বেলুচি চিকেন কড়াই বেলুচিস্তানের একটি ঐতিহ্যবাহী খাবার। এর বৈশিষ্ট্য হলো, এতে স্বল্প মসলা ব্যবহার করা হয় এবং মাংসের গুণমানের দিকে বিশেষ নজর দেওয়া হয়। গোটা মসলা, তাজা টমেটো এবং দারুণ স্বাদের কারণে এই কড়াইতে মুরগির মাংস খাওয়ার আরামটাই বেশি পাওয়া যায়। বেলুচিস্তানের পার্বত্য অঞ্চলে কাঠকয়লার চুলা ও গ্যাসের চুলার আগুনে রান্নার জন্য একেবারে উপযুক্ত এ খাবারটি। চাইলে আপনিও রাঁধতে পারেন সুস্বাদু বেলুচি চিকেন কড়াই।
হাড়সহ মুরগির মাংস ১ কেজি, পাকা টমেটো ৩৫০ গ্রাম, তেল ৪ টেবিল চামচ, গ্রেট করা আদার টুকরা ২ ইঞ্চি, মোটা করে থেঁতো করা রসুন ৮ কোয়া, শুকনো লাল মরিচ ৪টি, গোলমরিচগুঁড়া দেড় চা-চামচ, আস্ত জিরা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, আস্ত কাঁচা মরিচ ৩টি, তাজা ধনেপাতা এক মুঠো, আস্ত লেবু ১টি।
একটি ভারী কড়াইতে উচ্চ তাপে তেল গরম করে তাতে আস্ত শুকনা লাল মরিচ ও জিরা দিন। ৩০ সেকেন্ড ভাজুন। এখান থেকেই বেলুচি স্বাদের শুরু। তাতে থেঁতো করা রসুন এবং গ্রেট করা আদা দিন। মাঝারি আঁচে ২ থেকে ৩ মিনিট হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। আঁচ বাড়িয়ে মুরগির টুকরাগুলো দিয়ে দিন এবং খুব বেশি নাড়াচাড়া না করে সব দিক ৫ থেকে ৬ মিনিট ধরে ভাজুন। মাংসে সুন্দর রং এলে লবণ ও গোলমরিচ দিয়ে দিন। তারপর কাটা টমেটো যোগ করে ৮ থেকে ১০ মিনিট ধরে উচ্চ তাপে রান্না করুন, যাতে টমেটোগুলো গলে যায়। বেলুচি কড়াইতে টমেটো এবং মসলা কম থাকে। মুরগির মাংসের স্বাদই এখানে প্রধান। এরপর মাঝারি-উচ্চ তাপে ২০ মিনিট ধরে ক্রমাগত ভাজুন, যতক্ষণ না মুরগির মাংস পুরোপুরি রান্না হয়ে যায় এবং মসলা শুকিয়ে আসে। ১০ মিনিট পর এতে কাঁচা মরিচ দিন। সবশেষে ৩ থেকে ৪ মিনিটের জন্য আঁচ বাড়িয়ে দিন, যাতে এটি আধা শুকনা এবং সামান্য পোড়া পোড়া হয়। এ সময় তেল পরিষ্কারভাবে ভেসে উঠবে। এবার ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ফিড স্ক্রল করছিলেন শান্ত মনে। হঠাৎ চোখ আটকে গেল চমৎকার এক দৃশ্যে। ঝুম বৃষ্টিতে এক মা পাখি ডানায় আগলে রেখেছে ছানাদের। পাখিটি নড়ছে না একচুলও। ক্যাপশনে লেখা—‘মায়ের ভালোবাসা’। দৃশ্যটি দেখে মনটা ভরে গেল, তাই না? কিন্তু কিছুক্ষণ দেখার পর বুঝতে পারলেন ভিডিওটি আসলে সত্য নয়। পুরোটাই এআই দিয়ে তৈরি।
১১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা দিন দিন রেকর্ড ভাঙছে। এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের ভ্রমণ ও পর্যটনশিল্পে। তাই বলে কি ভ্রমণপিপাসুরা ঘরে বসে থাকবেন? তীব্র গরম, আর্দ্রতা এবং অনাকাঙ্ক্ষিত আবহাওয়া থেকে বাঁচতে পর্যটকেরা এখন বেছে নিচ্ছেন ভ্রমণের নতুন কৌশল। কী সেসব কৌশল?
১৩ ঘণ্টা আগে
স্মার্টফোনের স্ক্রিনে সামাজিক যোগাযোগমাধ্যমের ফিড স্ক্রল করতে করতে হরেক রকম ট্রেন্ডের দেখা মেলে। এই ধরনের ট্রেন্ড তৈরির ক্ষেত্রে টিকটক অন্যতম। মাঝেমধ্যেই এখানে প্রচলিত বিভিন্ন বিষয় নিয়ে ব্যবহারকারীদের মধ্যে একধরনের উন্মাদনা দেখা দেয়। সম্প্রতি টিকটকে এক নতুন ট্রেন্ড বেশ ঝড় তুলেছে, এর নাম আর্লি বার্ড
১৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পাহাড়, ঝরনা, বন আর মেঘে ঢাকা উপত্যকার ছবি দেখে অনুপ্রাণিত হয়ে জেনারেশন জেড বা জেন-জির তরুণদের মধ্যে হাইকিংয়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে যতটুকু না প্রস্তুতি, তার চেয়ে অনুপ্রেরণা বেশি থাকায় অনেকেই পাহাড়ে গিয়ে বিপদেও পড়ছেন।
১৫ ঘণ্টা আগে