Ajker Patrika

কই মাছ দিয়ে থানকুনিপাতার শুক্তো

ফিচার ডেস্ক
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১১: ২৯
কই মাছ দিয়ে থানকুনিপাতার শুক্তো
ছবি: আফরোজা খানম মুক্তা

বাড়িতে কই মাছ থাকলে এবার একটু ভিন্নভাবে রান্না করে দেখতে পারেন। আপনাদের জন্য কই মাছ দিয়ে থানকুনি পাতার শুক্তোর রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

কই মাছ চারটি, থানকুনি পাতা দুই আঁটি, করলা দুই থেকে চারটি, পেঁয়াজকুচি দুই টেবিল চামচ, শুকনো মরিচ দুটি, মেথি ও কালিজিরা আধা চা-চামচ করে, হলুদ ও ধনেগুঁড়া সামান্য, আদা ও রসুনবাটা আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, সরিষার তেল দুই টেবিল চামচ, কাঁচা মরিচ চার-পাঁচটি, লবণ স্বাদমতো।

ছবি: আফরোজা খানম মুক্তা
ছবি: আফরোজা খানম মুক্তা

প্রণালি

কই মাছ কেটে ধুয়ে হলুদ, লবণ, লেবুর রস মাখিয়ে হালকা করে ভেজে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম হলে শুকনো মরিচ, মেথি, কালিজিরার ফোড়ন দিন। পরে অল্প পানি, পেঁয়াজ, আদা ও রসুনবাটা, হলুদ, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। পরে করলা আর থানকুনি পাতা দিয়ে কষিয়ে পরিমাণমতো ঝোলের পানি দিন। ফুটে উঠলে ভাজা মাছ, কাঁচা মরিচ, জিরাগুঁড়া দিয়ে ঢাকনাসহ এক-দুই মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অধ্যক্ষকে জড়িয়ে আপত্তিকর কথা বলায় প্রথমে থাপ্পড় দেন প্রদর্শক

উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ ১৪০ জন গ্রেপ্তার

প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের মধ্যে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

ন্যাটো থেকে স্পেনকে বাদ ও যুক্তরাজ্যের ফকল্যান্ড কেড়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষিকাকে লাঞ্ছনায় বিএনপি নেতাকে বহিষ্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত