বড় নখ রাখা যে কারও ব্যক্তিগত পছন্দের বিষয়। যাঁরা নখ বড় রাখতে ভালোবাসেন, তাঁদের জন্য বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’ এবার ১০টি ট্রেন্ডের কথা উল্লেখ করেছে। ২০২৫ সালের নখের ট্রেন্ড বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এ বছরে নখের ডিজাইন ও ফিনিশিংয়ের ক্ষেত্রে আরও বোল্ডনেস দেখা যাবে।
নখের আকার
ওভাল আকৃতি
নখের দুটি আকার সব সময় দেখা যায়। নেইল আর্টিস্ট জিনা অ্যাডওয়ার্ডস ভোগ ম্যাগাজিনকে বলেছেন, এ বছর জনপ্রিয় হবে ওভাল নখ। ডিমের আকারের সঙ্গে তুলনা করা হয় এগুলোকে। এই ধরনের নখ সাধারণত লম্বা ও তীক্ষ্ণ হয়।
কাঠবাদাম আকৃতি
এ বছর তালিকার দ্বিতীয় স্থানে থাকবে কাঠবাদাম কিংবা আমন্ড আকৃতির নখ। এই নখগুলো সামনের দিকে ধীরে ধীরে সরু হয়ে কাঠবাদামের মতো আকৃতি ধারণ করে। এটি হতে চলেছে আকর্ষণীয় নখের আকার।
জনপ্রিয় হতে চলা নেইল পেইন্ট
বেশ কিছু নতুন রং ও ধরন এ বছর জনপ্রিয়তা পাবে। অন্যদিকে এ বছর বেশ কিছু রং ও স্টাইল কিছুটা ভিন্নরূপে আবারও বাজারে আসবে বলে ধারণা করছেন নেইল আর্টিস্টরা।
ব্লাশ লেয়ার
ব্লাশ শেডস এবং নিউট্রাল রং মিশিয়ে যে রং তৈরি হয়, সেই রঙের নেইল পেইন্ট বেশি জনপ্রিয় হতে চলেছে এ বছর। কারণ, এই ধরনের রং যেকোনো রঙের পোশাকের সঙ্গে সুন্দর মানিয়ে যায়।
ইরিডিসেন্ট টেক্সচার
নেইল আর্টিস্ট টম বাচিক জানান, মানুষের পছন্দের রংগুলো কিছুটা উজ্জ্বল আলোর সঙ্গে মিলে গেলে যে রং পাওয়া যায়, সেগুলো এবার জনপ্রিয়তা পাবে। যেমন ইরিডিসেন্ট ক্রোম টেক্সচার। যেখানে চাকচিক্য থাকবে এবং যেকোনো ক্যামেরা ইফেক্টে সেই রংগুলো অন্য রকম দেখাবে। এ ক্ষেত্রে সীমার বা স্পার্কলস বেছে নেওয়া যেতে পারে।
সোপ নেইল পেইন্ট
কিছুটা সাবানের মতো দেখতে রংগুলো গত বছর বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এ বছরও অব্যাহত থাকবে বলে ধারণা করছেন নেইল আর্টিস্টরা। সোপ নেইল পেইন্ট পরিষ্কার এবং সদ্য ম্যানিকিউর করা হয়েছে এমন একটি লুক দেয় নখগুলোকে।

মিল্ক বাথ নেইল
মিল্ক বাথ নেইল ২০২৫ সালে আরও বেশি জনপ্রিয়তা পাবে বলে ধারণা করছেন নেইল আর্টিস্টরা। যেকোনো শেড মিশিয়ে সেই মিল্কি টোন পাওয়া সম্ভব। বিশেষ করে হালকা ল্যাভেন্ডার ও গোলাপি রং মেশালে যে রং তৈরি হয়, সেই শেড মানুষের বেশি পছন্দ। এটি নখকে কিছুটা বিলাসী ভাইব দেয়।
ক্যাট আই ইফেক্ট
মেটালিক টেক্সচার দিয়ে শুরু হয়ে নখের কেন্দ্রে একটি তির্যক রেখা টেনে তৈরি করা হয় ক্যাট আই ইফেক্ট।
বিগ অ্যান্ড বোল্ড ফ্রেঞ্চ
ফ্রেঞ্চ নেইল ক্ল্যাসিক থেকে সাহসী হয়ে উঠেছে। নখের মাথার দিকে সাদা রঙের স্ট্রিপ দেওয়া স্টাইলটি সরে গিয়ে সেখানে আসবে রঙিন কোনো রং।
নেইলপলিশ দেওয়ার আগে
সূত্র: ভোগ

বয়স ত্রিশের কোঠায় পৌঁছতেই অনেকের ত্বকে সূক্ষ্ম বলিরেখা বা ফাইন লাইনস দেখা দিতে শুরু করে। ত্বকের এই ঝুলে পড়া ভাব দূর করতে এবং চামড়া টানটান রাখতে অনেকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বোটক্স ইনজেকশন নেন। তবে কেমিক্যাল বা ইনজেকশনের কৃত্রিম পদ্ধতি এড়িয়ে পুরোপুরি প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানেও ত্বকে বোটক্সের মতো...
৪ ঘণ্টা আগে
শরীরে কর্টিসল হরমোন বেড়ে গেলে হুট করে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এই হরমোন বাড়ার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপ। যখন আমাদের মস্তিষ্ক কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন এটি শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল বা স্ট্রেস হরমোন তৈরির সংকেত দেয়। সাময়িকভাবে এই হরমোন বেড়ে যাওয়া...
৬ ঘণ্টা আগে
পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা...
৮ ঘণ্টা আগে
ছবি বা সিনেমার সেটে আমরা প্রায়ই অদ্ভুত সব ঘরবাড়ি দেখে থাকি। মানুষের হাতের ছোঁয়া আর প্রকৃতির কারুকাজ। এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দৃশ্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। পর্তুগালে এমন কিছু গ্রাম আছে, দেখে মনে হবে স্থাপত্যশিল্প ও প্রকৃতির মাঝে যেন এক অদৃশ্য বোঝাপড়া রয়েছে। পাহাড়ের খাদে ঝুলে থাকা...
১০ ঘণ্টা আগে