উপকরণ
ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স, ডেকরেশনের জন্য বাদাম ও কিশমিশ।
প্রণালি
প্যানে ৩ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ পানি দিয়ে অল্প আঁচে জ্বাল দিয়ে ক্যারামেল তৈরি করে নিন। কুসুম ছাড়া ৩টি ডিমের সাদা অংশ আলাদা করে নিয়ে বিটার দিয়ে বিট করে ফোম করে নিন। ফোমটা যদি বিটার থেকে না পড়ে বা বাটি উল্টে দিলেও না পড়ে, তাহলে বুঝবেন হয়ে গেছে। এবার ১ কাপের ৩ ভাগের ১ ভাগ আইসিং সুগার দিন। এর চিনি ব্লেন্ড করে বা পাটায় পিষে নিলেই হবে। চিনি একবারে ফোমে না দিয়ে ২-৩ বারে অল্প অল্প করে যোগ করতে হবে। চিনি সম্পূর্ণ গলে গেলে ১ চা-চামচের ৪ ভাগের ১ ভাগ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ক্যারামেলের ওপর ফোম দিয়ে দিন। লক্ষ রাখতে হবে, পাত্রের কোনো স্থান যেন ফাঁকা না থাকে।
এখন একটি বড় প্যানে স্টিলের স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে, স্ট্যান্ড যাতে ডুবে না যায়। এরপর ফোমসহ পাত্রটি স্ট্যান্ডের ওপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার প্যানের ঢাকনাও দিতে হবে। মাঝারি আঁচে জ্বাল দিন ২০ মিনিট। তারপর নামিয়ে ঠান্ডা করে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে আরও ঠান্ডা করতে হবে।
পুডিং ঠান্ডা হলে ছুরি দিয়ে চারপাশ ছাড়িয়ে নিয়ে পরিবেশন পাত্রে রেখে কিশমিশ ও পেস্তাবাদাম দিয়ে পুডিং সাজিয়ে নিন।

আপনার আত্মবিশ্বাস আজ এভারেস্টের চূড়ায় থাকবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুপারম্যান বা ওয়ান্ডার ওম্যান মনে হতে পারে। তবে মনে রাখবেন, আপনি উড়তে পারেন না। বসের সামনে হিরোগিরি দেখাতে গিয়ে বেতন কাটা নামক ভিলেনের পাল্লায় পড়তে পারেন। প্রেমিকার সঙ্গে তর্কে যাবেন না। কারণ, মঙ্গল আজ তার ওপর সওয়ার...
১ ঘণ্টা আগে
মেক্সিকান সালাদের এই রেসিপি যেমন সুস্বাদু, তেমনি এর রঙিন লেয়ারগুলো কাচের জারে দেখতেও অসাধারণ লাগে। মাত্র ৩০ মিনিটে তৈরি করা যায় সালাদটি। ইফতারের মেহমানদারিতে এটি হতে পারে আপনার সেরা পছন্দ।
৩ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনের এক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অনেক যুগল এমন একপর্যায়ে পৌঁছান, যখন তাঁদের সন্তানেরা বড় হয়ে পড়াশোনা বা কাজের প্রয়োজনে ঘর ছেড়ে চলে যায়। মনোবিজ্ঞানের ভাষায় এই সময়টাকে বলা হয় ‘এম্পটি নেস্ট’ বা খালি বাসা। গত কয়েক দশকে বিশ্বজুড়ে একটি বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে—সন্তানেরা...
১৭ ঘণ্টা আগে
ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য আমরা সাধারণত বাজারের নামীদামি ব্র্যান্ডের শ্যাম্পুর ওপর নির্ভর করি। কিন্তু অধিকাংশ বাণিজ্যিক শ্যাম্পুতে থাকে সালফেট, প্যারাবেন ও কৃত্রিম সুগন্ধি, যা দীর্ঘ মেয়াদে চুলের প্রাকৃতিক তেল কেড়ে নিয়ে চুল রুক্ষ ও প্রাণহীন করে ফেলে।
১৯ ঘণ্টা আগে