
মিষ্টিকুমড়ার ছক্কা, কুমড়ার ফুল ভাজা এবং বিভিন্ন তরকারিতে মিষ্টিকুমড়ার হালকা মিষ্টি স্বাদ শরতের উৎসবের খাবারের তালিকায় একটি বিশেষ জায়গা দখল করে রাখে। পাশ্চাত্যে যেখানে শরৎ-হেমন্তে পাম্পকিন বা মিষ্টিকুমড়া খাওয়ার উৎসব হয়, বাংলাদেশে ঠিক এই শরৎ-হেমন্তেই মিষ্টিকুমড়ার চাষাবাদ শুরু হয়, ফুল ফোটে এবং নতুন নবান্নের খাবারের অংশ হিসেবে এটি আমাদের গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মিশে যায়। বাংলাদেশে মিষ্টিকুমড়ার সঙ্গে শরৎ ও হেমন্তের সম্পর্ক মূলত কৃষি, আবহাওয়া এবং গ্রামবাংলার খাদ্যসংস্কৃতির এক চমৎকার মেলবন্ধন। দেশে প্রচলিত কিছু মিষ্টিকুমড়ার খাবার আমাদের সবারই জানা। কিন্তু ঘরে তৈরি করে মিষ্টিকুমড়ার বাটার খেয়েছেন কখনো? মাত্র ৭টি সাধারণ উপাদান দিয়ে তৈরি খাবারটি তৈরি করে দেখতে পারেন।

পাম্পকিন পাই স্পাইস মূলত একটি আমেরিকান মসলার মিশ্রণ। এটি আপনার কাছে না থাকলে ২ চা-চামচ দারুচিনির গুঁড়া, ২ চা-চামচ আদার গুঁড়া, ১ চা-চামচ জায়ফলের গুঁড়া এবং ১/২ চা-চামচ লবঙ্গের গুঁড়া একসঙ্গে মিশিয়ে এই মসলা বানিয়ে নিতে পারেন।
একটি বড় সসপ্যান বা হাঁড়িতে উল্লেখিত সব উপকরণ (পিউরি, চিনি, আপেল জুস, লেবুর রস, মসলা ও লবণ) একসঙ্গে নিয়ে মাঝারি-উচ্চ আঁচে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। মিশ্রণটিতে বুদ্বুদ উঠতে শুরু করলে বা ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে মৃদু বা লো-মিডিয়ামে নিয়ে আসুন। ঢাকনা না দিয়ে টানা ১৫-২০ মিনিট রান্না করুন এবং মাঝে মাঝে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। ২০ মিনিটেই এটি খুব সুন্দর ঘন ও মাখনের মতো হয়ে আসে, তবে সময় থাকলে আরও ৫-১০ মিনিট হালকা আঁচে রাখতে পারেন, এতে স্বাদ ও রং আরও গাঢ় হবে। রান্না শেষে একটু চেখে দেখুন। প্রয়োজন মনে হলে মিষ্টির জন্য আরও একটু নারকেল চিনি/ম্যাপেল সিরাপ, সামান্য টক ভাবের জন্য লেবুর রস কিংবা ফ্লেভারের জন্য আরও এক চিমটি দারুচিনি বা পাম্পকিন পাই স্পাইস মিশিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেলে সসপ্যানটি নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে একটি পরিষ্কার কাচের কৌটায় ভরে ফ্রিজে রেখে দিন। ফ্রিজে এটি প্রায় দুই সপ্তাহ ভালো থাকে। আর যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান, তবে এক মাস পর্যন্ত রাখা সম্ভব।
প্যানকেক, ওয়াফেল, ওটমিল কিংবা টোস্ট করা রুটির ওপর মিশিয়ে খেতে পারেন। ফ্রিজ থেকে সরাসরি তুলে অথবা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এনে পরিবেশন করুন।
সূত্র: মিনিমালিস্ট বেকার

ডিজনির ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ সিনেমার সেই জাদুকরি দৃশ্যটির কথা মনে আছে? বিশাল রাজকীয় এক লাইব্রেরি, মেঝে থেকে ছাদ ছুঁইছুঁই বইয়ের হাজারো তাক, আর তার মাঝখানে চাকার সঙ্গে যুক্ত সিঁড়িতে চেপে মুগ্ধ চোখে বইয়ের পর বই নেড়েচেড়ে দেখছে বেল। ধূলিমাখা প্রাচীন তোম, চামড়ায় বাঁধানো বইয়ের ম ম গন্ধ আর অজস্র...
৩৪ মিনিট আগে
সম্পর্ক ভাঙার গল্প মানেই আমরা সাধারণত বুঝি তুমুল ঝগড়া, বাক্সপেটরা গুছিয়ে ঘর ছেড়ে চলে যাওয়া কিংবা আলাদা দুটি ঠিকানায় দুজনের নতুন জীবন শুরু করা। কিন্তু আধুনিক নাগরিক জীবনে এমন এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হচ্ছেন অনেক দম্পতি, যেখানে শারীরিক ও মানসিক সম্পর্ক টিকে না থাকলেও তাঁরা একই ছাদের নিচে...
১৭ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় যে চর্চাটি হচ্ছে, সেটিই মূলত এই বিষয়। মানে জ্বরে আক্রান্ত স্ত্রীকে মাঝরাতে স্বামী পরোটা বানিয়ে খাওয়ানোর অভিপ্রায় জানিয়েছেন। এটাকে কেউ বলছেন অমানবিক, কেউ বলছেন নির্মম। তবে মনোরোগ বিশেষজ্ঞরা আবার একে বলছেন, ‘ম্যানচাইল্ড সিনড্রোম’।
১৮ ঘণ্টা আগে
রোদে বের হওয়ার পর যখন কোলের ওপর রাখা হাতের ওপর সূর্যরশ্মি পড়ে, তখন রোদে পোড়া দাগও হয়ে ওঠে নিত্যসঙ্গী। সামনেই আবার দুর্গাপূজা; ছোট হাতা বা স্লিভলেস ব্লাউজ পরলে হাতের যত্ন নিতে হবে এখন থেকেই। সহজে কী করে নেবেন হাতের যত্ন? মুখের মতো হাতের যত্নেও মাঝে মাঝে প্যাক ব্যবহার করতে হবে। প্যাক বানাতে ডিমের...
২১ ঘণ্টা আগে