জীবন এখন বহুমুখী। সকালে অফিস। সন্ধ্য়ায় অফিস থেকে বেরিয়েই যেতে হবে কোনো গেট টুগেদারের আয়োজনে। বাড়ি ফিরে কাপড় বদলে নেওয়ার সময় বা সুযোগ–কোনোটাই নেই। সে ক্ষেত্রে কর্মজীবী নারীর জন্য শাড়িই ভরসা। অফিসেও যাওয়া যায় আবার অনুষ্ঠানেও টিপটপ হয়ে উপস্থিত হওয়া যায়। এই বেলায় একটা বুদ্ধি দিই, শাড়ি যা-ই পরুন না কেন, সন্ধ্য়াবেলায় যদি অফিস থেকে সোজা বিয়েবাড়ি বা দাওয়াতে যেতে হয়, তাহলে সকাল-সকালই ব্যাগে পুরে ফেলুন কোনো জমকালো ব্লাউজ। শুধু বের হওয়ার আগে ব্লাউজটা বদলে নিলেই হলো!
খরচাটা ব্লাউজে করুন
নির্ঝঞ্ঝাট থাকতে এখন অনেকে মিনিমাল জীবনযাপন বেছে নিচ্ছেন। শখের বশে নয়; বরং প্রয়োজনেই কাপড় কেনার পক্ষে আছেন যাঁরা, তাঁরা প্রয়োজনের বাইরে কাপড় কিনতে নারাজ। ফলে শাড়িতে অভ্যস্ত না হলে অকারণে শাড়ি কেন? কিন্তু সময়ে-অসময়ে শাড়ি তো পরতেই হয়। তাই বেইজ বা ন্য়ুড শেডের কিছু শাড়ি আলমারিতে বরাদ্দ রাখুন। বলার কারণ হলো, এই শাড়িগুলো রংচঙা বা প্রায় সব ধরনের ব্লাউজ দিয়েই পরা যায়। এখানে শাড়িতে নয়, খরচা করতে পারেন ব্লাউজ কিনতে বা বানাতে। তাহলে বিশেষ দিন উপলক্ষে শাড়ি কেনার ঝামেলা থাকবে না আর লুক
নিয়েও খুব একটা ভাবতে হবে না।
ব্লাউজে বদলে যাবে লুক স্লিভলেস ও ড্রেপিংয়ের মেলবন্ধন
যুগের পালাবদলে শাড়ি পরার ধরন বদলেছে। এখন নেটিজেনদের কাছে ড্রেপিং স্টাইলে শাড়ি পরার চলটি সমাদৃত হচ্ছে। অনুষ্ঠানে পরার জন্য শাড়ির এই স্টাইল জনপ্রিয় হওয়ার কারণে ব্লাউজেও এসেছে নানান কাটিং, নানান ঢং। বলা যায়, রকমারি কাটিংয়ের এসব ব্লাউজ লুক বদলে ফেলতে পারদর্শী। তাই ফ্যাশন-সচেতন নারীদের মনোযোগটা শাড়ির তুলনায় ওই ব্লাউজের দিকে কিন্তু বেশি! তাই ব্লাউজই হাইলাইট করুন। এক রঙা গোলাপি শাড়ি হলে সাদা ও সোনালির সংমিশ্রণে স্লিভলেস ব্লাউজ বেছে নিতে পারেন। অভিজাত লুকের জন্য আর কী চাই!
