
অমলেট বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ডিম, পেঁয়াজ আর কাঁচা মরিচের পরিচিত আয়োজন। কিন্তু পারস্যের রান্নাঘরে ডিমের এই পরিচিত পদ পেয়েছে একেবারে ভিন্ন রূপ। কুকু সাবজি হলো তাজা হার্বস, মসলা ও ডিম দিয়ে তৈরি একধরনের বেকড পার্সিয়ান অমলেট। সকালের নাশতা, ব্রাঞ্চ বা হালকা খাবার হিসেবে বাংলাদেশি রান্নাঘরে এটি হতে পারে ভিন্নধর্মী এক আয়োজন।
অলিভ অয়েল ৫ টেবিল চামচ, পার্সলে পাতা ২ কাপ, ধনেপাতা ২ কাপ, কুচি করা ডিল ১ কাপ, পেঁয়াজপাতা ৬টি, বেকিং পাউডার দেড় চা-চামচ, লবণ ১ চা-চামচ, এলাচিগুঁড়া পরিমাণমতো, দারুচিনি, জিরাগুঁড়া, গোলমরিচ পরিমাণমতো, ডিম ৬টি, আখরোটকুচি আধা কাপ এবং শুকনা ক্র্যানবেরি পরিমাণমতো।
প্রথমে ওভেন ১৯০ ডিগ্রি সেলসিয়াসে গরম করে নিন। একটি বেকিং প্যানে অল্প পরিমাণ অলিভ অয়েল মাখিয়ে বেকিং পেপার বিছিয়ে নিন। এরপর ধনেপাতা, পার্সলে, ডিল ও পেঁয়াজপাতা কুচি করে নিন। চাইলে ব্লেন্ডারেও হালকা করে নিতে পারেন। একটি বাটিতে ডিম ফেটিয়ে এর সঙ্গে বেকিং পাউডার, লবণ, এলাচি, দারুচিনি, জিরা ও গোলমরিচ মিশিয়ে নিন। এবার কুচি করা হার্বস, আখরোট ও শুকনা ক্র্যানবেরি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি বেকিং প্যানে ঢেলে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন। মাঝখানটা শক্ত হয়ে এলে বুঝতে হবে কুকু সাবজি তৈরি। ওভেন থেকে বের করে ১০ মিনিট ঠান্ডা হতে দিন। এরপর টুকরো করে কেটে পরিবেশন করুন।

কুকু সাবজি টক দইয়ের সঙ্গে পরিবেশন করা যায়। চাইলে শসা, টমেটো, জলপাই ও আচারের সঙ্গেও খেতে পারেন। এটি রুটি, পরোটা বা পাউরুটির সঙ্গে খেতে ভালো লাগবে।
কুকু সাবজি ঠান্ডা হলে বায়ুরোধী পাত্রে রেখে ফ্রিজে ৩ থেকে ৪ দিন সংরক্ষণ করা যায়।
সূত্র: দ্য মেডিটেরিয়ান ডিশ

একেকটি দেশের খাবার সেই দেশের জীবনযাপন ও সংস্কৃতির গল্প। জর্জিয়ার চখমেরুলি তেমনই একটি পদ, যেখানে খুব সাধারণ কিছু উপকরণ মিলে তৈরি করে আরামদায়ক স্বাদের এক আয়োজন। রসুনের ঘ্রাণ, দুধ-ক্রিমের সংমিশ্রণ আর মসলায় মাখা নরম চিকেন—সব মিলিয়ে খাবারটি একই সঙ্গে সহজ ও সমৃদ্ধ একটি রেসিপি। বাংলাদেশি রান্নাঘরের...
২২ মিনিট আগে
ভার্চুয়াল দুনিয়ার ছোট্ট আইকন হ্যাসট্যাগ (#)। আজ আন্তর্জাতিক হ্যাশট্যাগ দিবস। সামাজিক যোগাযোগমাধ্যমের দেয়ালে এই ছোট্ট ‘#’ চিহ্নটি আমাদের প্রতিদিনের ভাবনার সঙ্গী। এটি ছাড়া ডিজিটাল দুনিয়ায় বার্তা ছড়ানো, প্রতিবাদ গড়ে তোলা কিংবা পণ্য প্রচারের কথা এখন ভাবাই যায় না।
৩ ঘণ্টা আগে
কলেজের ফেয়ারওয়েল হোক বা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি; আলমারিতে মনমতো পোশাক না পেলে নব্বই দশকের তরুণীরা জেন-জিদের মতো চট করে একটা নতুন কাপড় কিনে ফেলতেন না। অনলাইনে কেনাকাটার চলই তো তখন ছিল না। বছরের জরুরি উৎসব আর প্রয়োজন ছাড়া কাপড় কেনার ব্যাপারটিও কঠিন ছিল।
৫ ঘণ্টা আগে
বয়োজ্যেষ্ঠ নারীদের মধ্যে ভ্রমণপ্রবণতা নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে ৫০, ৬০ কিংবা ৭০ বছরের কোঠায় থাকা নারীদের একা ঘুরে বেড়ানোর প্রবণতা বিশ্বজুড়ে অভূতপূর্বভাবে বেড়েছে। এটি কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো নয়। একা ভ্রমণের মাধ্যমে তাঁরা হারিয়ে যাওয়া সময় পুনরুদ্ধার করার একটা চেষ্টা করেন...
৭ ঘণ্টা আগে