঘুড়ি, সিরিজ ঘুড়ি, পকেট ঘুড়ি, স্ট্যান্ড ঘুড়িসহ ছোট-বড় বিভিন্ন রঙের ঘুড়ি। কেউ একে অন্যের সুতা কাটছেন। কখনো একটি ঘুড়ি অন্যটিকে ছাড়িয়ে উঠে যাচ্ছে নীলিমায়। অনেকেই দাঁড়িয়ে উপভোগ করছেন মনোরম এই দৃশ্য। খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এমন বর্ণিল ঘুড়ি ওড়ানোর সুযোগ পেয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীরা ফিরে গেলেন শৈশবে।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় এ ঘুড়ি উৎসব। উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, দর্শনার্থী—সবাই নানান রঙের ঘুড়ির খেলা উপভোগ করছেন। চৈত্র হলো বসন্ত বিদায়ের মাস। এ সময় মুক্ত আকাশ ভরে ওঠে রঙিন সব ঘুড়ির মেলায়। সেই স্বাদ, সেই আনন্দ আংশিক ফিরিয়ে আনার প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আয়োজন করেন ঘুড়ি উৎসবের। বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এবং ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এর উদ্বোধন করেন ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন। তিনি জানালেন, পুরোনো দিনের ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতেই এমন আয়োজন।
উদ্বোধনের পরপরই বিভিন্ন আকার, আকৃতি ও রংবেরঙের বহুসংখ্যক ঘুড়িতে আকাশ ছেয়ে যায়। তৈরি হয় মনোরম দৃশ্যের। এ সময় দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মাঠ মুখর হয়ে ওঠে। ধীরে ধীরে বাড়তে থাকে ভিড়। মাঠজুড়ে চলে উৎসবের আমেজ। বন্ধুদের সঙ্গে ঘুড়ি উৎসবে এসেছিলেন শিক্ষার্থী রাফিদ রহমান। ঘুড়ি উড়িয়ে, নাগরদোলায় চড়ে তিনি যে উচ্ছ্বসিত, সেটা বোঝা গেল তাঁর চোখ-মুখ দেখেই।
ঘুড়ি উৎসবের পাশাপাশি এদিন ছিল নাগরদোলা, মোরগ লড়াই, হাঁড়ি ভাঙা আর লাঠিখেলা। ঘুড়ি উৎসবের আয়োজক ব্যাচের শিক্ষার্থী নাজমুস সাকিব জানান, পুরোনো দিনের ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এই ঘুড়ি উৎসবের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তাঁদের এই আয়োজন।

সকালের বেঁচে যাওয়া বাসি রুটি অনেক সময় আমরা খাওয়ার অনুপযোগী ভেবে ফেলে দিই কিংবা গৃহপালিত পশুকে খাইয়ে দিই। কিন্তু জেনে নিন, এই বাসি রুটিই হতে পারে আপনার ঝকঝকে ও প্রাণবন্ত ত্বকের রহস্য? রাসায়নিকযুক্ত দামি কসমেটিকসের পেছনে হাজার টাকা খরচ না করে বাসি রুটি দিয়ে ঘরে বসেই সুন্দরভাবে ত্বকের যত্ন নিতে...
৩ ঘণ্টা আগে
স্থানীয় বাজার থেকে দুটি ৮০০ গ্রাম সাইজের ইলিশ (প্রতিটি ১,২০০ টাকা দরে) কিনেছিলেন নারায়ণ চন্দ্র। চলতি মৌসুমে এটাই ছিল তাঁর প্রথম ইলিশ কেনা। রাতে পাতে প্রিয় মাছটির স্বাদের কথা মনে মনে কল্পনাও করছিলেন তিনি...
৬ ঘণ্টা আগে
সকালে ধোঁয়া ওঠা এক কাপ কফি ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। ওয়েলনেস ও স্বাস্থ্যবিষয়ক আলোচনায় কফি নিয়ে নানা মতামত রয়েছে—কারও মতে এটি মেটাবলিজম ও অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস, আবার কারও মতে এটি পাকস্থলী জ্বালাপোড়া ও মানসিক চাপ বা কর্টিসল হরমোন বাড়ানোর কারণ।
১০ ঘণ্টা আগে
ভ্রমণের আনন্দ শুধু ঐতিহাসিক স্থাপত্য কিংবা প্রকৃতির শোভা দর্শনেই সীমাবদ্ধ নয়। এর এক বড় অংশজুড়ে থাকে স্বাদের অভিজ্ঞতা। আর যদি বিষয় হয় ‘পিৎজা’, তবে তো কথাই নেই। রোম থেকে শুরু করে কাসের্তার মতো ঐতিহ্যবাহী শহরে এখনো গড়ে উঠছেন বিশ্বের তাবড় তাবড় পিৎজা কারিগর।
১২ ঘণ্টা আগে