জমকালো ব্লাউজের রোশনাই
নব্বইয়ের দশকে কনেরা সামনে আঁচল দিয়ে শাড়ি পরতেন। এর বাইরেও লম্বা ধাঁচের ব্লাউজের সঙ্গে সামনে আঁচল দিয়ে শাড়ি পরার চল ছিল। এ ক্ষেত্রে শাড়ির চেয়ে ব্লাউজই ছিল বেশি কারুকাজপূর্ণ। ব্লাউজের গলায়, বুকে, পিঠে ও হাতায় হাতের কাজ তো বটেই, থাকত চুমকি ও পাথরের কাজ। সেকালের স্টাইলকে রিমেক করতে চাইলে এক রঙা বা সাধারণ কাজের শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন নকশা করা ব্লাউজ।
ভিনটেজ লুক
বলা হচ্ছে ভিক্টোরিয়ান ব্লাউজের কথা। গলায়, বুকে ও হাতায় কুঁচি দেওয়া ব্লাউজগুলো এখনো রুচিশীল নারীদের কাছে কাঙ্ক্ষিত। যাঁরা ফিউশনধর্মী স্টাইল ভালোবাসেন, তাঁরাও এই ভিক্টোরিয়ান ব্লাউজ সংগ্রহে রাখতে পারেন। এর সুবিধা হচ্ছে, শাড়ির সঙ্গে ব্লাউজের রঙের মিল না থাকলেও মানে কনট্রাস্ট রঙের ব্লাউজ বা শাড়ি পরলেও ভালো দেখায়।
খোঁজখবর ও দরদাম
দেশীয় ফ্যাশন হাউসসহ বিভিন্ন অনলাইন পেজ, ঢাকা কলেজের উল্টো দিকের মার্কেট, চাঁদনী চক, নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন শপিং মলে বিভিন্ন ধরনের কাপড় ও প্যাটার্নে তৈরি ব্লাউজ পাওয়া যায়। কাপড় ও নকশাভেদে ৩০০ থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকার মধ্য়ে পেয়ে যাবেন এসব ব্লাউজ। এ ছাড়া জেলা ও উপজেলার যেকোনো মার্কেটেও পাওয়া যাবে ভালো কাপড় ও নকশার ব্লাউজ।

২০২২ সালে ইউনেসকো ফরাসি বাগেটকে ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেই বাগেটই ফ্রান্সের মানুষের দৈনন্দিন খাদ্যতালিকা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ফরাসি ফুড ইন্ডাস্ট্রিতে এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে, তবে কি ফরাসি টেবিল থেকে বাগেট অদৃশ্য হয়ে যাবে? বাইরে মুচমুচে আর ভেতরে মাখনের মতো নরম...
৭ ঘণ্টা আগে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের পূর্ব খাসি হিলসের ছোট্ট সেই গ্রামের নাম মাওলিননং। মাত্র ৬০০ মানুষের বসতি এই গ্রামে। সুন্দর ফুলের সারি, পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখতে প্রতি শনিবারেও প্রায় এক হাজার পর্যটকের ভিড় জমে এখানে। গ্রামটি এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম হিসেবে পরিচিত। এই বিপুল...
৯ ঘণ্টা আগে
উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণের সময় কেবিনের লাইট বা ভেতরের আলো কমিয়ে দেওয়া কোনো নান্দনিক বা সাজসজ্জার বিষয় নয়। এর পেছনে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান নিরাপত্তার কৌশল। এভিয়েশন বিশেষজ্ঞরা উড্ডয়ন ও অবতরণের এই সময়কে বিমানের সবচেয়ে ‘ঝুঁকিপূর্ণ বা ক্রিটিক্যাল ফেজ’ বলে মনে করেন।
১১ ঘণ্টা আগে
‘দ্য জাপানিজ ওয়াইফ’ সিনেমাটি দেখার পর, ২০১১ বা ২০১২ সালের দিকে জাপানের প্রতি আমার আগ্রহ জাগে। চলচ্চিত্রটিতে দেখানো জাপানের মানুষ, সংস্কৃতি ও জীবনযাত্রা; বিশেষ করে মিয়াগি নামের জাপানি মেয়েটির ব্যক্তিত্ব ও ঋজু আবেগ দেখে মুগ্ধ হয়েছিলাম। তখনই মনে হয়েছিল, সুযোগ পেলে একদিন দেশটি কাছ থেকে দেখব।
১৩ ঘণ্টা আগে