চুলের রঙে পরিবর্তন আনতে শীতকাল উপযুক্ত সময়—বলছেন হেয়ারস্টাইলিস্টরা। তীব্র রোদ থেকে সরে আবহাওয়ায় যখন শীত শীত ভাব শুরু হয়, ঠিক তখনই ‘সান কিসড’ টোনগুলো থেকে সরে চুলে ‘লিভড ইন’ লুক আনতে গাঢ় ও উষ্ণ শেড বেছে নেওয়ার উপযুক্ত সময়। এই পরিবর্তন চুলের জন্য একধরনের পারফেক্ট রিসেট, যা পুরো লুকে এনে দেবে ভিন্নতা।
এই বছর চুলের জন্য ৫টি রং বিশেষভাবে ফ্যাশন দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে। এখান থেকে পছন্দের যেকোনো একটি রং বেছে নিয়ে চুলের সাজে আপনি আনতে পারেন নতুনত্বের ছোঁয়া।
যাঁরা চুলে খুব গাঢ় কিংবা উজ্জ্বল রং করতে চান না, তাঁদের জন্য ক্যারামেল হেয়ার সেরা মধ্যবর্তী শেড। এটি আসলে ব্লন্ড ও ব্রুনেটের চমৎকার মিশেল, যা উজ্জ্বলতা বজায় রেখেও চুলে উষ্ণতা যোগ করে। চুলে গরমকালের হাইলাইটস থেকে সরে শীতের আভা আনতে এটি খুবই নির্ভরযোগ্য শেড হতে পারে।

চুলে উষ্ণতার ছোঁয়া দিতে ওয়ার্ম ও ভাইব্রেন্ট কমলা-তামাটে রং অর্থাৎ কপার পাম্পকিন এই ঋতুর জন্য একেবারে আদর্শ রং। যাঁরা নিজেদের লালচে চুলে একটু উষ্ণতার আভা আনতে চান অথবা সাধারণ বাদামি চুলে অ্যাম্বার ভাইব দিতে চান, তাঁদের জন্য এটি হবে একটি দারুণ স্টেটমেন্ট কালার।

এটি হেমন্তের ট্রেন্ডি চুলের রং। গাঢ় বাদামি রঙের সঙ্গে সূক্ষ্ম হাইলাইটস মিশিয়ে তৈরি করা হয়। এটি চুলে সঠিক মাত্রার ডাইমেনশন যোগ করে অনায়াসে একটি আভিজাত্যপূর্ণ লুক দেয়। যাঁরা গ্রীষ্মকালে করা হাইলাইটসগুলোকে একটু গাঢ় করে চুলে উষ্ণতা আর সতেজতা আনতে চান, এটি তাঁদের ভালো লাগবে।

যাঁদের চুলে আগে থেকে ব্লন্ড রং করা আছে, তাঁদের জন্য টোস্টেড ব্লন্ড হেয়ার হতে পারে শীতকালের সেরা পছন্দ। এই রং চুল অতিরিক্ত ব্লিচ না করে উষ্ণ একটা লুক এনে দেয়। ভালো ব্যাপার হলো, এই রং ধরে রাখতে উজ্জ্বল ব্লন্ডের চেয়ে কম রক্ষণাবেক্ষণ দরকার হয়।

জমকালো ট্রেন্ডি লুক দেবে এই ডিপ ব্রুনেট বা ঘন এসপ্রেসো বাদামি রং। এটি পুরো লুকেই এনে দেবে আভিজাত্যের আভা। এটি দেখতে কালো মনে হলেও আন্ডারটোনে থাকে হালকা একটা ব্লন্ড শেড। বড় কোনো পরিবর্তন না এনেও যাঁরা চুলের বর্তমান লুক আরেকটু মানানসই করতে চান, এই শেড তাঁদের জন্য।
সূত্র ও ছবি : কসমোপলিটন

মানুষের ব্যক্তিত্বের অন্যতম অংশ হলো সুগন্ধি। কিন্তু অনেক সময় নিয়ম করে সুগন্ধি ব্যবহারের পরও অজান্তেই শরীর থেকে একধরনের দুর্গন্ধ বের হয়। বিশেষজ্ঞদের মতে, আমরা যা খাই, তার সরাসরি প্রভাব আমাদের ঘাম ও নিশ্বাসে থাকে। কিছু খাবার হজম হওয়ার প্রক্রিয়ায় এমন কিছু রাসায়নিক তৈরি করে, যা রক্তে মিশে ঘামের...
১৮ ঘণ্টা আগে
ছুটির দিনে সহজ কোনো রান্না করতে চাইছেন? আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর...
২০ ঘণ্টা আগে
আজ আপনার রাশি বলছে, আপনি খুব সাহসী। কিন্তু সাবধান! সেই সাহস দেখিয়ে আবার বসের সামনে ‘পদত্যাগপত্র’ ছুড়ে দেবেন না যেন। কারণ, পকেটে জমানো টাকা দিয়ে বড়জোর তিন দিন ফুচকা খাওয়া যাবে। সঙ্গীর সঙ্গে তর্কে যাবেন না। সে ভুল করলেও আপনিই ক্ষমা চান। কারণ, শান্তিতে ডালভাত খাওয়া ঝগড়া করে বিরিয়ানি পাওয়ার চেয়ে শ্রেয়।
১ দিন আগে
আজ আপনার একটি ছোট প্রতিশ্রুতি আপনাদের আগামীর পথচলাকে আরও মসৃণ ও আনন্দময় করে তুলবে। মনে রাখবেন, বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে ছোট ছোট কথা রক্ষা করা সম্পর্কের জন্য অনেক বেশি ফলপ্রসূ। তাই সম্পর্কের ভিত মজবুত করতে আজকের এই প্রমিস ডেতে আপনি আপনার সঙ্গীকে দিতে পারেন এমন কিছু অঙ্গীকার করুন, যেগুলো...
১ দিন আগে