কিয়ারা-সিদ্ধার্থ
সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়েতে একটি হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন কিয়ারা। লেহেঙ্গাটিতে রোমান স্থাপত্যের জটিল সূচিকর্ম সূক্ষ্মভাবে এমব্রয়ডারি করা ছিল। এটি ডিজাইন করেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও ধারণা করা হয়, লেহেঙ্গাটির দাম বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ। এ ছাড়া জাম্বিয়ান পান্না দিয়ে তৈরি হীরার নেকলেস পরেছিলেন কিয়ারা। দুই হাতে ছিল সুন্দর কালিরার ডিজাইনার মৃণালিনী চন্দ্র। বিয়েতে শেরওয়ানি পরেন সিদ্ধার্থ। কিছু সুতা ও বাদলার কাজ এবং প্রচুর সোনার জারদৌসি দিয়ে তৈরি হয়েছিল সেই শেরওয়ানি। এ ছাড়া হীরার আংটি, ম্যাচিং কিলাঙ্গিতে রাজকীয় রূপে হাজির হন সিদ্ধার্থ।
আথিয়া-রাহুল
জানুয়ারির ২৩ তারিখে বিয়ের কাজ সেরে ফেলেন বলিউড তারকা আথিয়া শেঠি ও ক্রিকেটার কে এল রাহুল। প্রেম থেকে বিয়ের মঞ্চে জুটিবদ্ধ হন দুই ভুবনের এই দুই তারকা। বিয়েতে অনামিকা খান্নার ডিজাইন করা গোলাপি লেহেঙ্গা পরেছিলেন আথিয়া। ফুলের অলংকরণ ও সূচিকর্মের দারুণ মেলবন্ধন ঘটেছিল আথিয়ার লেহেঙ্গায়। ম্যাচিং করা ফুলহাতার ব্লাউজের সঙ্গে ছিল দোপাট্টা। আরও ছিল ভারী পাথরের চোকার, ম্যাচিং কানের দুল এবং সুগন্ধি কালিরা। রাহুল পরেছিলেন হাতির দাঁতের কাজ করা শেরওয়ানি। এমব্রয়ডারি করা লম্বা ওভারকোট ছিল শেরওয়ানির ওপর। গলায় ছিল দোপাট্টা ও কয়েক স্তরবিশিষ্ট পান্নার নেকপিস।
ধিকা-অনন্ত
গত মাসে বাগদান সেরেছেন আম্বানি বংশের ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। বাগদান অনুষ্ঠানে রাধিকা ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার ম্যাচিং এমব্রয়ডারি করা ব্লাউজসহ সোনার অলংকৃত লেহেঙ্গা পরেছিলেন। বাগদানের আগে মেহেদি অনুষ্ঠানে গাঢ় গোলাপি রঙের লেহেঙ্গা পরেন রাধিকা, যার দাম ছিল প্রায় ৫ লাখ টাকা। বাগদান অনুষ্ঠানে হীরার তৈরি চুলের চেইন কানের দুলের সঙ্গে বেঁধে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছিল। রাধিকা চুলের মাঝ সিঁথি বরাবর পরেছিলেন টিকলি। অন্যদিক অনন্ত আম্বানির পরনে ছিল নীল রঙের রাজকীয় কুর্তা ও পাজামা।

একটা সুন্দর সকালের ওপর নির্ভর করছে আপনার সারা দিনের কর্মক্ষমতা আর মেজাজ। তাই সকালটা শুরু হওয়া উচিত একেবারে ধীর গতিতে, কোনো তাড়াহুড়া না করে ঠান্ডা ভাবে। এ জন্য সকালে কিছু নির্দিষ্ট কাজ করা জরুরি। আর কিছু কাজ কোনো ভাবেই সকালে করা ঠিক নয়। এই পরিবর্তনগুলো শুরু করতে পারেন পূজার ছুটি থেকে। এতে বদলগুলো...
২ ঘণ্টা আগে
গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। ‘গরদ’ শব্দটির অর্থ হলো সাদা বা খাঁটি। এর জমিন সম্পূর্ণ সাদা বা অফ-হোয়াইট রঙের হয়ে থাকে এবং পাড় ও আঁচল তুলনামূলক সাধারণ হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হলেও গরদের শাড়ি এ দেশেও পরার চল আছে। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের...
৫ ঘণ্টা আগে
পোশাকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে তার নকশার ওপর; বিশেষ করে গলার নকশা মুখ, ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তোলে। তাই পছন্দের পোশাক পরলেই সাজ সম্পূর্ণ হয় না, তার সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া বেশ জরুরি। একই হার এক পোশাকে যতটা আকর্ষণীয় দেখায়, অন্য পোশাকে সেটি হয়তো ততটা মানানসই না-ও হতে...
৮ ঘণ্টা আগে
পর্যটকদের পকেট কাটা হচ্ছে ইতালিতে! শুনে অবাক না হয়ে পারা যায় না। কিন্তু স্থানীয় অধিবাসীরাই বলছেন, বিষয়টি সত্য। খাবার সব সময় শুধু পেট ভরানোর বিষয় নয়। এটি মানুষের স্বাদস্মৃতির বাহন। এটি মনের গহিনে জমে থাকা এক চিরন্তন নস্টালজিয়া ও না-মেটা আক্ষেপ। মানুষের এই সর্বজনীন নস্টালজিয়া ও আবেগকে পুঁজি করে...
১০ ঘণ্টা আগে