ছেলেরা চুলের যত্নে সচেতন না হলেও হেয়ার স্প্রে, জেল, ফোম—এগুলো ব্যবহার করে। এর ফলে চুল পড়া বা খুশকিও দেখা দেয়। এসব ছাড়া আরও অনেক কারণ আছে। এগুলোর পরিবর্তে কোনো কসমেসিউটিক্যালস, হেয়ার এসেন্স, হেয়ার সেরাম বা লিভ অন কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন।
চুলের যত্নে যা করবেন
প্রতিদিন শ্যাম্পু কি না
অনেকের প্রতিদিন শ্যাম্পু করার একটা অভ্যাস থাকে। এতে শ্যাম্পু চুল থেকে কিউটিকল ও সিবাম শুষে নিয়ে চুল রুক্ষ ও প্রাণহীন করে দেয়। সেই সঙ্গে মাথার ত্বক শুষ্ক করে ফেলে। এতে স্ক্যাল্প ডার্মাটাইটিস ও ইচিং স্ক্যাল্প দেখা দেওয়ার আশঙ্কা থাকে। মাথার ত্বক যদি সুস্থ না থাকে, তাহলে চুল কখনোই স্বাস্থ্যোজ্জ্বল থাকবে না।
সাঁতার কাটার আগে
সুইমিংপুলে সাঁতার কাটার সময় হেয়ার ক্যাপ ব্যবহার করতে হবে। সেটি ক্লোরিন থেকে চুল রক্ষা করবে। অথবা ক্যাপ না থাকলে পুলে নামার আগে চুল পানিতে ভিজিয়ে নেবেন। একটু কন্ডিশনারও লাগাতে পারেন। তাহলে ক্লোরিনের ঘনত্ব কমে যাবে। কোন ধরনের কলপ বা রং চুলে ব্যবহার করছেন, সে বিষয়ে সচেতন থাকবেন।
লেখক: চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল বাংলাদেশ

শরীরে কর্টিসল হরমোন বেড়ে গেলে হুট করে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এই হরমোন বাড়ার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপ। যখন আমাদের মস্তিষ্ক কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন এটি শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল বা স্ট্রেস হরমোন তৈরির সংকেত দেয়। সাময়িকভাবে এই হরমোন বেড়ে যাওয়া...
১ ঘণ্টা আগে
পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা...
৩ ঘণ্টা আগে
ছবি বা সিনেমার সেটে আমরা প্রায়ই অদ্ভুত সব ঘরবাড়ি দেখে থাকি। মানুষের হাতের ছোঁয়া আর প্রকৃতির কারুকাজ। এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দৃশ্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। পর্তুগালে এমন কিছু গ্রাম আছে, দেখে মনে হবে স্থাপত্যশিল্প ও প্রকৃতির মাঝে যেন এক অদৃশ্য বোঝাপড়া রয়েছে। পাহাড়ের খাদে ঝুলে থাকা...
৫ ঘণ্টা আগে
চুরি বিষয়টি সাধারণত গরিব মানুষের ব্যাপার মনে করা হয়। কিন্তু যে মানুষ হোটেলে এক রাত থাকতে ৫ হাজার থেকে ৫ লাখ টাকা ব্যয় করতে পারে, তাকে তো আর যা-ই হোক, গরিব বলা চলে না। কিন্তু তারও কেন চুরি করার ইচ্ছা জাগে? তা-ও আবার হোটেলেরই জিনিস! বড় রহস্যময় বিষয়। এ ঘটনায় প্রশ্ন ওঠে, তাহলে কোন জিনিসটি হোটেল থেকে...
১৭ ঘণ্টা আগে